কলকাতা , ২০ মে:- রাজ্য সরকার প্রশাসনিক স্তরে দুটি রদবদল করেছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সংঘমিত্রা ঘোষকে তার পুরনো পদে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন থেকে নারী ও শিশুকল্যাণ দপ্তরের সচিবের দায়িত্ব সামলাবেন। অপরদিকে আরও একজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্মারকি মহাপাত্রকে অর্থ দপ্তরের সচিব করা হয়েছে।
Related Articles
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
কলকাতা, ২৩ এপ্রিল:- রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ২ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সেইসঙ্গে বেলেঘাটা আইডি হাসপাতালে গত ৩ দিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল বেলেঘাটা আইডি-তে বরাহনগরের বাসিন্দা ৮০ বছরের এক বৃদ্ধ এবং সিঁথির বাসিন্দা ৮৪ বছরের এক বৃদ্ধ মারা […]
মারিওর সঙ্গে বৈঠক লালহলুদ কর্তাদের , ফিরছে ক্লাবের মাঠে অনুশীলন।
অঞ্জন চট্টোপাধ্যায়,৮ ফেব্রুয়ারি:- মারিওর সঙ্গে বৈঠক লালহলুদ কর্তাদের ফিরছে ক্লাবের মাঠে অনুশীলন শতবর্ষে অবনমনের মুখে ইস্টবেঙ্গল। এই অবস্থায় কোয়েসের সঙ্গে বিবাদ ভুলে দলের হাল ধরতে আসরে নামলেন লাল-হলুদের কর্তারা। আইজল ম্যাচ হারের পরই শনিবার দুপুরে কোচ মারিও, সহকারী কোচ বাস্তব রায় আর ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোদারকে নিয়ে ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে ক্লাবের মধ্যে বৈঠক। […]
মাঘমেলার উদ্বোধনে শান্তিনিকেতন সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
বীরভূম,৬ ফেব্রুয়ারি:- মাঘমেলার উদ্বোধনে শান্তিনিকেতন সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিধানসভার বাজেট অধিবেশনের আগে রাজ্যের তরফ থেকে কপ্টারের ব্যবস্থা করা হয় রাজ্যপালের জন্য। বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারেই শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হন রাজ্যপাল। হাওড়ার ডুমুরজলায় হেলিপ্যাড থেকে কপ্টারেই রওনা হন তিনি। শান্তিনিকেতন সফরে যাওয়ার বিষয় সাংবাদিকদের জানান। উল্লেখ্য, এতদিন কপ্টার ছিল রাজভবন ও নবান্নের অন্যতম সংঘাতের বিষয়। […]









