কলকাতা , ২১ মে:- করোনা আক্রান্তদের জন্যে সেফ হোম চালু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। জোকায় ভারত সেবাশ্রম সঙ্ঘ হাসপাতালে ইতিমধ্যেই শুরু হয়েছে করোনা চিকিৎসা। এবার ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে ও এথনা এডুকেশানাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চালু হল সেফ হোম। ভারত সেবাশ্রম সঙ্ঘের গড়িয়া আশ্রমে আজ শুক্রবার ২৫ বেডের সেফ হোমের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন সঙ্ঘের গড়িয়া শাখার প্রধান স্বামী গিরিসানন্দ। প্রধান সম্পাদক বলেন,আপাতত ২৫ বেডের সেফ হোম চালু করা হল। পরে প্রযোজন মতো আরো বাড়ানো হবে। এখানে সম্পুর্ন বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে।
Related Articles
চন্দ্রযান-৩ এর ইতিহাস তৈরির বিজ্ঞানীদের সাফল্য চুরি হয়ে যেতে পারে আশঙ্কা ফিরহাদের, নাম না করে মোদীকে নিশানা।
হাওড়া, ২৩ আগস্ট:- চন্দ্রযান-৩ এর ইতিহাস তৈরির বিজ্ঞানীদের সাফল্য চুরি হয়ে যেতে পারে আশঙ্কা ফিরহাদের, নাম না করে মোদীকে নিশানা। ইতিহাস তৈরির দুয়ারে দাঁড়িয়ে চন্দ্রযান ৩। সাফল্য শুধু নয়, নজির তৈরি হবে উপগ্রহের দক্ষিণ মেরুতে নামলেই। কিন্ত তার সাফল্য চুরি হয়ে যেতে পারে বলে আশঙ্কা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার সকালে […]
স্কুল খোলার দিনক্ষণ জানতে চেয়ে শিক্ষা দপ্তরকে চিঠি মধ্যশিক্ষা পর্ষদের।
কলকাতা, ৩০ মে:- গরমের ছুটির পর রাজ্যের স্কুলগুলি কবে খুলবে, বিদ্যালয় শিক্ষা দফতরের কাছে চিঠি পাঠিয়ে তা জানতে চেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অত্যধিক গরমের কারণে ২রা মে থেকে রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছিল। সরকারি নির্দেশিকায় তখন স্কুল খোলার ব্যাপারে কিছু জানানো হয়নি। পর্ষদের বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, ৪ঠা জুন গরমের ছুটি শেষ হওয়ার কথা। সেই […]
নিজে জিতলেও এগিয়ে সহধর্মিনী, ভ্যালেন্টাইনে জোড়া হাসি অশোক “পুত্র-বধুর”!
সুদীপ দাস, ১৪ ফেব্রুয়ারি:- ভ্যালেন্টাইনের দিনেই জোড়াহাসি তৃণমূলের দম্পতি প্রার্থীর। স্বামীর ব্যাবধান ৬০০শো টপকে ১৭০০-য় পৌঁছে গেলেন স্ত্রী। গণনা কেন্দ্র থেকে বেড়িয়ে দু’জনের দু’হাতের আঙুল তখন জয়ের ইঙ্গিত করছে। বাইরে নেরোতেই অপেক্ষারত কর্মীদের দিকে এগিয়ে যান তিনি। কর্মীরা দাদা-বৌদিকে কাছে পেয়ে সবুজ আবীরে রাঙিয়ে দিলেন। সোমবার চন্দননগর পুরনিগম সবুজে রঙীন হলেও এদিন কিন্তু তৃণমূল দম্পতির […]











