কলকাতা, ৮ জুন:- ডাকাতির ছক বানচাল করল পুলিশ। দমদম পার্ক অঞ্চলের ডাকাতির জন্য জড়ো হওয়া 3 অভিযুক্তকে গ্রেফতার করলো লেকটাউন থানার পুলিশ। ধৃতরা হল জগাই হালদার, রঞ্জন চক্রবর্তী ও সঞ্জয় হাওলাদার। গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় দমদম পার্ক বাসস্ট্যান্ডের পাশে বেশ কয়েকজন রাতের অন্ধকারে জড়ো হয়েছে। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় সেখানে হানা দেয় পুলিশ। হানা দিয়ে তাদের ধরে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে যে তারা লেকটাউন অঞ্চলের ডাকাতি করার জন্য জড়ো হয়েছিল জিজ্ঞাসাবাদে পুলিশ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে নিশ্চিত হওয়ায় তাদেরকে গ্রেফতার করে।
Related Articles
হোটেলে গেস্টদের যাবতীয় তথ্য আপলোড হবে পুলিশের অ্যাপে ! হাওড়া সিটি পুলিশের অভিনব উদ্যোগ।
হাওড়া, ৪ আগস্ট:- কয়েকদিন আগেই শিবপুরের হোটেলে মধুচক্রের হদিসের পর এবার হাওড়া সিটি পুলিশের নতুন অ্যাপ চালু হতে চলেছে। হাওড়ার যে কোনও হোটেলে গেস্ট ঢুকলেই তাঁদের ছবি সহ তাঁর পরিচয় আপলোড করতে হবে হোটেল কর্তৃপক্ষকে। হাওড়া স্টেশন চত্বরে বার বার দেখা গেছে অন্য এলাকায় ক্রাইম করে এখানে হোটেলে লুকিয়ে থাকতে। পাশাপাশি বেশ কিছু সন্ত্রাসবাদী সংগঠনের […]
লকডাউনে যৌনকর্মীদের খাবার পৌঁছে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল পুলিশ।
হাওড়া,১৬ এপ্রিল:- লকডাউনের সময় হাওড়া সিটি পুলিশ সবসময় সকল শ্রেণীর মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। অনুভব করছে সকল মানুষের সমস্যার কথা। এই মহামারীর সময় মানুষ যাতে সরকারি নির্দেশ পালন করেন অক্লান্তভাবে সেই চেষ্টাই করে যাচ্ছেন তারা। এর পাশাপাশি দুর্গত মানুষদের পাশে থেকে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার সেই ছবি দেখা গেল হাওড়া ডোমজুড়ে।ওই […]
এলআইসির শেয়ার বিক্রি করার কেন্দ্রীয় প্রস্তাব বাতিলের দাবীতে এক ঘণ্টার কর্মবিরতির বীমা কর্মচারীদের।
কোচবিহার,৪ ফেব্রুয়ারি:- মঙ্গলবার এক ঘণ্টার জন্য কর্মবিরতি পালন করল বীমা কর্মচারীরা। অভিযোগ এবছর কেন্দ্রীয় বাজেটে এলআইসি শেয়ার বিক্রির প্রস্তাব তুলে ধরার প্রতিবাদে সোমবার থেকেই রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে এজেন্ট ও বীমা কর্মচারীরা। এইদিন কোচবিহার এলআইসি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় কর্মীরা। তাঁদের অভিযোগ এলআইসির মতো লাভ জনক সংস্থাকে বেসরকারি করণের পথে নিয়ে যাচ্ছে কেন্দ্র। […]







