এই মুহূর্তে

আরতি কটন মিলের গেটের সামনে বিক্ষোভ।

হাওড়া, ১৬ নভেম্বর:- এনটিসি বাঁচানোর দাবিতে হাওড়ার দাসনগর আরতি মিলের গেটের সামনে মঙ্গলবার সকালে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ট্রেড ইউনিয়নের তরফ থেকে এদিন ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ওই সভায় বক্তব্য রাখেন। আইএনটিটিইউসি, আইএনটিইউসি, সিটু সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা এই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় […]

এই মুহূর্তে কলকাতা

গাড়ির ওভারলোডিং নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে পরিবহন দপ্তর।

কলকাতা, ১৬ নভেম্বর:- গাড়ির ওভারলোডিং আটকাতে এবার কঠোর পদক্ষেপ করছে রাজ্যের পরিবহন দফতর। দেখা যাচ্ছে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েও একাংশের পণ্যবাহী গাড়ি ওভারলোডিং এর প্রবণতা বন্ধ করা যাচ্ছে না। বার বার একই গাড়ি ওভারলোডিং এর জন্য ধরা পড়ছে। এবার এই প্রবণতার মূলে কুঠারাঘাত করতে চাইছে পরিবহন দফতর। ওই দফতর সূত্রে খবর, এবার থেকে পণ্যবাহী গাড়ি একই […]

এই মুহূর্তে কলকাতা

এবার থেকে কেন্দ্রের চাপিয়ে দেওয়া শিক্ষানীতি সবটা মেনে চলবে না রাজ্য।

কলকাতা, ১৬ নভেম্বর:- রাজ্য সরকার কোনভাবেই কেন্দ্রের চাপিয়ে দেওয়া একতরফা শিক্ষানীতির সবটা মেনে চলবে না। মঙ্গলবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন, ‘জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রীয় সরকার কোনও ফতোয়া চাপিয়ে দিলে তা মেনে নেব এর কোনও মানে নেই‌। শিক্ষার বিষয়ে বাঙালির নিজস্ব চিন্তাভাবনা আছে। তিনি আরও জানান, জাতীয় শিক্ষানীতি নিয়ে শিক্ষাবিদদের মধ্যেই […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য লটারি বন্ধ থাকায় ডিরেক্টরের কর্মীদের অন্যত্র কাজে লাগানোর উদ্যোগ সরকারের।

কলকাতা, ১৬ নভেম্বর:- রাজ্য লটারি বর্তমানে বন্ধ থাকায় ডিরেক্টরের কর্মীদের অন্যত্র কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে বদলি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এইসব কর্মীদের অর্থ দপ্তরের অন্যান্য ডিরেক্টরেটে পাঠানো হচ্ছে। লটারি ডিরেক্টরেট প্রধান কাজ ছিল রাজ্য সরকারের বিভিন্ন লটারি পরিচালনা করা। কিন্তু ২০১৯-এর ফেব্রুয়ারির পর রাজ্য সরকারের আর্থিক পুরস্কারের লটারি অনুষ্ঠিত হয়নি। ফলে এই […]

এই মুহূর্তে জেলা

করোনা বিধি মেনেই শুরু পঠন পাঠন , শিক্ষকদের থেকে ছাত্ররা পেলো উপহার।

হুগলী, ১৬ নভেম্বর:- দীর্ঘ কয়েক মাস পরে রাজ্যে শুরু হলো বিদ্যালয়ের পঠন পাঠন। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে ভিড় জমায় ছাত্রছাত্রীরা। শিক্ষকদের পক্ষ থেকে ছাত্রদের দেয়া হলো উপহার। পেন, ফুল, কপালে চন্দনের ফোটা পাশাপাশি করানো হলো মিষ্টিমুখ। শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন সমস্ত ছাত্র-ছাত্রীদের প্রবেশ করানো হয় করোনা বিধি মেনেই। ছাত্রদের হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স পড়ে স্কুলে প্রবেশ […]

এই মুহূর্তে জেলা

হাওড়াতেও খুলল স্কুল কলেজ।

হাওড়া, ১৬ নভেম্বর:- প্রায় ২ বছর পর কোভিড বিধি মেনে আজ সকাল থেকেই খুলে গেল রাজ্যের সব স্কুল কলেজ। শিক্ষা দফতরের নির্দেশ মেনে হাওড়াতেও খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন সকালে আন্দুল রোডের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দেখা গেল কোভিড বিধি মেনে চলছে স্কুল। সেখানে পড়ুয়াদের হাতে স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করা হয়। সকলকে স্কুলে ঢোকার […]

এই মুহূর্তে কলকাতা

ফের একবার আজ থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি।

কলকাতা, ১৬ নভেম্বর:- গত বারের সাফল্যকে পুঁজি করে আজ মঙ্গলবার থেকে রাজ্যে ফের একবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যের প্রতিটি জেলার সমস্ত ব্লকে এক মাস ধরে চলা এই শিবিরে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রুপশ্রী, লক্ষীর ভান্ডারের মত বিভিন্ন প্রকল্পে আবেদন করার সুবিধা মিলবে৷ নবান্নের হিসাব বলছে গত দফায় চলতি বছরের প্রথম দুয়ারে সরকার কর্মসূচিতে […]

এই মুহূর্তে জেলা

চোর সন্দেহে দুই যুবককে বেধড়ক পুলিশের মার , ভাইরাল হলো ভিডিও।

হুগলি, ১৫ নভেম্বর:- দুই যুবককে পুলিশের ফাইবার স্টিক দিয়ে বেধরক মারা হচ্ছে, মারা হচ্ছে বুকে পেটে বুট দিয়ে লাথি। মারছে একজন আকাশি গেঞ্জি পরা সিভিক ভলেন্টিয়ার আর একজন জঙ্গল পোষাক পড়া জওয়ান।আর এই দৃশ্য ভীর করে দেখছে অনেকে। এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করা হয়নি। তবে ২.২৭ মিনিটের ভিডিওতে ৩৬ সেকেন্ডে […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে চাকুরি প্রার্থীদের মিছিলে বাধা পুলিশের।

হুগলি, ১৫ নভেম্বর:- এস এস সি চাকরিপ্রার্থীদের মিছিলে বাধা পুলিশের। দুপক্ষের বচসাl হুগলির সিঙ্গুর দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ঘটনা। এসএসসি যুব-ছাত্র অধিকার কর্মশিক্ষা ও শারীর শিক্ষা মঞ্চের উদ্যোগে চাকুরী সুনিশ্চিত করার দাবিতে আজ সিঙ্গুর থেকে নবান্ন পর্যন্ত অভিযান কর্মসূচি রয়েছে, যে কর্মসূচিতে যোগ দিতে আসা চাকুরী প্রার্থীদের পুলিশ বাধা দিলে শুরু হয় বচসা। তাদের দাবি মুখ্যমন্ত্রী […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন লুইজিনহো ফালেইরো।

কলকাতা ,১৫ নভেম্বর:- গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো আজ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে বিধানসভা ভবনে গিয়ে তিনি বিধানসভার সচিব তথা রাজ্যসভা ভোটের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা করেন। সঙ্গে ছিলেন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং উপ-মুখ্য সচেতক তাপস রায়। অর্পিতা ঘোষ পদত্যাগ করায় রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের একটি […]