কলকাতা , ৭ জুন:- পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস মালিকদের দাবি মেনে রাজ্য সরকার বাসের ভাড়া পুনর্বিন্যাসের বিষয়টি ভাবনা চিন্তা করছে। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে। কসবার পরিবহন ভবনে আজ রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় বাস মালিকদের ভাড়াবৃদ্ধির দাবি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ফিরহাদ হাকিম অভিযোগ করেন, কেন্দ্র জ্বালানির উপর থেকে নিয়ন্ত্রণ তুলে নেওয়ার পর প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। এই অবস্থায় বাস মালিকরা পরিষেবা দিতে সত্যিই অসুবিধায় পড়ছেন। অন্যদিকের নিম্নবিত্ত ও গরীব মানুষের কথাও সরকার ভাবছে। এরপরই মন্ত্রী জানান, বাস ভাড়া নির্ধারণে এবার একটি কমিটি তৈরি করা হবে। যাত্রী, বাসমালিক সংগঠনের প্রতিনিধি এবং পরিবহন কর্তারা কমিটিতে থাকবেন। সেই কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতে আগামিদিনে সামঞ্জস্যপূর্ন বাসভাড়া ঠিক করা হবে। পাশাপাশি সোমবারের বৈঠকে এবার থেকে ব্যাটারিচালিত ই-বাস ব্যবহারে বেশি গুরুত্ব দেওয়া, বেসরকারি বাসের যে রুটগুলো থেকে আর লাভ আসছে না, সেই রুটগুলির বদলে বিকল্প রুটের পারমিট দেওয়ার মত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
Related Articles
দশমীতে ভাসান চলছে হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে। রয়েছে প্রশাসনের নজরদারি।
হাওড়া, ১৫ অক্টোবর:- দশমীতে ভাসান চলছে হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে। রয়েছে প্রশাসনের নজরদারি। হাওড়া রামকৃষ্ণপুর ঘাট সহ বিভিন্ন ঘাটে শুরু হয়ে গেছে প্রতিমা বিসর্জন। বিসর্জনকে কেন্দ্র করে ঘাটে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে করা হয়েছে পুলিশ ক্যাম্প, মেডিকেল ক্যাম্প। সিইএসসি এর পক্ষ থেকে ঘাটে মজুত রাখা হয়েছে জেনারেটরের ব্যবস্থা।গঙ্গাবক্ষে নজরদারির জন্য রাখা হয়েছে পুলিশের লঞ্চ। […]
হাওড়ায় নতুন পুর কমিশনার হলেন অভিষেক কুমার তিওয়ারি।
হাওড়া, ৪ ডিসেম্বর:- হাওড়া পুরসভার কমিশনার করা হল পশ্চিমবঙ্গের ২০১২ ব্যাচের আইএএস অভিষেক কুমার তিওয়ারিকে। তিনি এতদিন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম সচিবের পদে ছিলেন। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে এক নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে হাওড়া পুরসভার প্রাক্তন কমিশনার ধবল জৈনকে মূল্যায়ন পর্ষদে বদলি করা হয়েছিল। তাঁকে এদিন নতুন নির্দেশিকা জারি […]
রাজ্য পুলিশে নতুন করে আরও তিনটি ব্যাটেলিয়ন তৈরি হচ্ছে।
কলকাতা , ১১ নভেম্বর:- রাজ্য পুলিশে নতুন করে আরও তিনটি ব্যাটেলিয়ন তৈরি হচ্ছে। পাহাড়ের নিরাপত্তায় গোর্খা ব্যাটেলিয়ন, জঙ্গলমহলের জন্য একটি ব্যাটেলিয়ন এবং কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়ন তৈরির সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন এই তিন ব্যাটেলিয়নে অন্তত ৩০০০ কর্মী নিয়োগ করা হবে। তবে কীভাবে, কবে থেকে নিয়োগ হবে,কারা সুযোগ পাবেন, সেসব রূপরেখা […]







