কলকাতা, ৫ মে:- রাজ্যে নির্বাচনের পরে হিংসা এবং হানাহানি বন্ধ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের কোনো রাজনৈতিক রঙ না দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইন মূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া নির্বাচন-পরবর্তী হিংসা মোকাবিলায় কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে মুখ্যমন্ত্রী এক নবান্নে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশ কমিশনার, ডিজি, সব পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। পরে তিনি বলেন নির্বাচনের পরে বিজেপি বেশকিছু জায়গায় ভুয়ো সংঘর্ষ ঘটিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে। তারা যেসব কেন্দ্র থেকে জিতেছে সেখান থেকেই বেশি সংঘর্ষের খবর আসছে বলে তিনি জানান। নির্বাচনের মধ্যেও তারা অনেক অত্যাচার করেছে বলে মুখ্যমন্ত্রী এইদিন অভিযোগ করেছেন।
Related Articles
রাজ্য সরকার তেলেগু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে চলেছে।
কলকাতা , ৬ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার তেলেগু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে চলেছে। আজ বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সংক্রান্ত আইনে সংশোধনী আনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বিল পেশ করার ব্যাপারেও অনুমোদন দেওয়া হয়েছে বলে বিধানসভার সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য নিয়ম অনুযায়ী কোন জেলা বা মহাকুমায় ন্যূনতম দশ শতাংশ কোন ভাষার মানুষ […]
গঙ্গায় বানের জলের তোড়ে পল্টুন সহ গ্যাংওয়ে কাত হয়ে গেল হাওড়ার শিবপুর ফেরিঘাটে।
হাওড়া, ১১ মার্চ :- গঙ্গায় বানের জলের তোড়ে পল্টুন সহ গ্যাংওয়ে কাত হয়ে গেল হাওড়ার শিবপুর ফেরিঘাটে। পরে ফিরতি জলের স্রোতে সেটি ফের সোজা হয়ে বসে যায়। বুধবার দুপুরে এই ঘটনার জেরে সেখানে সাময়িকভাবে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ওই ফেরিঘাটের জলসাথী’র কর্মীরা জানান, বান আসবে আমরা জানতাম। আমাদের কাছে সেই খবর আগে […]
করোনা পরিস্থিতি নিয়ে নজর রাখলেও, এখনই বিধি-নিষেধ জারি করার পরিকল্পনা নেই সরকারের, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২২ ডিসেম্বর:- রাজ্য সরকার করোনা পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে এখনই সাধারণ মানুষের জন্য কোনও রকম কড়াকড়ি বা বিধি নিষেধ জারি করার পরিকল্পনা সরকারের নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন। আজ রাজভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। পরিস্থিতির উপর নজরদারির জন্য কমিটি তৈরি করা হয়েছে। নতুন করে […]







