সুদীপ দাস , ৩০ মে:- মৃত রুগীর পেট রহস্যজনকভাবে কাটা। সরকারী হাসপাতালের বিরুদ্ধে কিডনি বের করে নেওয়ার অভিযোগ। যা নিয়ে ব্যাপক উত্তেজনা হুগলীর ভদ্রেশ্বরে। মৃতার নাম রুবিয়া খাতুন(৫৫)। বাড়ি ভদ্রেশ্বরের তেলিনিপাড়া সেগুন বাগান এলাকায়। শনিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি হয় রুবিয়া। সন্ধ্যায় হাসপাতালেই তিনি মারা যান। রুবিয়ার দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। কিন্তু মুসলিম ধর্মানুযায়ী দেহ কবর দেওয়ার আগে স্নানের সময় রুবিয়ার পেট কাটা দেখতে পায় পরিবারের লোকেরা। এরপরই তাঁরা রুবিয়ার পেট তরেকে কিডনি বের করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকায় উত্তেজনা রয়েছে। দেহ এখনও কবর দেওয়া হয়নি। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
Related Articles
নির্মলের ডানা ছেঁটে এনআরএসের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান করা হল শান্তনুকে।
প্রদীপ সাঁতরা,১৫ ফেব্রুয়ারি:- দায়িত্ব কমল নির্মল মাঝির। এনআরএস ও বিসি রায় মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে নির্মল মাঝিকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরএস মেডিক্যাল কলেজের দায়িত্ব ফের দেওয়া হয়েছে তৃণমূলের কাউন্সিলর তথা রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে। বিসি রায় মেডিক্যাল কলেজের দায়িত্ব কাকে দেবেন, সে ব্যাপারে এখনও কিছু খোলসা করেননি […]
করোনা টিকাকরনে এগিয়ে বাংলা।
কলকাতা, ১৫মে:- করোনা টিকাকরণে এগিয়ে বাংলা।কোউইন অ্যাপের পরিসংখ্যান বলছে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ভারতের সব রাজ্যের মধ্যে এগিয়ে রয়েছে শহর কলকাতা। কলকাতায় মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ সবচেয়ে বেশি। ইতিমধ্যেই শহরের ৩৫.৮ শতাংশ মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে করোনার টিকা। প্রথম দিকে সব রাজ্যেই মানুষের মধ্যে টিকা নেওয়া নিয়ে অনীহা থাকলেও এখন দ্রুত ভ্যাকসিন নিতে তৎপর […]
দীর্ঘদিনের দাবী মেনে ভোটের কাজে ব্যবহৃত বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের।
কলকাতা, ৬ এপ্রিল:-বেসরকারি বাস মালিকদের দীর্ঘদিনের দাবি মেনে নির্বাচন কমিশন ভোটের কাজে ব্যবহৃত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।২০ শতাংশ হারে ভাড়া বাড়িয়ে সাধারণ বাসের ভাড়া দৈনিক ২৩০০ টাকা এবং মিনিবাসের দৈনিক ভাড়া ১৯০০ টাকা করার কথা কমিশনের তরফে জানানো হয়েছে।বাস মিনিবাস সংগঠনের মালিকেরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বাসকর্মীদের খাওয়ার খরচ না বাড়ানোয় […]






