কলকাতা, ৫ মে:- আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করার পরেই কোভিড পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিঠিতে ভ্যাকসিন , অক্সিজেন ও জরুরী ওষুধের জোগান বাড়াতে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। এই মুহূর্তে রাজ্যে প্রতিদিন ১০ হাজার রেমিডিসিভির লাগবে, তার জোগানের জন্য ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন।
বর্তমানে টিকার যোগান পর্যাপ্ত না হওয়ায় ১৮ বছরের বেশি বয়সীদের সকলকে টিকা দেওয়ার বিষয়টি অবাস্তব হয়ে উঠছে বলে দাবি করে চিঠিতে পর্যাপ্ত প্রতিষেধক রাজ্যকে সরবরাহের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছে। রেমেডিসিভিরের মত ওষুধের জোগান বাড়ানোর জন্য তিনি অনুরোধ জানান। রাজ্যে অক্সিজেনের বিপুল চাহিদা থাকা সত্ত্বেও এরাজ্যে উৎপাদিত অক্সিজেন ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে চিঠিতে কিছুটা উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। করণা মোকাবিলার বিপুল খরচ জোগানোর জন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি শিল্পজগতে এবং সাধারন মানুষকে পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী আবেদন জানান। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।







