কলকাতা, ২০ মে:- করোনা অতিমারির মধ্যেও অতিরিক্ত বিল এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে রাজ্য স্বাস্থ্য কমিশনে গত এক মাসে ৩১টি লিখিত অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বেশ কিছু রোগীর পরিবার প্রতারণার শিকার হয়েছেন বলেও লিখিতভাবে কমিশনকে জানিয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিশনের তরফ এ হাসপাতালগুলি থেকে রোগীর বিল সহ অন্যান্য তথ্য চাওয়া হয়েছে। যতদিন না পর্যন্ত তথ্য জমা পড়ে তার তদন্ত শেষ হচ্ছে ততদিন হাসপাতালগুলোকে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
Related Articles
বেলুড় মঠে প্রথা মেনেই ‘হোলিকা দহন’।
হাওড়া, ১৩ মার্চ:- বেলুড় মঠে প্রথা মেনে দোলের আগের দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ন্যাড়া পোড়া বা হোলিকা দহন। শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যারতির পর স্বামীজির বাসভবন সংলগ্ন গঙ্গার ধারে এদিন সন্ধ্যে ৭টা নাগাদ শুরু হয় হোলিকা দহন অনুষ্ঠান। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বহু সাধারণ মানুষ, ভক্ত ও সন্ন্যাসী মহারাজরা। দহনের […]
মাধ্যমিকে মেধা তালিকায় ৫৭,পাশের হার ৮৬.৩১ শতাংশ।
কলকাতা, ২ মে:- পাশের হার ৮৬.৩১ শতাংশ, যা গতবারের তুলনায় বেশি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় নথিবদ্ধ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। প্রথম স্থানে রয়েছে একজন- কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় স্থান অধিকার করেছেন পুরুলিয়া জেলা […]
সকাল থেকে চলছে সিঙ্গুর ডাকাতকালি মন্দিরে পুজো।
হুগলি , ১৪ নভেম্বর:- সকাল থেকে চলছে সিঙ্গুর ডাকাতকালি মন্দিরে স্যানিটাইজ করার কাজ। ডাকাতকালি মন্দির উন্নয়ন কমিটির ব্যাবস্হাপনায় মন্দিরের মুল গেটে করোনা সতর্কীরণের ব্যানার টাঙানো হয়েছে। শুরু হয়েছে ডাকাত কালির পুজো। পুজো দিতে আসছে ভক্তরা। প্রায় 500 থেকে 550 বছর আগে সিঙ্গুরের ডাকাত কালি মন্দির ঘিরে রয়েছে নানা ইতিহাস। বৈদ্যবাটী-তারকেশ্বর রোডের পাশে পুরুসোত্তমপুর এলাকায় এই […]










