হাওড়া , ৩০ মে:- হাওড়ার ব্যাঁটরায় বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু। কদমতলা এইচআইটি আবাসনের ঘর থেকেই জোড়া মৃতদেহ আজ সকালে পুলিশ এসে উদ্ধার করে। মৃতেরা হলেন মণিমোহন পাল ( ৭১ ) ও মীনা পাল ( ৬৬ )। মীনাদেবী কিডনির সমস্যায় ভুগছিলেন। ওনার ডায়ালিসিস চলছিল। মণিমোহনবাবু অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। দেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। বাড়িতে দম্পতি একাই থাকতেন। ছেলে থাকেন কলকাতায়। এদিন সকালে বাড়ির পরিচারিকা এসে দম্পতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দরজা ভেজানো ছিল। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হয়েছে এরা অসুস্থ ছিলেন। সেই কারণেই সম্ভবত ঘরের দরজা ভেজানো ছিল। মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন ছিলনা। কিডনি ফেলিওর বা হার্ট অ্যাটাক বা অন্য কোনও কারণে এদের মৃত্যু কিনা তাও পোস্টমর্টেম রিপোর্ট এলেই তবে জানা যাবে।
Related Articles
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন সরকারি কলেজের হল ঘরে, শুরু বিতর্ক!
সুদীপ দাস, ২৮ আগস্ট:- শনিবার ২৮শে আগষ্ট ছিলো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে কোলকাতা থেকে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতিতে ভিড় এড়াতেই দলের এই ভার্চুয়াল সভার সিদ্ধান্ত। কিন্তু সেই ভার্চুয়াল সভাকে ঘিরেই দিকে দিকে কোভিড নিয়ম ভাঙতে দেখা গেলো তৃণমূলী ছাত্রদের। কোভিড আবহের জন্য ভিড় এড়াতে বিগত প্রায় […]
স্বামীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধরনা গৃহবধূর।
হুগলি, ১ জুন:- পান্ডুয়ার হরাল মাঝেরপাড়া এলাকায় স্বামীকে ফিরে পেতে শ্বশুরবাড়ি দরজার সামনে ধরনায় বসলে চার মাসের অন্তঃসত্তা গৃহবধু। খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ গৃহবধুকে উদ্ধার করে নিয়ে যায় পান্ডুয়া থানায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় 2022 সালের অক্টোবর মাসে গুরাপের খানপুর এলাকার এক যুবতীর সঙ্গে হরাল মাঝেরপাড়া এলাকার সৈয়দ আমিনুল ইসলামের বিয়ে হয়। বিয়ের মাস […]
ছেলে-মের রুটিন মার সহ্য করতে না পেরে বেথুয়া থেকে ব্যান্ডেলে বৃদ্ধ দম্পতি।
সুদীপ দাস, ৯ সেপ্টেম্বর:- ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম! নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরীর সত্তোরোর্দ্ধ দম্পতি প্রফুল্ল দাস ও কানন দাসের বৃদ্ধাশ্রম অবশ্য জোটেনি। ছেলে-মেয়ের অত্যাচারে ঘর ছাড়তে হয়েছিল বটে। তবে বিগত সাতদিন ধরে খোলা পৃথিবীর বুকেই দু’জনে ঘুরে বেড়াচ্ছিলেন। ঘুরতেই ঘুরতেই চলে আসেন ব্যান্ডেলে। ছেলে-মেয়ের অত্যাচারে ঘর ছাড়লেও একে অপরের […]










