হুগলি , ৩০ মে:- রবিবার দুপুরে শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ডে সুবীর ঘোষের উদ্যোগে সূচনা হলো দুয়ারে রান্নাঘর কমসূচি। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন করলেন। শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষ জানালেন এই করোনা আবহে মানুষ আজ দিশেহারা তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ থেকে দুয়ারে রান্নাঘর প্রকল্পের কাজ শুরু করলাম। আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে এর সূচনা হলো। আমরা প্রতিদিন দুপুর একটা থেকে দেড়টার মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এই রান্না করা খাবার তাদের পৌঁছে দেব। কোন মানুষকে এসে এখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে না। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, মাছের কালিয়া, ডিম, এবং মিষ্টি দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে কল্যান বাবু ছাড়া শ্রীরামপুর পুরসভার কো-অর্ডিনেটর সন্তোষ কুমার সিং সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ উপস্থিত ছিলেন। এর সঙ্গে সঙ্গে এদিন শ্রীরামপুর আর এমএস মাঠে চালু করা হলো কমিউনিটি কিচেনের। শ্রীরামপুর পৌরসভার কো-অর্ডিনেটর সন্তোষ কুমার সিংয়ের সৌজন্যে কমিউনিটি কিচেন শুভ সূচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Related Articles
মুখ্যসচিব প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত থাকা নিয়ে কেন্দ্রের পাঠানো নোটিশের জবাব দিলো রাজ্য।
কলকাতা , ৩ মে:- রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর্যালোচনা বৈঠকে অনুপস্থিত থাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের পাঠানো শোকজ নোটিশের জবাব দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই তিনি ঐদিন প্রধানমন্ত্রীর বৈঠকে গিয়েছিলেন এবং তার নির্দেশেই বৈঠক থেকে বেরিয়ে আসেন বলে তিনি আজকের লেখা চিঠিতে উল্লেখ করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্য সচিব হিসেবে […]
নিষিদ্ধপল্লী থেকে নাবালিকাকে উদ্ধার করলো পুলিশ।
হুগলী, ২৪ নভেম্বর:- শেওড়াফুলির নিষিদ্ধপল্লী থেকে এক নাবালিকাকে উদ্ধার করলো শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে শিয়ালদা স্টেশন মেয়েটি ঘোরাঘুরি করছিল। সেটা লক্ষ করে এক যুবক। কথা বলার ছলে করে বসে বন্ধুত্ব। সরাসরি ভাল কাছের অফার দেয়। নাবালিকা মেয়েটি ঘুণাক্ষরেও টের পাইনি কি হতে চলেছে। বিশ্বাস করে ছেলেটির সঙ্গে চলে আসে ডানকুনিতে। মঙ্গলার […]
ফের হার কেকেআর ! কোন সমীকরণে প্লেঅফে নাইটরা ? জেনে নিন ৷
স্পোর্টস ডেস্ক , ৩০ অক্টোবর:- বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের কাছে ম্যাচ হেরে নিজেদের রাস্তা আরও কঠিন করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ এখনও হয়তো সব আশা শেষ হয়ে যায়নি, তবে নাইটদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে ধরে নেওয়াই যায় ৷ বৃহস্পতিবার প্রায় জেতা ম্যাচে হার হজম করতে হয়েছে মর্গ্যান ব্রিগেডকে ৷ প্লে অফে ওঠার […]









