কলকাতা , ৫ মে:- কোভিড মোকাবিলায় বিধিনিষেধ আরো কঠোর করল রাজ্য সরকার। এবার গণ পরিবহন এর উপরেও জারি হল কঠোর বিধি নিষেধ। আগামীকাল থেকে রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ হচ্ছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অর্ধেক হবে সরকারি বাস ও মেট্রো চলাচল। বিমানে যাতায়াত এর ক্ষেত্রে rt-pcr পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর […]
এই মুহূর্তে
মমতার শপথে মোদির শুভেচ্ছা।
কলকাতা , ৫ মে:- রাজ্য বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। হ্যাটট্রিক করে ফের নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফল ঘোষণার দিন দেশের বিভিন্ন প্রান্তের হেভিওয়েটে নেতারা ফোনে শুভেচ্ছা জানান। তবে ফোন আসেনি খোদ প্রধানমন্ত্রীর তরফে। তৃণমূল সুপ্রিমোর গলায় যেন ছিল আক্ষেপের সুর। তবে সৌজন্যবশত মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ব্যস্তস্তার কারণেই হয়তো ফোন করতে পারেননি […]
বিধায়ক হয়েই বেআইনি কাজের বিরুদ্ধে সরব হলেন চুঁচুড়ার বিধায়ক।
সুদীপ দাস , ৫ মে:- বিধায়ক হতেই বেআইনি কাজের বিরুদ্ধে নেমে পড়লেন অসিত মজুমদার। দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল চুঁচুড়ার তোলা ফটকের বাসিন্দা শ্যামল সরকার বাড়ির পাশেই শহরের এক প্রোমোটার ফ্ল্যাট তৈরি করেছিলেন। সেই ফ্ল্যাট তৈরি সমস্ত সরঞ্জামই শ্যামল বাবুর বাড়ির জানলা বন্ধ করে রাখা ছিল। দীর্ঘদিনের এই অভিযোগ পেয়েই আজ তড়িঘড়ি পরিদর্শনে আসেন অসিত বাবু। […]
তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ৫ মে:- রাজভবনের থ্রোন রুমে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শপথবাক্য় পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।সংক্ষিপ্তশপথ গ্রহণ অনুষ্ঠানের পর সব রাজনৈতিক দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। প্রতিহিংসাপরায়ণ না হতে আবেদন জানান তিনি। হিংসা ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দেন। তিনি বলেন রাজ্য কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। […]
ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রতিনিধি দল পাঠাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন।
কলকাতা , ৪ মে:- রাজ্যের ভোট পরবর্তী হিংসা ও বিরোধীদের ওপর শাসকদলের হামলা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধানখড়কে ফোন করে ভোট পরবর্তী সন্ত্রাসের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রাজ্যপাল নিজেই টুইট করে জানিয়েছেন একথা। মঙ্গলবারই পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিন প্রধানমন্ত্রী নিজে […]
তারকেশ্বরে বিজেপির হাতে খুন তৃণমূল কর্মী।
সুদীপ দাস , ৪ মে:- তারকেশ্বর বিধানসভায় বিজেপির হাতে খুন তৃণমূল কর্মী। নাম গোপাল পাত্র(৪২)। আহত দুই। সকলকেই নিয়ে আসা হয়েছে চুঁচুড়া হাসপাতালে। দেখতে উপস্থিত তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব। হুগলির আরামবাগ মহকুমায় ৪ টি আসলে বিজেপি জেতার পর থেকে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট, খানাকুল জুড়ে বিজেপি গুন্ডাবাহিনী সন্ত্রাস শুরু করে দিয়েছে। গতকাল থেকে আজ পর্যন্ত […]
রাজভবনে শপথ নিয়েই নবান্নে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৪ মে:- রাজভবনের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সরাসরি নবান্নে যাবেন। সেখানেও রাজ্য প্রশাসনের তরফে তাকে স্বাগত জানাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের মহানির্দেশক সহ প্রশাসনের শীর্ষ কর্তারা তাকে স্বাগত জানাতে নবান্নের নির্ধারিত ফটকে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রীর সেখানে পৌছানোর পর তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। কমব্যাট […]
জনপ্রতিনিধি হয়েও মানুষকে সুরক্ষা দিতে না পারলে ইস্তফা দেওয়াই বাঞ্ছনীয়ঃ অর্জুন।
ব্যারাকপুরঃ, ৪ মে:- নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুরে রাজনৈতিক হিংসা চালানোর অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। কারোর বাড়িতে ভাংচুর চালানো হচ্ছে। আবার কারও বাড়িতে বোমা মারা হচ্ছে। সোমবার রাতে ভাটপাড়ার ১১ নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরপিতা সোহন প্রসাদ চৌধুরীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি চালিয়েছে দুষ্কৃতীরা। একজনের বাড়িতে লুঠপাট চালানো হয়েছে। তাছাড়া ওই এলাকার বেশ […]
আগামীকাল রাজভবনে অনাড়ম্বরভাবেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ৪ মে:- রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর আগামী কাল তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বর্তমান কোভিড সঙ্কটের প্রেক্ষিতে সকাল ১১ টা নাগাদ রাজভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকর তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। কোভিড পরিস্থিতির কারণে রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকাও যথা সম্ভব […]
গোঘাটে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মীরা।
হুগলি, ৪ মে:- ভোটের ফলাফলের পড়ে চরম উত্তেজনা গোঘাটের কুমুড়সা গ্রামে। ২রা মে রাজ্যের ফলাফলে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু গোঘাট বিধানসভা জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল সূত্রের খবর তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার কারণে আজ তৃণমূলের কর্মী সমর্থকরা আবীর খেলায় মেতে ছিল। এমত অবস্থায় কুমুড়সা গ্রামে এক দল বিজেপি কর্মী সমর্থক চড়াও হয় তৃণমূলের […]

