নদিয়া, ১ জুন:- বিজেপি সাংসদ কে রাস্তায় আটকে হেনস্থার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। সোমবার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বাড়ি থেকে বের হলেই তাকে প্রায় এক ঘণ্টা রাস্তায় আটকে রাখে শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, দিন কয়েক আগে জেলা স্বাস্থ্য দপ্তর এর তরফ থেকে রানাঘাটের সংসদ জগন্নাথ সরকার কে হোম কোয়ারেন্টাইনে থাকার নোটিশ জারি করা হয়। নোটিশে উল্লেখ করা হয় তিনি পরিযায়ী শ্রমিকদের সংস্পর্শে এসেছেন। সেই কারণেই তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ।নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার বলেন, তিনি যখননিজের পুকুরে মাছ মারা যাচ্ছে সেই খবর পেয়ে পুকুরে যাচ্ছিলেন তখনই তাকে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং রাজনৈতিক চক্রান্তেই আটকানো হয়।তিনি বলেন,স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রাত তিনটের সময় আমার কাছে নোটিশ জারি করা হয়। সেই নোটিশ আমি গ্রহণ করিনি। তার কারণ আমি অন্য কারো সংস্পর্শে আসেনি। এই নোটিশ রাজনৈতিক চক্রান্ত জারি করা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন শাসক দলের অঙ্গুলিহেলনে চলছে। তিনি আরো বলেন,যতক্ষণ না স্বাস্থ্য দপ্তর কি কারনে আমাকে হোম কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশ দিয়েছেন তার সুস্পষ্ট ব্যাখ্যা করেন ততক্ষণ আমি হোম কোয়ারেন্টাইন এ থাকব না।
Related Articles
ইস্টবেঙ্গলের দলে প্রিমিয়ার লিগ খেলা আরও এক বিদেশি
স্পোর্টস ডেস্ক , ৯ অক্টোবর:- আগামী সপ্তাহের শেষদিকেই দেশীয় ফুটবলারদের নিয়ে গোয়া পৌঁছে যাওয়ার বন্দোবস্ত চলছে। কোচ হিসেবে কার্যত চূড়ান্ত রবি ফাওলারের হাতেই বিদেশি বাছাইয়ের দায়িত্ব। সেক্ষেত্রে ড্যানি ফক্স, স্কট নেভিল, রুডি গেস্টেডের পর ইস্টবেঙ্গলের প্রস্তাবে সাড়া দিয়ে প্রায় চূড়ান্ত অ্যান্থনি পিলকিংটন। নরউইচ সিটির জার্সি গায়ে ইংলিশ প্রিমিয়র লিগে ৭৫ ম্যাচ খেলা এই আইরিশ ফুটবলারের […]
ফিরহাদ, ব্রাত্য সহ ছয় মন্ত্রীর দাবি, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বচ্ছ ভাবেই তারা কাজ করেন।
কলকাতা, ১০ আগস্ট:- পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন তার জন্য তাঁরা লজ্জিত। কিন্তু সম্পত্তি নিয়ে তাঁরা কোনও তথ্য লুকাননি বলে তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রীরা জানিয়েছেন। তাঁদের সম্পত্তি বিষয়ে গত কয়েকদিন ধরে গণমাধ্যমে যে প্রচার চলছে তা অর্ধসত্য বলে তাঁরা দাবি করেন। সম্প্রতি তৃণমূল নেতা-মন্ত্রীদের সম্পত্তির উৎস খতিয়ে দেখা আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। […]
ফের কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ মুকুল রায়কে।
কলকাতা,১০ ফেব্রুয়ারি:– প্রতারণা, হুমকি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ফের কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ মুকুল রায়কে। আইনজীবীদের সঙ্গে নিয়ে সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ কালীঘাট থানায় পৌঁছন বিজেপি নেতা। এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে মুকুল রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। একদা মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত ওই তৃণমূল নেতার অভিযোগ, গত বছরের ফেব্রুয়ারিতে একটি অজানা নম্বর থেকে তাঁর […]









