কলকাতা , ৫ মে:- কোভিড-১৯ পরিস্থিতিতে নিয়মরক্ষায় আগামী শনিবার একদিনের জন্য বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। সূত্রের খবর, সপ্তদশ বিধানসভার অধিবেশন ডেকেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ওই অধিবেশনেই বিধানসভার স্পিকার নির্বাচন হবেন। তার আগে বৃহস্পতিবার ও শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন পোর্টেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। ২১৩টি আসনে জয় পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলেও মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান অনাড়ম্বরেই […]
এই মুহূর্তে
বৃহস্পতিবার থেকে রাজ্যে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। সমস্যার আশঙ্কায় নিত্যযাত্রীরা।
হাওড়া , ৫ মে:- শিয়রে কোভিড। বৃহস্পতিবার থেকে রাজ্যে বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। রাজ্য সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও সমস্যার আশঙ্কায় রয়েছেন নিত্যযাত্রীরা। কোভিড পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে রাজ্যে বন্ধ হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। অফিস খোলা থাকায় ট্রেনের নিত্যযাত্রীরা সমস্যার আশঙ্কা করছেন। বহু মানুষ ট্রেনে করেই কাজের সূত্রে কলকাতা বা শহরের অন্যান্য জায়গায় ডেইলি প্যাসেঞ্জারি […]
জগদ্দলে নিহত শোভারানী মন্ডলের পরিবারের সঙ্গে দেখা করলেন জে, পি, নাড্ডা।
ব্যারাকপুরঃ, ৫ মে:- নির্বাচনী ফলাফল ঘোষণার পর রাজনৈতিক হিংসায় প্রান হারান জগদ্দলের রাহুতার বাসিন্দা সোভারানী মন্ডল। মৃত শোভারানীদেবীর ছেলে কমল মন্ডল ওই এলাকার বিজেপির বুথ সভাপতি। বুধবার বেলায় মৃত শোভারানী মন্ডলের শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তার সঙ্গে ছিলেন দুই সাংসদ অর্জুন সিং ও জ্যোতির্ময় মাহাতো। এদিন মৃতার […]
সরানো হলো পূর্ব-মেদিনীপুরের জেলাশাসকে।
কলকাতা, ৫ মে:- সরানো হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে। সরানো হয়েছে পুরুলিয়া জেলার শাসককেও। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হচ্ছেন পূর্নেন্দু কুমার মাঝি। পুরুলিয়া জেলার শাসক হচ্ছেন রাহুল মজুমদার । পূর্ব মেদিনীপুরের জেলা শাসক স্মিতা পান্ডে ও পুরুলিয়ার জেলাশাসক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরানো হয়েছে । এই দুই জনকেই কম্পালসারি ওয়েটিং এ রাখা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা […]
নির্বাচন মিটতেই রাজ্য প্রশাসনের শীর্ষ পদে রদবদল।
কলকাতা, ৫ মে:- নির্বাচন পর্ব মিটতেই রাজ্য সরকার রাজ্য প্রশাসনের শীর্ষ পদে কয়েকটি রদবদল করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন বীরেন্দ্র কে ডিজি পদে ফিরিয়ে আনা হয়েছে। কমিশনের নির্দেশে এই পদে থাকা নীরজনয়ন পান্ডেকে দমকলের ডিজি করা হয়েছে। উল্লেখ্য বীরেন্দ্র চলতি মাসেই কর্ম জীবন থেকে অবসর গ্রহণ করবেন। পাশাপাশি জাভেদ শামীমকে আবার এডিজি আইন […]
মহারাষ্ট্রের ফোন চন্দননগর থানায় , করোনার নামে প্রতারণা , গ্রেপ্তার- ২।
সুদীপ দাস , ৫ মে:- রেমডিসিভিরের নামে প্রতারনা। গ্রেপ্তার দুই। উদ্ধার প্রতারনায় ব্যাবহৃত মোবাইল ফোন সহ সিম কার্ড। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর চন্দননগর থানা এলাকার। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার মহারাষ্ট্র থেকে জনৈক বিভা আগরওয়াল চন্দননগর থানায় ফোন করে জানান, তাঁর পরিবারে কোভিড আক্রান্তের জন্য রেমডিসিভির ইঞ্জেকশনের প্রয়োজন ছিলো। সেইমত তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাওয়া […]
শান্তি ফেরাতে কোনো রাজনৈতিক রং না দেখে আইনমূলক ব্যাবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৫ মে:- রাজ্যে নির্বাচনের পরে হিংসা এবং হানাহানি বন্ধ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের কোনো রাজনৈতিক রঙ না দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইন মূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া নির্বাচন-পরবর্তী হিংসা মোকাবিলায় কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে মুখ্যমন্ত্রী এক নবান্নে মুখ্য […]
দায়িত্বভার গ্রহণ করেই কোভিড মোকাবিলায় প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৫ মে:- আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করার পরেই কোভিড পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিঠিতে ভ্যাকসিন , অক্সিজেন ও জরুরী ওষুধের জোগান বাড়াতে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। এই মুহূর্তে রাজ্যে প্রতিদিন ১০ হাজার রেমিডিসিভির লাগবে, তার জোগানের জন্য ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন। বর্তমানে টিকার যোগান […]
ভ্যাকসিন না থাকার জন্য স্বাস্থ্য কেন্দ্রের নোটিশ।
পূর্ব বর্ধমান, ৫ মে:- প্রতিদিনই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে ভারতবর্ষে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করেছেন করোনা থেকে বাঁচার উপায় একমাত্র ভ্যাকসিন। ভ্যাকসিন নেওয়ার জন্য ভোর থেকে লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। সারাদিন অপেক্ষা করে ভ্যাকসিন পাওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থেকে ভ্যাকসিন না পেয়ে সাধারন মানুষকে […]
মমতা শপথ গ্রহণের পর কোন্নগরে উচ্ছাস।
হুগলি, ৫ মে:- বুধবার সকালে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজভবনে শপথ নিলেন তখন আনন্দে উদ্বেল হয়ে উঠল সারাবাংলা। তারি একটি চিত্র দেখা গেল এদিন কোন্নগর পৌরসভার সামনে। স্থানীয় মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্লেক্স সামনে রেখে সেই মুহূর্ত যখন তিনি শপথ নিচ্ছেন তা স্মরণীয় করে রাখলেন শঙ্খ ও উলুধ্বনিতে। তাদের বক্তব্য বাংলা তার […]

