কলকাতা, ৫ মে:- নির্বাচন পর্ব মিটতেই রাজ্য সরকার রাজ্য প্রশাসনের শীর্ষ পদে কয়েকটি রদবদল করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন বীরেন্দ্র কে ডিজি পদে ফিরিয়ে আনা হয়েছে। কমিশনের নির্দেশে এই পদে থাকা নীরজনয়ন পান্ডেকে দমকলের ডিজি করা হয়েছে। উল্লেখ্য বীরেন্দ্র চলতি মাসেই কর্ম জীবন থেকে অবসর গ্রহণ করবেন। পাশাপাশি জাভেদ শামীমকে আবার এডিজি আইন শৃঙ্খলা পদে ফিরিয়ে আনা হয়েছে। তার জায়গায় থাকা জগমোহন কে এডিজি সিভিল ডিফেন্স করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Related Articles
অভিনব দৌড় প্রতিযোগিতায় শামি।
স্পোর্টস ডেস্ক , ২৮ জুন:- করোনাভাইরাসের কারণে সারা দেশে এখনও চলছে লকডাউন৷ কিন্তু মাস তিনেকের পর এবার বাইরে ট্রেনিং করতে শুরু করে দিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা৷ টিম ইন্ডিয়ার ডানহাতি পেসার মহম্মদ শামি তাঁর ওয়ার্ক-আউটের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করলেন৷ ইনস্টাগ্রামে তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে যে, তিনি তাঁর পোষা কুকুরের সাহায্যে গতি […]
বেলুড় মঠ দর্শনে সুকান্ত।
হাওড়া, ১০ জানুয়ারি:- ‘মন্দিরে প্রণাম করতে এসেছি। মিডিয়ায় কিছু বলার নেই।’ বেলুড় মঠে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার রাতে বেলুড় মঠ দর্শনে আসেন সুকান্ত মজুমদার। তিনি মঠের মূল মন্দির দর্শন করেন। এরপর ব্যাটারি চালিত গাড়িতে মঠের অন্যান্য মন্দির দর্শন করেন। সাক্ষাৎ করেন মহারাজদের সঙ্গেও। Post Views: 397
চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশিত।
কলকাতা, ২৩ জুলাই:- চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিকের মত একশ শতাংশ পরীক্ষার্থী মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে। তবে পরীক্ষা না হওয়ায় কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি।এবছর হাই মাদ্রাসায় পরীক্ষার্থী ছিলেন ৫৬,৫০৭ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ১৬,৫৭৬ ও ছাত্রীদের সংখ্যা ছিল ৩৯,৯৩১। অন্যদিকে, আলিম ও ফাজিল-এও সবাই পাস করেছে। হাই […]









