এই মুহূর্তে জেলা

প্রায় ৫৯ ঘন্টা পর গেঞ্জি কারখানার ভেতর থেকে চার নিখোঁজ শ্রমিকের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার।

ব্যারাকপুর , ২৯ মে:- প্রায় ৫৯ ঘন্টা পর গেঞ্জি কারখানার ভেতর থেকে চার নিখোঁজ শ্রমিকের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার।,ব্যারাকপুরঃ- অবশেষে ৫৯ ঘন্টা পর নিউ ব্যারাকপুরের বিলকান্দা শিল্পতালুকের গেঞ্জি কারখানার ধংসাবাস থেকে উদ্ধার করা হল নিখোঁজ চার শ্রমিকের অগ্নিদগ্ধ মৃতদেহ। প্রসঙ্গত গত বুধবার রাত আড়াইটে নাগাদ ওই শিল্পতালুকের একটি গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। পরে তা ছড়িয়ে […]

এই মুহূর্তে জেলা

২৫ হাজার টিকার গণ্ডি পাড় করে জেলার মধ্যে প্রথম স্থানে রিষড়া পৌরসভা।

হুগলি , ২৯ মে:- করোনা কালে বিভিন্ন টিকা কেন্দ্রে অসন্তোষ ও ক্ষোভ সঞ্চার হলেও স্বাস্থ্যবিধি মেনে করোনা টিকাকরণের ক্ষেত্রে নজির গড়ল রিষড়া পুরসভা। হুগলি শিল্পাঞ্চলের গঙ্গাতীরের পুরসভায় লাখো লাখো মানুষের বাস। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনেই চলছিল টিকাকরণের কাজ। কিন্তু পুরবাসীর মনে প্রথম ধাপে করোনা টিকা নিয়ে অনীহা ছিল। দ্বিতীয় ধাপে করোনা […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে উদ্ধার দেহ।

হাওড়া , ২৯ মে:- হাওড়া রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রের খবর, ঘাটের মন্দিরের এক পুরোহিত ওই ব্যক্তিকে শনিবার দুপুরে গঙ্গায় ভাসতে দেখেন। তাঁকে উদ্ধার করে হাওড়া থানায় ফোন করা হয়। ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে হাওড়া জেলা […]

এই মুহূর্তে জেলা

পাণ্ডুয়ায় বজ্রাঘাতে মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দিলেন মন্ত্রী রত্না দে নাগ।

সুদীপ দাস , ২৯ মে:- দেখা করার ২৪ঘন্টার মধ্যেই মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরনের টাকা তুলে দিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ডাঃ রত্না দে নাগ। গত মঙ্গলবার দুপূরে পান্ডুয়া ব্লকে বজ্রাঘাতে মৃত্যু হয় দু’জনের। মৃতেরা হলেন পান্ডুয়া ব্লকের জায়ের দ্বারবাসিনী পঞ্চায়েতের আটপালা গ্রামের স্বপন বাউল দাস এবং পান্ডুয়ার হরাল-দাসপুর পঞ্চায়েতের শিয়ালাগুড়ি গ্রামের কমল মাঝি। মঙ্গল দুপুরে […]

এই মুহূর্তে কলকাতা

টিকার অপ্রতুলতা স্বত্বেও সারা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বাংলা – মুখ্যমন্ত্রী।

কলকাতা , ২৯ মে:- রাজ্যে করোনা সংক্রমনের হার অনেকটাই কমেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সংক্রমনের শৃঙ্খল ভাঙতে লকডাউন এর মতো কঠোর বিধি-নিষেধ জারি করার ফলে সংক্রমণের হার কমেছে বলে তার দাবি। মুখ্যমন্ত্রী বলেন পরবর্তী আরও ১৫ দিন এই কঠোর বিধি-নিষেধ জারি থাকলে সংক্রমণ আরো অনেকটাই কমে আসবে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যসচিবের দিল্লিতে নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করতে কেন্দ্রকে অনুরোধ মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ২৯ মে:- মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে দিল্লিতে নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন। সংঘাতে না গিয়ে সাংবিধানিকভাবে এই সমস্যার সমাধান করতে তিনি অনুরোধ জানান। মুখ্যসচিবকে দিল্লি তলবের সিদ্ধান্তের বিরোধিতা করে আজ নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার তাকে এবং তার প্রশাসনিক কর্তাদের অপমান করা হচ্ছে। […]

এই মুহূর্তে জেলা

বাড়ির একাংশ ভেঙে দুর্ঘটনা হাওড়ায়।

হাওড়া , ২৯ মে:- হাওড়ায় লিলুয়ার বামুনগাছিতে পরিত্যক্ত কোয়ার্টারের একাংশ ভেঙে দুর্ঘটনা ঘটল। শুক্রবার গভীর রাতে ঘটনার পর বাড়ির ভাঙা অংশ শনিবার সকাল পর্যন্ত বিপদজনক অবস্থায় ছিল। অন্যদিকে, বাড়ি ভাঙার ফলে উপড়ে পড়ে একটি ইলেকট্রিক পোস্ট। জমা জলের উপরেই পড়ে রয়েছে পোস্ট ও ভেঙে যাওয়া বাড়ির অংশ। সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা […]

এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে বেলুড় রামকৃষ্ণ মিশনের বিশেষ উদ্যোগ ১ জুন থেকে ৫০ শয্যার সেফ হোম চালু হচ্ছে।

হাওড়া , ২৯ মে: করোনা অতিমারী পরিস্থিতিতে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। ৫০ শয্যাবিশিষ্ট সেফ হোম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার ১ জুন থেকে তা চালু করা হবে। কোভিড মোকাবেলায় সেফ হোম চালু করার কথা বেলুড় মঠ কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল। আগামী পয়লা জুন মঙ্গলবার থেকে তা চালু […]

এই মুহূর্তে জেলা

গ্রামীন পুলিশ ও আরামবাগ ট্রাফিকের উদ্যোগে রক্তদান শিবির।

আরামবাগ , ২৯ মে:- শনিবার আরামবাগের রবীন্দ্র ভবনে একটি রক্তদান শিবির হয়ে গেলো। হুগলি গ্রামীণ পুলিশ জেলা ও আরামবাগ ট্রাফিক গার্ডের পরিচালনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের নাম দেওয়া হয় “উৎসর্গ”। করোনা পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্য বিধি মেনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।পুলিশ সুত্রে জানা গিয়েছে, রক্তদান […]

এই মুহূর্তে জেলা

বালিতেও কোভিড ভ্যাক্সিন দেওয়া শুরু হলো। হকার ভাইদের ভ্যাক্সিনে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

হাওড়া , ২৯ মে:- বালিতেও কোভিড ভ্যাক্সিন দেওয়া শুরু হলো। হকার ভাইদের ভ্যাক্সিনে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।এছাড়াও এদিন হাওড়া দীঘা বাসস্ট্যান্ডে ক্যাম্প করে পরিবহন কর্মীদেরও ভ্যাক্সিন দেওয়া হয়। শনিবার সকালে বালি বিধানসভা কেন্দ্র এলাকার বেলুড়ের বুড়িমা লজে ভ্যাক্সিনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। এলাকার হকার ভাইদের জন্য এদিন এই […]