কলকাতা, ৫ মে:- সরানো হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে। সরানো হয়েছে পুরুলিয়া জেলার শাসককেও। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হচ্ছেন পূর্নেন্দু কুমার মাঝি। পুরুলিয়া জেলার শাসক হচ্ছেন রাহুল মজুমদার । পূর্ব মেদিনীপুরের জেলা শাসক স্মিতা পান্ডে ও পুরুলিয়ার জেলাশাসক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরানো হয়েছে । এই দুই জনকেই কম্পালসারি ওয়েটিং এ রাখা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে ।
Related Articles
ওমিক্রন সতর্কতার মাঝেই হুগলী জেলা কিষান ক্ষেতমজুর সভায় ভয়াবহ জমায়েত।
সুদীপ দাস, ২৮ ডিসেম্বর:- ওমিক্রন নিয়ে সতর্কতার মাঝেই হুগলী জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির সভায় ভয়াবহ জমায়েত। যা নিয়ে আতঙ্কে চুঁচুড়াবাসী। মঙ্গলবার রাজ্যের শাসক দলের এই শাখা সংগঠনের ডাকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষক বঞ্চনা, সারের দাম বৃদ্ধি সহ একাধিক জনবিরোধী নিতীর প্রতিবাদে চুঁচুড়া চলোর ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকে চুঁচুড়া ঘড়ির মোড়ে আয়োজিত […]
প্রতিটি পুজো মণ্ডপকেই কনটেইনমেন্ট জোন বলে নির্দেশ হাইকোর্টের।
কলকাতা , ১৯ অক্টোবর:- কোভিড পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট রাজ্যের সমস্ত পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে। প্রতিটি পুজো মণ্ডপকেই কনটেইনমেন্ট জোন বলে গণ্য করতে হবে বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। রাজ্যের দুর্গাপুজো নিয়ে করা এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালত এদিন জানিয়েছে, কোনও পুজো মণ্ডপেই দর্শনার্থী প্রবেশ করবেন না। ছোট মণ্ডপের ক্ষেত্রে ৫ মিটার ও বড় […]
উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশনে আধার।
কলকাতা, ৬ জুলাই:- উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনেও এবার আধার নম্বর বাধ্যতামূলক করা হল। এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, আধার নম্বর ছাড়া আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসা যাবে না। উচ্চশিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায়ের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই সব ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই নিয়ম চালু করা হচ্ছে। চলতি বছরের ১৬ই অগাস্ট থেকে […]








