কলকাতা , ২০ মে:- নারদ মামলার আজ শুনানি নয়। কলকাতা হাইকোর্টের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হয়েছে। আদালতে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অনিবার্য কারণবশত আজ ডিভিশন বেঞ্চ এজলাসে বসছে না। ফলে কোনো মামলার শুনানি আর সম্ভব নয়। নারদ কান্ডে ধৃত চার নেতা মন্ত্রীর জামিন স্থগিত রাখা সংক্রান্ত মামলার আজ শুনানির কথা ছিল […]
কলকাতা
বাড়ি বসেই করোনা পরীক্ষা
কলকাতা, ২০ মে:- এখন বাড়িতে বসেই করা যাবে করোনা পরীক্ষা। আইসিএমআর এর পক্ষ থেকে এমনই এক বিজ্ঞপ্তি জারি করে রেপিড অ্যান্টিজেন টেস্ট কিট এর ছাড় দেওয়া হল। কিছু কিছু সময় করোনা রিপোর্ট আসছে বেশ খানিকটা দেরি হচ্ছে। এবং তার সঙ্গে জড়িয়ে থাকা চিকিৎসা পদ্ধতিও বিলম্বিত হচ্ছে। যে সমস্ত মানুষ কোন সংক্রমিত ব্যক্তির কিংবা শুধুমাত্র উপসর্গ […]
কলকাতা পুরসভার টাস্ক ফোর্স এর চেয়ারম্যান হলেন মুখ্যসচিব।
কলকাতা, ১৯ মে:- কলকাতা পুরসভার কোভিড ম্যানেজমেন্ট টাস্ক ফোর্স এর চেয়ারম্যান হলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই টাস্ক ফোর্সের এত দিন চেয়ারম্যান ছিলেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। কিন্তু তিনি নারদ কাণ্ডে আপাতত জেল হেফজতে রয়েছেন। তাই এই পরিবর্তন। কলকাতায় করোনা সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণের জন্য এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। টিকা করনের পাশাপাশি সানিটাইজেশন, করোনা […]
করোনা পরিস্থিতি পর্যালোচনায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক আগামীকাল প্রধানমন্ত্রীর।
কলকাতা, ১৯ মে:- দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন।প্রস্তাবিত ও ই ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। জানা গেছে প্রধানমন্ত্রী আগামীকাল বেলা ১১টা থেকে ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেবন। ওই রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গের নামও রয়েছে। রাজ্যের ৯ […]
‘যশ’এর মোকাবিলায় নবান্নে বৈঠক ।
কলকাতা, ১৯ মে:- গত বছরের আম্ফান বিপর্যয়ের স্মৃতি উস্কে দিয়ে ফের রাজ্যের আকাশে ফে্র বিপর্যয়ের ভ্রূকুটি। বঙ্গোপসাগরের বুকে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা, নিলেও তার গতিপথ কী হবে নিয়ে এখনও নিশ্চিত কোন ঘোষণা করেনি আবহাওয়া দপ্তর। কিন্তু আম্ফানের ও টাওটের অভিজ্ঞতা কে সামনে রেখে ঘূর্ণিঝড় ‘যশ’ নিয়ে আগাম সতর্ক হগল নবান্ন। সম্ভাব্য বিপর্যয়ের মোকাবিলায় […]
সিবিআই এর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
কলকাতা , ১৯ মে:- তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সিবিআই এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতেই গড়িয়াহাট থানায় আজ এই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য এই অতিমারির মধ্যে কোন গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই বলপূর্বক চার নেতা মন্ত্রীকে কার্যত বাড়ি থেকে তুলে আনা হয়েছে বলে অভিযোগ জানিয়ে সিবিআই […]
চার নেতার জামিনে স্থগিতাদেশের আবেদন পুনর্বিবেচনার আর্জি গ্রহণ হাইকোর্টের।
কলকাতা , ১৮ মে:- নারদ মামলায় ধৃত চার নেতার জামিনে স্থগিতাদেশের আবেদন পুনর্বিবেচনার আর্জি কলকাতা হাইকোর্ট আজ গ্রহণ করেছে। কিন্তু আদালত আগামী কালই ওই আবেদনের শুনানির দিন ধার্য করায় ওই চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে আজ রাতেও জেল হেফাজতেই থাকতে হবে। নিম্ন আদালতের অন্তবর্তি জামিনের নির্দেশের ওপ হাইকোর্ট থেকে […]
শুক্রবার থেকেই পরীক্ষামূলক ভাবে শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্পের কাজ।
কলকাতা, ১৮ মে:- রাজ্য সরকার আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলক ভাবে ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু করছে। কোভিড বিধি মেনে বাড়ি বাড়ি রেশনের খাদ্যশস্য পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে আপাতত প্রতিটি জেলায় একটি করে রেশন দোকানের মাধ্যমে এই পরিষেবা শুরু করা হবে ৷ তবে ভৌগলিক কারণে আপাতত পাহাড়ের জেলা গুলিতে এই পরিষেবা […]
এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও।
কলকাতা , ১৮ মে:- এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হল নারদ মামলায় গ্রেফতার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও। মঙ্গলবার দুপুরে উডবার্নের ১০২ নম্বর কেবিনে তাঁকে ভরতি করা হয়েছে৷ তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ সুব্রত মুখোপাধ্যায় কে এসএসকেএমে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, ভোর সাড়ে তিনটে নাগাদও একবার তাঁকে […]
করোনা চিকিৎসায় সরকারি স্কুলগুলিতে সেফহোম করার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।
কলকাতা , ১৮ মে:- রাজ্যে ক্রমবর্ধমান করোনা রোগের চিকিৎসায় হাসপাতাল গুলির উপর থেকে চাপ কমাতে রাজ্য সরকার কিছু সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়ে সেফহোম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর ইতিমধ্যেই সব জেলাশাসকের কাছে চিঠি পাঠিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চিঠিতে স্কুল গুলিকে সম্পূর্ণ ফাঁকা করে দ্রুত জীবাণুমুক্ত […]

