এই মুহূর্তে জেলা

সরকারি নির্দেশ মেনে হুগলি জেলায় চালু হলো ফেরি সার্ভিস।

হুগলি, ১ জুন:- দেশজুড়ে টানা লকডাউনের জেরে এতদিন পর্যন্ত বন্ধ ছিল জলপথ পরিষেবা। শেষপর্যন্ত লকডাউনের ৭১ দিনের মাথায় আজ সোমবার পয়লা জুন থেকে ফের চালু হল জলপথ পরিষেবা। সরকারি নির্দেশ মেনে হুগলি জেলায় চালু হলো ফেরি পরিষেবা।সোমবার সকাল থেকে হুগলি জেলার কোন্নগর,শ্রীরামপুর সহ বিভিন্ন ফেরিঘাটগুলিতে সরকারি সকল নির্দেশ মেনে ফেরি পরিষেবা চালু হলো। ফেরিঘাটের কর্মীরা […]

এই মুহূর্তে জেলা

মাদ্রাসাতেই দুই কুসুমের মানবিক কোয়ারেন্টাইন , অনবদ্য সম্প্রীতির নিদর্শন নদীয়ার ভাগা গ্রামে।

নদীয়া, ১ জুন:- যেখানে কোয়ারেন্টাইন সেন্টারের সরকারি অনুমতি মিলছে ধাপে ধাপে, যেখানে সুশীল শিক্ষিত সমাজও কখনো বাধা দিচ্ছে গ্রামের মাঝে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা নিয়ে। সেখানেই হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ই মিলে তৈরি করল অভিনব মানবিকতার কোয়ারেন্টাইন সেন্টার। নদীয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত ভাগা গ্রামে হিন্দু মুসলমান সম্প্রদায় মানুষের বাস। অযোধ্যায় রাম মন্দির না বাবরি মসজিদ তা […]

এই মুহূর্তে জেলা

বিজেপি সাংসদ কে রাস্তায় আটকে হেনস্থার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে।

নদিয়া, ১ জুন:- বিজেপি সাংসদ কে রাস্তায় আটকে হেনস্থার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। সোমবার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বাড়ি থেকে বের হলেই তাকে প্রায় এক ঘণ্টা রাস্তায় আটকে রাখে শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, দিন কয়েক আগে জেলা স্বাস্থ্য দপ্তর এর তরফ থেকে রানাঘাটের সংসদ জগন্নাথ সরকার কে হোম কোয়ারেন্টাইনে থাকার নোটিশ জারি করা হয়। […]

এই মুহূর্তে জেলা

উর্দ্দিবাজারকে বর্তমানে করোনা মুক্ত বলা যেতেই বলা যেতেই পারে।

সুদীপ দাস, ১ জুন:- মাসখানেক আগেই করোনা আতঙ্ক গ্রাস করে ছিলো চন্দননগর উর্দ্দিবাজারকে। তড়িঘড়ি পুলিশ-প্রশাসনের উদ্যোগে ঘিরে ফেলা হয়েছিলো চন্দননগর পুরনিগমের ১২নম্বর ওয়ার্ডের এই উর্দিবাজার এলাকা। মূলতঃ মুসলিম ধর্মাবলম্বী মানুষের বসবাস এই এলাকায়। অত্যন্ত ঘিঞ্জি এলাকায় স্থানীয় তৃণমূল নেতা মহঃ আনোয়ার সহ বেশকয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় রিতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিলো গোটা জেলাজুড়ে। এখানকার বহু পরিবারকেই […]

এই মুহূর্তে জেলা

হাওড়া সিটি পুলিশের বিশেষ অভিযান। বেআইনিভাবে তেল বিক্রির অভিযোগে আটক ট্যাঙ্কার চালক।

হাওড়া,১ জুন:- লকডাউনের নিয়মবিধি অমান্য করে অনেকদিন ধরেই স্থানীয় একটি দোকানে বেআইনিভাবে পামলিন তেল বিক্রি করছিলেন এক ট্যাঙ্কার চালক। হাওড়া সিটি পুলিশ ওই অভিযোগ পেয়ে বেলিলিয়াস রোডের বাড়ি থেকে গ্রেফতার করে ওই অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম পাপ্পু সাউ। হাওড়া থানা এলাকার বেলিলিয়াস রোডের বাসিন্দা তিনি। পাপ্পু ভোজ্য পামোলিন তেলের ট্যাঙ্কার চালক বলে […]

এই মুহূর্তে জেলা

প্রথম দিনেই সরকারি নির্দেশ মেনেই খুলে গেল পাণ্ডুয়ার সিমলাগড় কালী মন্দিরের দ্বার।

হুগলি, ১ জুন:- আনলক-1 এর প্রথম দিনেই সরকারি নির্দেশ মেনেই খুলে গেল পাণ্ডুয়ার সিমলাগড় কালী মন্দিরের দ্বার। লকডাউনের কারণে বন্ধ হয়েছিল এই মন্দির। পীঠস্থান না হলেও, সিমলাগড় কালীবাড়ি হুগলী জেলার সর্ববৃহৎ একটি ধর্মস্থান। এই মন্দিরে যেমন সমস্ত ধর্মেরই মানুষ আসে, তেমনই জাগ্রত মা হিসাবেই এখানে দেবী প্রতিমা ভক্তদের কাছে পূজিত। প্রথমেই মায়ের সামনে পুরোহিতরা যজ্ঞ […]

এই মুহূর্তে জেলা

কারেন্ট নেই তিনদিন। বালিতে অবরোধ।

হাওড়া,১ জুন:- তিন দিন ধরে বিদ্যুৎ নেই। প্রতিবাদে অবরোধ হল হাওড়ায়। বেলুড়ের লালবাবা কলেজের সামনে সোমবার দুপুরে জিটি রোড অবরোধ করেন বেলুড়ের পালঘাট লেনের বাসিন্দারা। রাস্তায় মই ফেলে অবরোধে সামিল হন প্রায় শ’খানেক মানুষ। যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে বালি থানার পুলিশ। প্রায় এক ঘন্টা পর পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ ওঠে।

এই মুহূর্তে জেলা

বালিতে সকাল থেকেই যানজটে হিমশিম খাচ্ছে ট্রাফিক।

হাওড়া,১ জুন:- সরকারি নির্দেশ অনুযায়ী পঞ্চম দফার লকডাউন চলবে শুধুমাত্র কন্টেনমেন্ট জোনেই। হাওড়ায় ৭৬ টি কন্টেনমেন্ট জোনের বাইরে আজ থেকে এলাকার গতিবিধি স্বাভাবিক হচ্ছে। কন্টেনমেন্ট জোনের বাইরে খোলা হয়েছে সব দোকান বাজার। হাওড়ার বালিতে জিটি রোডে সকাল থেকেই যানজটের ছবি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই টোটো, অটো, লরি, প্রাইভেট কার ট্যাক্সি চলাচল করছে।সপ্তাহের প্রথম দিনে […]

এই মুহূর্তে জেলা

হাওড়া ব্রিজে চলল বেসরকারি বাস। যাত্রীদের ভীড়। অনেকেই সাইকেল নিয়েই গন্তব্যে ছুটলেন।

হাওড়া,১ জুন:- পঞ্চম দফার লকডাউনে কন্টেনমেন্ট জোনের বাইরে বাকি সব এলাকায় পরিস্থিতি আজ থেকে স্বাভাবিক হল হাওড়াতেও। আজ সকাল থেকে হাওড়া ব্রিজ ছিল পুরানো ছন্দেই। হাওড়া ব্রিজ দিয়ে সরকারি, বেসরকারি বাস, মিনিবাস, প্রাইভেট গাড়ি যাতায়াত করতে দেখা যায় সকাল থেকেই। সব আসনে যাত্রী নিয়েই বাসগুলি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। অফিস টাইমে যাত্রীদের ভীড় ছিল। হাওড়া […]

এই মুহূর্তে জেলা

আজ সকাল থেকে চালু হল হাওড়ায় ফেরি সার্ভিস।

হাওড়া,১ জুন:- দেশজুড়ে টানা লকডাউনের জেরে এতদিন পর্যন্ত বন্ধ ছিল জলপথ পরিষেবা। শেষপর্যন্ত লকডাউনের ৭১ দিনের মাথায় আজ সোমবার পয়লা জুন থেকে ফের চালু হল জলপথ পরিষেবা। প্রতি এক ঘন্টা অন্তর এই পরিষেবা দেওয়া হচ্ছে। চল্লিশ শতাংশ যাত্রী নিয়েই এখন পরিষেবা চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই জনপথ পরিষেবা দেওয়া হবে। বলা […]