হুগলি, ৫ মে:- বুধবার সকালে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজভবনে শপথ নিলেন তখন আনন্দে উদ্বেল হয়ে উঠল সারাবাংলা। তারি একটি চিত্র দেখা গেল এদিন কোন্নগর পৌরসভার সামনে। স্থানীয় মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্লেক্স সামনে রেখে সেই মুহূর্ত যখন তিনি শপথ নিচ্ছেন তা স্মরণীয় করে রাখলেন শঙ্খ ও উলুধ্বনিতে। তাদের বক্তব্য বাংলা তার মেয়ে কেই চায় এই এই শ্লোগান আজকে বাংলার মা-বোনেদের মা-বোনেরা অন্তরের অন্তস্থলে নিয়েছেন, এবং ইভিএমে তাদের সমর্থন উজাড় করে দিয়েছেন ।আজকের এই আনন্দের দিনে আমরা চাইব আমাদের দিদি আরো বহু বছর এই বাংলার সাধারণ মানুষের জন্য কাজ করে যান, এবং দল-মত নির্বিশেষে সকল মানুষের উন্নয়নে জন্য দিশা দিশা দেখান। বাংলার মানুষ বিশেষ করে মহিলারা চিরকাল তার পাশে থাকবে এই অঙ্গীকার বাংলার মা বোনেরা করছেন।
Related Articles
হাওড়ায় বিজেপির মেগা মিছিল শুরু হয়েছে। উপস্থিত থাকবেন দিলীপ , অর্জুন।
হাওড়া , ১৩ জানুয়ারি:- আজ বিজেপি যুব মোর্চার তরফে হাওড়ায় ডুমুরজলা স্টেডিয়াম থেকে হাওড়া ময়দান পর্যন্ত র্যালি ও যোগদান মেলা কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই র্যালি শুরু হয়েছে। র্যালি শেষ হলে আজই রয়েছে বিজেপিতে যোগদান পর্ব। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত রয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, রাজ্য সহ সভাপতি সাংসদ অর্জুন […]
দারিভিট কান্ড ও মাতৃভাষা দিবস নিয়ে বিতর্ক।
নিজস্ব প্রতিনিধি , ১৯ সেপ্টেম্বর:- বাংলা ভাষা দিবস পালনের দাবী রাজনৈতিক এবং বুদ্ধিজীবীদের একাংশ থেকে উঠে আসছে। ২০১৮ সালে ২০শে সেপ্টেম্বর দাড়িভিট গ্রামের দুই যুবক-রাজেশ সরকার এবং তাপস বর্মনকে মাতৃভাষার জন্য যেভাবে প্রান দিতে হয়েছিলো তা আমাদের স্মৃতিতে চিরজাগ্রত। বিরোধীদের মতে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেক্ষেত্রে বাংলা ভাষা দিবসের প্রয়োজনীয়তা কোথায়? এই বিষয়কে কেন্দ্র […]
মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা পিএসও দের বদলি সংক্রান্ত নীতি বদল করা হচ্ছে।
কলকাতা, ২৯ এপ্রিল:- রাজ্যের মন্ত্রী সহ ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক পিএসও দের বদলি সংক্রান্ত নীতি বদল করা হচ্ছে। পদোন্নতির পর সংশ্লিষ্ট পদ থেকে সরিয়ে ফের তাঁদের থানা বা ফাঁড়িতে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন প্রভাবশালীদের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকার সুবাদে ওই পুলিশকর্মীদের একাংশ অনৈতিক কাজে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন […]







