কলকাতা , ৯ জুন:- বিতর্কিত কৃষি আইন বাতিলের পাশাপাশি ফসলের ন্যূনতম দাম নির্ধারণ করতে নতুন আইন প্রণয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি জানিয়েছেন। দিল্লির কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকায়েত সহ তিন সদস্যের এক প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রী কৃষকদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন কেন্দ্রীয় সরকার গায়ের জোরে ওই আইন পাশ করিয়েছে। সাত মাস ধরে কৃষকেরা যার প্রতিবাদ করছে। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কেন কৃষকদের সঙ্গে আলোচনায় বসছে না তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। কৃষি আইন বাতিলের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী পুনরায় অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী দের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন।তিনি বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যগুলোকেও এক মঞ্চে আসতে হবে। কোনও একটা রাজ্যের সঙ্গে অন্যায় হলে বাকিদের ঝাঁপিয়ে পড়তে হবে। বৈঠকে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাকেশ টিকায়েত বলেন, মমতা ব্যানার্জি পুঁজিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যোগ্য জবাব দিয়েছেন। এখন বাংলা যে পথে হাঁটবে গোটা দেশ সেই পথ অনুসরণ করবে।
Related Articles
বাঙ্গাল মাঙ্গো তো বাঙ্গাল কি জনতা থাপ্পড় দেঙ্গে। চির দেঙ্গে। উখার কে ফেক দেঙ্গে – মদন মিত্র।
হাওড়া , ৬ ফেব্রুয়ারি:- “দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে, বিজেপিওয়ালো ইয়াদ রাখো বাঙ্গাল মাঙ্গো তো বাঙ্গাল কি জনতা থাপ্পড় দেঙ্গে। চির দেঙ্গে। উখার কে ফেক দেঙ্গে।” ৫৪ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ডাকে শুক্রবার সন্ধ্যায় এক জনসভায় ওই মন্তব্য করেন তৃণমূল নেতা মদন মিত্র। বালির বিনয় বাদল দীনেশ নগর মন্দির প্রাঙ্গনে ডুমুরজলার রবিবারের জনসভার প্রস্তুতি হিসেবে […]
শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে যুযুধান সব রাজনৈতিক দলের তৎপরতা ছিল তুঙ্গে।
কলকাতা, ১৭ ডিসেম্বর:- কলকাতা পুরসভার নির্বাচনের প্রচার পর্ব শনিবার বিকেলে শেষ হয়েছে। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে যুযুধান সব রাজনৈতিক দলের তৎপরতা ছিল তুঙ্গে। বালিগঞ্জ থেকে কালীঘাট পর্যন্ত রোড-শো করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধায়। চেতলায় নিজের ওয়ার্ডে প্রচার করেন পূর্বতন মেয়র ফিরহাদ হাকিম। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সায়ন্তন বসু প্রমূখ আজ […]
পুজোয় দর্শনার্থীদের নজর কেড়েছে সিকিমের শিরডি সাইবাবার মন্দির।
হাওড়া , ২১ অক্টোবর:- করোনা আবহে বাজেট কিছুটা কমলেও এবারেও দর্শনীয় মণ্ডপসজ্জা করে তাক লাগিয়ে দিয়েছে হাওড়ার বেলগাছিয়া ছাত্র মিলন সংঘের পুজো উদ্যোক্তারা। হাওড়ার ‘জে’ রোড বেলগাছিয়া ছাত্র মিলন সংঘের নতুন চিন্তাধারায় পূজামণ্ডপ এবার এক নতুন রূপ পেয়েছে I এদের মন্ডপে ফুটিয়ে তোলা হয়েছে নামচি দক্ষিণ সিকিমের “শিরডি সাইবাবার মন্দির “। করোনা আবহেও বেলগাছিয়া ছাত্র […]









