এই মুহূর্তে কলকাতা

ইয়াস বিপর্যয় সাড়ে একুশ হাজার কোটি টাকার ক্ষয়-ক্ষতির হিসাব নিয়ে নবান্ন ছাড়ল কেন্দ্রীয় দল

কলকাতা, ৯ জুন:- ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি পরিদর্শনে রাজ্যে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রায় ২০ হাজার কোটি টাকার সম্পদহানির হিসাব তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি দেখতে রাজ্য সফরে আসা কেন্দ্রের পাঠানো আন্তঃমন্ত্রক প্রতিনিধিদের হাতে একুশ হাজার পাঁচশ কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব কেন্দ্রীয় প্রতিনিধিদের হাতে তুলে দিল নবান্ন। গত তিন দিন ধরে ইয়াস […]

এই মুহূর্তে কলকাতা

বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত।

কলকাতা , ৯ জুন:- বিতর্কিত কৃষি আইন বাতিলের পাশাপাশি ফসলের ন্যূনতম দাম নির্ধারণ করতে নতুন আইন প্রণয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি জানিয়েছেন। দিল্লির কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকায়েত সহ তিন সদস্যের এক প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রী কৃষকদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন কেন্দ্রীয় সরকার […]

এই মুহূর্তে কলকাতা

৮০ লক্ষ গ্রামীন পরিবারে নল বাহিত পানীয় জল পৌঁছে দেবার লক্ষমাত্রা রাজ্যসরকারের।

কলকাতা , ৯ জুন:- রাজ্য সরকার চলতি আর্থিক বছরে জলস্বপ্ন প্রকল্পের আওতায় বিভিন্ন জেলার প্রায় ৮০ লক্ষ গ্রামীণ পরিবারে নল বাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। এজন্য আগস্ট মাসের মধ্যেই বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করা হবে। সেপ্টেম্বর মাস থেকে পরিবারগুলিকে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে বলে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এর […]

এই মুহূর্তে কলকাতা

ডানকুনি থেকে কলকাতা বন্দরের মধ্যে রো-রো ভেসেল পরিষেবা চালু করার পরিকল্পনা রাজ্যের।

কলকাতা , ৯ জুন:- বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় ডানকুনি থেকে কোলকাতা বন্দরের মধ্যে রো রো ভেসল্ পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সম্প্রতি রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বিশ্ব ব্যাঙ্ক ও প্রকল্পটির সমীক্ষক প্রতিনিধিদের এ বিষয়ে এক বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হয়৷ ২০২২ এর এপ্রিলের মধ্যে এই প্রকল্পটি রূপায়িত হবে বলে জানিয়েছেন ফিরহাদ। যেহেতু ডানকুনি […]

এই মুহূর্তে কলকাতা

কাজে লাগছে না মার্কিন প্রযুক্তি, বজ্রাঘাতে মৃত্যুমিছিল অব্যাহত রাজ্যে।

কলকাতা , ৮ জুন:- বাজ পড়ার আগাম পূর্বাভাষ দিতে মার্কিন সংস্থার প্রযুক্তি ব্যবহার করে হতাশ রাজ্য সরকার। বছর ছয়েক আগে ওই সংস্থার কাছ থেকে আমদানি করা ওই সব লাইটনিং ডিটেক্টর বজ্রপাতের যথাযথ ও সময়োচিত পূর্বাভাষ দিতে পারছে না বলে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের দাবি। যার ফল স্বরূপ প্রতিবছর বজ্রাঘাতে বহু সংখ্যক মানুষের প্রগেলেও কার্যক্ষেত্রে আগাম […]

এই মুহূর্তে কলকাতা

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত বোর্ডের।

কলকাতা, ৮ জুন:- বর্তমান কোভিড আবহে আগামী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দ্রুত রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি একাধিক সর্বভারতীয় প্রবেশিকা বোর্ডের তরফে একাধিক সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার দিকেও নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য আগামী ১১ ই জুলাই চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রায় এক লক্ষ পরীক্ষার্থীরঅংশ নেওয়ার […]

এই মুহূর্তে কলকাতা

বুধবার থেকে দরজা খুলছে কফি হাউজ , ঘড়ি ধরে আড্ডা জমবে কি ?

কলকাতা , ৮ জুন:- করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় ফিরছে কলকাতার ঐতিহ্যের অঙ্গ কফি হাউজের আড্ডা। বিধি নিষেধ মেনে রোজ সীমিত সময়ের জন্য হোটেল রেস্তোরাঁ খোলার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। সেই সব শর্ত মেনে মাস দেড়েক বাদে ফের দরজা খোলার সিদ্ধান্ত নিয়েছে কফি হাউজ কর্তৃপক্ষ।তবে ঘণ্টা তিনেকের সীমিত সময় দূরত্ব বিধি মেনে আড্ডা কতটা জমবে তা […]

এই মুহূর্তে কলকাতা

ডাকাতির আগেই দৃত ডাকাত দমদমে।

কলকাতা, ৮ জুন:- ডাকাতির ছক বানচাল করল পুলিশ। দমদম পার্ক অঞ্চলের ডাকাতির জন্য জড়ো হওয়া 3 অভিযুক্তকে গ্রেফতার করলো লেকটাউন থানার পুলিশ। ধৃতরা হল জগাই হালদার, রঞ্জন চক্রবর্তী ও সঞ্জয় হাওলাদার। গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় দমদম পার্ক বাসস্ট্যান্ডের পাশে বেশ কয়েকজন রাতের অন্ধকারে জড়ো হয়েছে। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় সেখানে হানা দেয় […]

এই মুহূর্তে কলকাতা

সুন্দরবনের নদী বাঁধ ও পরিবেশ রক্ষায় মাস্টার প্লান এর চিন্তাভাবনা রাজ্যের।

কলকাতা , ৭ জুন:- রাজ্য সরকার সুন্দরবনের নদী বাঁধ এবং পরিবেশ রক্ষায় একটি মাস্টার প্ল্যান গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাম্প্রতিক ইয়াশ পরবর্তী পরিস্থিতি এবং চলতি মাসে যে দুটি বড় কোটাল রয়েছে তার থেকে উপকূলের জেলা গুলিকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিক, জেলাশাসক এবং জেলা পুলিশ […]

এই মুহূর্তে কলকাতা

পেট্রোল ও ডিজেলের লাগাদার মূল্যবৃদ্ধিতে ভাড়া পুনর্বিন্যাশের ভাবনা চিন্তা করছে সরকার।

কলকাতা , ৭ জুন:- পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস মালিকদের দাবি মেনে রাজ্য সরকার বাসের ভাড়া পুনর্বিন্যাসের বিষয়টি ভাবনা চিন্তা করছে। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে। কসবার পরিবহন ভবনে আজ রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় বাস মালিকদের ভাড়াবৃদ্ধির […]