এই মুহূর্তে কলকাতা

কেবল টেলিভিশন শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের ভ্যাকসিন দেবার ব্যাবস্থা করতে উদ্যোগী সরকার।

কলকাতা, ১২ জুন:- রাজ্যে কেবল টেলিভিশন শিল্পের কর্মীদের করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করতে রাজ্য সরকার আজ সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থা গুলির সঙ্গে বৈঠকে বসছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সহ স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকেরা আজ রাজ্যের ছটি বৃহৎ মাল্টি সিস্টেম অপারেটর সংস্থার সঙ্গে বৈঠকে বসবেন। রাজ্যে প্রায় এক লক্ষ আশি হাজার কেবল অপারেটর […]

এই মুহূর্তে কলকাতা

পরিবারতন্ত্রের বিরোধীতায় দলছাড়া মুকুলের ঘরে ফেরার কাণ্ডারী সেই অভিষেক ৷

কলকাতা, ১১ জুন:- প্রায় চার বছর বিজেপিতে কাটিয়ে ফের নিজের পুরনো দল তৃণমূলে ফিরে গেলেন মুকুল রায়। বিধানসভা ভোটের পর থেকে শুরু হওয়া জল্পনাকে সত্যি করে শুক্রবার ছেলে শুভ্রাংশুর হাত ধরে পুরনো দলে ফিরে গেলেন মুকুল। বিজেপিতে জাতীয় সহ সভাপতির মত গুরুত্বপূর্ণ পদ পেলেও কোনও দিন তেমন সক্রিয় হতে দেখা যায়নি তাঁকে। বরং সময়ে সময়ে […]

এই মুহূর্তে কলকাতা

ভোটের আগে যারা দলের সঙ্গে গদ্দারী করেছে তাদের দলে ফেরানো হবে না – মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা , ১১ জুন:- নির্বাচনের মুখে চরমপন্থা অবলম্বন করে যারা দলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে তাদের আর দলে ফিরিয়ে নেওয়া হবে না বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ তৃণমূল ভবনে তিনি বলেন মুকুল রায় বিজেপিতে যোগ দিলেও সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটিও কথা না বলে নরমপনথা অবলম্বন করেছিলেন। […]

এই মুহূর্তে কলকাতা

মুকুলের সঙ্গে কোনওদিনও মতবিরোধ ছিল না , ঘরের ছেলেকে পাশে বসিয়ে বললেন মমতা।

কলকাতা, ১১ জুন:- দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি নেতা মুকুল রায় এবং তার পুত্র শুভ্রাংশু রায় আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। কলকাতা তৃণমূল কংগ্রেস ভবনে দলনেত্রী মমতা ব্যানার্জি সহ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তারা তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন। মুকুল রায় এবং শুভ্রাংশু রায় কে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। […]

এই মুহূর্তে কলকাতা

সপুত্র মুকুল রায়ের তৃণমূলে যোগদানের সম্ভাবনাকে ঘিরে জল্পনা।

কলকাতা , ১১ জুন:- প্রতিবেদনটি লেখার সময় দুপুর ১২টা ৫০মিনিট। নদীতে “বান” নয়, এই মুহুর্তে সবথেকে বড় খবর আজ দুপুরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন মুকুল রায়। আজ দুুপুরেই কোলকাতায় তৃণমূল ভবনে দলবদলুদের ফেরানো নিয়ে বৈঠক রয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর মমতার হাত দিয়েই তৃণমূলের পতাকা নিতে চলেছেন […]

এই মুহূর্তে কলকাতা

ঠিকা টেন‍্যান্ট ও তাদের ভাড়াটিয়াদের বাড়ি তৈরির অনুমতির বিনিময়ে ১ টাকা সেলামি নেবে রাজ্য সরকার।

কলকাতা , ১১ জুন:- ঠিকা টেন্যান্ট ও তাঁদের ভাড়াটিয়াদের বাড়ি করার ৪টি আবেদন পত্র মঞ্জুর করলো রাজ্য মন্ত্রিসভা। সম্প্রতি ভূমি দপ্তরে রামদুলাল সরকার স্ট্রিট, চাউল পট্টি রোড, ওলাই চাঁদ রোড এবং সাত চাষী পাড়া এলাকা থেকে ৪ জন ঠিকা ‘‌প্রজা ঠিকা টেন্যান্সি অ্যাক্ট ২০১৯’‌ অনুযায়ি বাড়ি তৈরি করার অনুমতি চেয়ে আবেদন পত্র জমা দেয়। বৃহস্পতিবার […]

এই মুহূর্তে কলকাতা

এক বছরের মধ্যে এই প্রথম নবান্নের ১৩ তলার কনফারেন্স রুমে বসেছিল মন্ত্রিসভার বৈঠক।

কলকাতা, ১০ জুন:- করোনা আবহে গত এক বছরের মধ্যে এই প্রথম নবান্নের ১৩ তলার কনফারেন্স রুমে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ ১৫ জন সদস্য। এই সভায় ভার্চুয়ালি যোগ দেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ মুখ্যসচিব পদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন এইচকে দ্বিবেদী। […]

এই মুহূর্তে কলকাতা

কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের অনুদান বৃদ্ধির সিদ্ধান্ত নিলো রাজ্য।

কলকাতা, ১০ জুন:- ভোট প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি পালন করতে পদক্ষেপ করল রাজ্যের তৃতীয় তৃনমূল কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের অনুদান বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয় […]

এই মুহূর্তে কলকাতা

দুর্যোগের আশঙ্কা শহরে , প্রস্তুতি খতিয়ে দেখলেন ফিরহাদ হাকিম।

কলকাতা, ১০ জুন:- ভরা কটালে কোলকাতার নীচু এলাকা প্লাবিত ও জলমগ্ন হাওয়ার যে আশংকা আছে তা মোকাবেলায় কোলকাতা পুর নিগমে প্রস্তুত আছে বলে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম জানিয়েছেন। গঙ্গার তীরবর্তি কয়েকটি এলাকা এদিন তিনি ঘুরেও দেখেন। ফিরহাদ হাকিম বলেন, কোলকাতা পুর এলাকার প্রত্যেকটি নীচু জায়গায় পুর নিগমের পাম্প […]

এই মুহূর্তে কলকাতা

প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত , শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ১০ জুন:- বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবি তাহাদের কথা, বাঘ বাহাদুর, উত্তরা, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ ইত্যাদি। বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, […]