কলকাতা, ৩০ মে:- ঘূর্ণি ঝড় ইয়াস এর ধাক্কায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ‘ দুয়ারে ত্রাণ ‘ পৌঁছে দিতে সোমবার পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদি, অর্থ সচিব মনোজ পন্থ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সচিবরা। ঝড়ের পর চারদিন পেরিয়ে গেছে , অনেক জায়গায় জল নামতে শুরু করেছে। ত্রাণের কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। মুখ্য মন্ত্রী সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিনটি জেলা ঘুরে এসেছেন। কোথায় কোথায় ত্রাণ এবং পানীয় জল এখনও সে ভাবে পৌঁছে দেওয়া যায় নি। কি ভাবে এই সমস্যা মেটানো যায় তাও বৈঠকে আলোচনা হবে বলে নবান্ন সূত্রে খবর।
Related Articles
উত্তরকন্যায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার আঁচ হুগলিতেও।
সুদীপ দাস , ৭ ডিসেম্বর:- বিজেপির উত্তরকন্যা অভিযানে পুলিশের সাথে খন্ডযুদ্ধে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার আঁচ হুগলিতেও। সোমবার সন্ধ্যায় উত্তরকন্যার ঘটনার প্রতিবাদে হুগলি মোড়ে পথ অবরোধ করে বিজেপি। বিজেপি যুব মোর্চার সভাপতি সুরেশ সাউয়ের নেতৃত্বে চলে অবরোধ। এদিন প্রথমে চুঁচুড়ার দলীয় কার্যালয় থেকে তাঁরা মিছিল করে হুগলি মোড়ে যায়। সেখানে তাঁরা জিটি রোড অবরোধ […]
বাঁকুড়ার জয়পুরে পর্যটন উৎসব ‘সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানালেন মন্ত্রী শ্যামল সাঁতরা।
বাঁকুড়াঃ , ১৫ জানুয়ারি:- বাঁকুড়ার জয়পুরে পঞ্চম বর্ষ ‘জয়পুর পর্যটন উৎসব’ শুরু হচ্ছে। আগামী ২৯ জানুয়ারী থেকে চলবে ১ ফেব্রুয়ারী পর্যন্ত। শুক্রবার বাঁকুড়ার জয়পুর বিডিও অফিসে সাংবাদিক বৈঠকে মাধ্যমে জানালেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরা। ২০১৬ সালে শুরু হয় ‘জয়পুর পর্যটন উৎসব’।’জয়পুরের জয় হোক’ এই স্লোগানকে সামনে রেখেই […]
সিপাইবাজারে মৃগেন্দ্র নাথ মাইতির বাসভবনে মুখ্যমন্ত্রী।
পশ্চিম মেদিনীপুর , ৭ ডিসেম্বর:- মেদিনীপুর বিধানসভার দু’বারের বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি (৭৭) গুরুতর অসুস্থ অবস্থায় দিন তিনেক আগে ভর্তি হয়েছিলেন, এস এস কে এম হাসপাতালের উডবার্ণ ওয়ার্ডে। গত কয়েকদিনে প্রবীণ এই বিধায়কের অবস্থা ক্রমেই সঙ্কটজনক হয়। রবিবার (৬ ডিসেম্বর) বিকেল থেকে অবস্থার আরও অবনতি হয় বলে জানা যায় দলীয় সূত্রে। এরপরই, রাত্রি ঠিক ১০ টা […]








