এই মুহূর্তে জেলা

শিবপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।

হাওড়া, ১৫ নভেম্বর:- হাওড়ার শিবপুর থানা এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান। মৃতের নাম মহম্মদ শাহনওয়াজ বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শিবপুরের ৫৬/১ কাজী শরিফুল আলম লেনে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বয়স কুড়ির শাহনওয়াজ বাড়ির ছোট ছেলে। তার আরও […]

এই মুহূর্তে জেলা

স্কুল খোলার আগে প্রস্তুতি স্কুলে স্কুলে।

হুগলি, ১৫ নভেম্বর:- স্কুল খোলার প্রস্তুতি চলছে স্কুলে স্কুলে। সারা রাজ্যের পাশাপাশি আরামবাগ মহকুমার প্রতিটি স্কুলেই স্যানিটাইজার থেকে শুরু করে ব্লিচিং দেওয়া হয় ও ক্লাসরুম ঝাড়াই চলে।ছাত্র ছাত্রীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে সব রখম ব্যবস্থা নেয় স্কুল কর্তৃপক্ষ। এই দৃশ্য দেখা যাচ্ছে আরামবাগ মহকুমার রামনগর অতুল বিদ্যালয় থেকে শুরু করে আরামবাগ গালস স্কুল, বয়েজ […]

এই মুহূর্তে কলকাতা

দীর্ঘ কুড়ি মাস পর কাল থেকে রাজ্যে স্কুল কলেজে ক্লাস শুরু হচ্ছে।

কলকাতা, ১৫ নভেম্বর:- দীর্ঘ প্রায় কুড়ি মাস পরে কাল থেকে রাজ্যে স্কুল কলেজে ক্লাস শুরু হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা করোনা বিধি মেনে যথাযথ সুরক্ষা বিধি মেনে ক্লাস শুরু করবেন বলে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে। দীর্ঘদিন পর পড়ুয়াদের স্কুলে ফেরাকে স্মরণীয় করে রাখতে রাজ্যের শিক্ষা দফতর বিশেষ উদ্যোগ নিচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে […]

এই মুহূর্তে জেলা

মানুষকে রসগোল্লা খাইয়ে রসগোল্লা দিবস পালিত হল শেওড়াফুলির রাজ মাঠে।

হুগলি, ১৪ নভেম্বর:- রসগোল্লার জন্ম নিয়ে লড়াই শেষে জয় পেয়েছে বাংলা। এবার সেই রসগোল্লাকে বিশ্বের দরবারে পৌছে দেওয়াই আমবাঙালির লক্ষ্য। তাই রবিবার “রসগোল্লা দিবস” বাংলার অন্যান্য জায়গার মতো পালিত হলো হুগলিতে। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বৈদ্যবাটি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষের উদ্যোগে শেওড়াফুলির রাজমাঠ এলাকায় পালিত হল “রসগোল্লা দিবস”। দলীয় কর্মীদের পাশাপাশি […]

এই মুহূর্তে জেলা

চোখের জলে মাকে বিদায় চন্দননগরবাসীর।

তরুণ মুখোপাধ্যায়, ১৪ নভেম্বর:- জগদ্বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রীর বিসর্জনের মুহূর্ত শুরু হয়ে গেছে গত চারদিন লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে অংশ নিয়েছিলেন। সুন্দর সুন্দর মণ্ডপ অনিন্দ্যসুন্দর প্রতিমা আলোর জাদুকরিতে মোহিত হয়েছিলেন দর্শনার্থীরা। আজকে বিদায় বেলায় চন্দননগর বাসীর চোখের জল। -মাতৃ বরণের পালা ইতিমধ্যে বিভিন্ন ক্লাবের প্রতিমা যাত্রা শুরু করেছে চন্দননগরে গঙ্গার ঘাটের দিকে। চন্দননগরের প্রতিমা বিসর্জন […]

এই মুহূর্তে জেলা

নাম না করে রাজীব সহ দলছুটদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ প্রসূনের

হাওড়া, ১৪ নভেম্বর:- নাম না করে রাজীব সহ দলছুটদের কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আসন্ন পুরভোটে বিজেপি কোনও রাউন্ডেই লিড পাবেনা বলে মন্তব্য করেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এবার নাম না করে হাওড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় না ঢুকতে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। রবিবার হাওড়া ডুমুরজলায় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান […]

এই মুহূর্তে জেলা

শিশু দিবসে শিশুদের পড়াশুনার দায়িত্ব নিলো তৃণমূল।

গোঘাট, ১৪ নভেম্বর:- শিশু দিবসে শিশুদের পড়াশোনার দায়িত্ব নিলো তৃনমুল ছাত্র পরিষদ। শিশু দিবসে অভিভাবকহীন ছাত্র-ছাত্রীদের পড়াশুনার দায়িত্ব নেয় গোঘাট-১নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। এই মানবিক কাজের জন্য এলাকার মানুষ সাধুবাদ জানায় এই ছাত্র সংগঠনকে। জানা গেছে, গোঘাট এক নম্বর ব্লকে করোনা ভাইরাসের জন্য যে সব মানুষ মারা গেছেন সেই সব মৃতের পরিবারের পাশে দাঁড়ায় […]

এই মুহূর্তে কলকাতা

অনাথ শিশুদের রসগোল্লা খাইয়ে দিনটি উদযাপন করলেন ব্যবসায়ীরা।

কলকাতা, ১৪ নভেম্বর:- ২০১৭ সালে সরকারি ভাবে জিআই ট্যাগ পেয়েছিল বাংলার রসগোল্লা। তার চতুর্থ বর্ষপূর্তিতে আজ, রবিবার নানা অনুষ্ঠানের মাধ্যমে রসগোল্লা দিবস উদ্‌যাপন করেন বাংলার মিষ্টান্ন প্রস্তুতকারকরা। উড়িষ্যার বিরুদ্ধে আইনি লড়াই শেষে রসগোল্লার জিআই স্বীকৃতি পায় বাংলা। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস তকমা পাওয়া দিনটি ছিল ১৪ই নভেম্বর। ওই দিনটিতে রসগোল্লা দিবস হিসেবে পালন করা হয় এই রাজ্যে। […]

এই মুহূর্তে জেলা

আজ থেকে ৫৪ বছর আগে শ্রীরামপুরের জননেতা প্রাক্তন বিধায়ক অরুণ গোস্বামীর হাত ধরে চারের পল্লী জগদ্ধাত্রী মায়ের সূচনা হয়েছিল।

তরুণ মুখোপাধ্যায়, ১৪ নভেম্বর:- আজ থেকে ৫৪ বছর আগে শ্রীরামপুরের জননেতা প্রাক্তন বিধায়ক অরুণ গোস্বামীর হাত ধরে চারের পল্লী জগদ্ধাত্রী মায়ের সূচনা হয়েছিল। এই পুজো শ্রীরামপুরের অত্যন্ত জনপ্রিয় এবং প্রাচীন পুজো। এ ব্যাপারে পুজোর বর্তমান উদ্যোক্তা অরুণ বাবুর পুত্র অরূপ গোস্বামী জানালেন যে আমার বাবার শুরু করা পুজো দীর্ঘদিন ধরে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ভরে আয়োজন […]

এই মুহূর্তে জেলা

দশমীতে বিষাদের সুর চন্দননগরে।

সুদীপ দাস, ১৪ নভেম্বর:- সিঁদুর খেলার মধ্য দিয়ে মাকে এবারের মত বিদায় জানানো শুরু হলো চন্দননগরে। চন্দননগরের মন্ডপে মন্ডপে দশমীর সকাল থেকেই শুরু হয় মাকে বরনের পালা। এরপর মহিলারা একে অপরকে সিঁদুর রং-এ রাঙিয়ে দেয়। সঙ্গে ঢাক-তাসার তালে কোমর দুলায় মহিলারা। মহিলাদের বক্তব্য আজ মন তো একটু খারাপ হবেই। তবে কোভিডের মধ্যেও যে এবার পুজোর […]