পূর্ব বর্ধমান, ৫ মে:- প্রতিদিনই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে ভারতবর্ষে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করেছেন করোনা থেকে বাঁচার উপায় একমাত্র ভ্যাকসিন। ভ্যাকসিন নেওয়ার জন্য ভোর থেকে লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। সারাদিন অপেক্ষা করে ভ্যাকসিন পাওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থেকে ভ্যাকসিন না পেয়ে সাধারন মানুষকে ফিরে যেতে হচ্ছে। আবার মন্তেশ্বর কাদম্বিনী স্বাস্থ্যকেন্দ্রে করোনার ফাস্ট ডোজ, ও সেকেন্ড ডোজ কোন ভ্যাকসিন নাই বলে নোটিশ ঝোলালো স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ। মন্তেশ্বর কাদম্বিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক তন্ময় মণ্ডল জানান স্বাস্থ্যকেন্দ্রের ভ্যাকসিন নাই বলে নোটিশ ঝুলাতে বাধ্য হলাম। সাধারণ মানুষের হতাশ হওয়ার কারণ কিছু নাই, আবার ভ্যাকসিন পৌঁছালে সাধারণ মানুষকে দেওয়া হবে।
Related Articles
শ্রীলঙ্কা সফরের পর , আরও একটি বিদেশ সফর বাতিল টিম ইন্ডিয়ার।
স্পোর্টস ডেস্ক , ১৪ জুন:- বিশ্বজুড়ে মারণ ভাইরাসের কারণে জুন মাস পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। করোনা ভাইরাসের আবহে ভারতীয় ক্রিকেট দল যে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না, তা বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। এরপরেই নির্ধারিত বিরাট কোহলিদের জিম্বাবোয়ে সফরও একই কারণে বাতিল করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটের […]
২৩ দফা দাবিতে হাওড়ায় বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার।
হাওড়া , ৯ আগস্ট:- কেন্দ্রের জনবিরোধী কৃষি আইন বিল, বিদ্যুতের বিল বাতিলের দাবিতে এবং পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোট ২৩ দফা দাবিতে সোমবার ৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন হাওড়া জেলাশাসকের অফিসের সামনে আইন অমান্য কর্মসূচির ডাক দেয় সিটু সহ বেশ কয়েকটি বাম গণসংগঠন। পুলিশ ওই আইন অমান্য কর্মসূচি আটকাতে বেশ […]
শহিদ জওয়ান রাজেশকে শেষ শ্রদ্ধায় লকেট , অনুব্রত।
বীরভূম , ১৯ জুন:- শেষবিদায় জানাল তাঁর গ্রাম বীরভূমের মহম্মদবাজারের বেলঘরিয়া। ভোর থেকেই ভিড়। কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে শ্রদ্ধা জানান লাদাখ সীমান্তে শহিদ জওয়ান রাজেশকে। সকালে পানাগড় সেনা বিমানঘাঁটি থেকে কফিনবন্দি তাঁর দেহ এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর বাড়ির লোকজন। ছেলের দেহের সামনে এসে স্তব্ধ হয়ে যান তাঁর মা। বিউগিলে লাস্ট পোস্টের মধ্যে বিদায় […]







