কলকাতা, ৮ জুন:- বর্তমান কোভিড আবহে আগামী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দ্রুত রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি একাধিক সর্বভারতীয় প্রবেশিকা বোর্ডের তরফে একাধিক সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার দিকেও নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য আগামী ১১ ই জুলাই চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রায় এক লক্ষ পরীক্ষার্থীরঅংশ নেওয়ার কথা। যার মধ্যে ৩৫ শতাংশ ভিন রাজ্যের। যদি নির্দিষ্ট দিনে পরীক্ষা না নেওয়া যায় তবে তা পিছিয়ে কোন সময় করা হবে বৈঠকে তা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।
Related Articles
নবান্ন অভিযানে ধৃত অধিকাংশেরই জামিন। ৪ জনের ২ দিনের পুলিশ হেফাজত।
হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- নবান্ন অভিযানে ধৃত অধিকাংশেরই জামিন। ৪ জনের ২ দিনের পুলিশ হেফাজত। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের দিন ধৃত ১৮ জনের মধ্যে ১৪ জনেরই জামিন দেওয়া হলো হাওড়া সিজেএম আদালতে। বুধবার এদের হাওড়া আদালতে তোলা হলে ১৪ জন বিজেপি কর্মীর জামিন মঞ্জুর হয়। এবং চারজনের ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন হাওড়া আদালতের বিচারক। […]
নবমীর দুপুরে একি কান্ড ! স্ত্রীর ছুরির কোপে স্বামী জখম।
হাওড়া, ১৪ অক্টোবর:- ছুরির গুরুতর আঘাত নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হলেন এক প্রৌঢ়। সুপ্রভাত ঘোষ নামের ধাড়সা গভমেন্ট কলোনির বাসিন্দা বছর পঞ্চাশের ওই প্রৌঢ়ের অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে বৃহস্পতিবার তাঁর স্ত্রী তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন। এদিন দুপুরে তিনি যখন কাজ সেরে বাড়ি ফেরেন তখনই স্ত্রী তাঁর উপর চড়াও হন। ওই প্রৌঢ়ের পরিবারের অন্য […]
পদ্মশ্রী শৈলেন মান্নার নামে রাস্তার নামকরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর।
হাওড়া, ১১ ডিসেম্বর:- প্রাক্তন অলিম্পিক ফুটবলার শৈলেন মান্নার নামে হাওড়ার কোনও রাস্তার নাম না থাকলে হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নাম প্রয়াত পদ্মশ্রী ফুটবলার শৈলেন মান্নার নামে নামকরণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ৩ দিনের দীঘা সফরে রওনা হওয়ার আগে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে হাওড়ার জেলা প্রশাসনকে ওই নির্দেশ দেন তিনি। এবিষয়ে মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের […]









