সুদীপ দাস, ১ জুন:- মাসখানেক আগেই করোনা আতঙ্ক গ্রাস করে ছিলো চন্দননগর উর্দ্দিবাজারকে। তড়িঘড়ি পুলিশ-প্রশাসনের উদ্যোগে ঘিরে ফেলা হয়েছিলো চন্দননগর পুরনিগমের ১২নম্বর ওয়ার্ডের এই উর্দিবাজার এলাকা। মূলতঃ মুসলিম ধর্মাবলম্বী মানুষের বসবাস এই এলাকায়। অত্যন্ত ঘিঞ্জি এলাকায় স্থানীয় তৃণমূল নেতা মহঃ আনোয়ার সহ বেশকয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় রিতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিলো গোটা জেলাজুড়ে। এখানকার বহু পরিবারকেই কোয়ারান্টাইনে পাঠানো হয়েছিলো। যদিও অত্যন্ত সূখবর যে উর্দ্দিবাজারকে বর্তমানে করোনা মুক্ত বলা যেতেই বলা যেতেই পারে। কোভিড-১৯ এখানে থাবা বসালেও কারোর প্রান আমাদের এখানে কাড়তে পারেনি। যে’কজন উর্দ্দিবাজারে করোনা পজেটিভ হয়েছিলো তাঁরা সকলেই করোনাকে জয় করে ফিরেছে। তবে দিনকয়েক আগের স্মৃতি ভুলতে পারেনি এখানকার মানুষরা। তাঁরা বলেন সেসময় আমরা কেমন জানি একঘরে হয়ে গিয়েছিলাম। কেউ বুঝতেই চাইছিলো না যে করোনা কোন ধর্ম দেখে আসেনা। অন্যদিকে এবিষয়ে করোনাকে জয় করা তৃণমূল নেতা মহঃ আনোয়ার বলেন এখনও উর্দিবাজারের মানুষ শুনলে কেউ কাজ দিচ্ছে না। আমরা চাই কেউ যেন আমাদেরকে ভূল না বোঝে।
Related Articles
ভোটকেন্দ্রে মানতে হবে কোভিড বিধি। ভোটাররা সমস্যায় পড়লে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন জেলাশাসক।
হাওড়া, ১ মার্চ:- কোভিড বিধি মেনেই আসন্ন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভোটকেন্দ্রে ভোটকর্মী থেকে শুরু করে ভোটার সকলকেই মানতে হবে কোভিড বিধি। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মানতে হবে সামাজিক দূরত্ব। সোমবার সন্ধ্যায় হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। তিনি বলেন, ভোটারদের ভোটের লাইনে দাঁড়াতে হবে সামাজিক দূরত্ব […]
পোলবার মেঘসার সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিতল তৃনমূল।
হুগলি, ২৭ জুলাই:- পোলবার মেঘসার সমবায় নির্বাচনের দিন ছিল আজ। বোর্ড গঠনে ৯ টি আসনের জন্য নির্বাচনে তৃনমূল সমর্থিতরা ছাড়া অন্য কোনো দল মনোনয়ন জমা দেয়নি। নিয়ম অনুযায়ী বিরোধী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয় তৃনমূল। আর এই জয়ের আনন্দে সবুজ আবির মেখে ঢাক বাজিয়ে বিজয়উল্লাস করতে দেখা যায় তৃনমূল সমর্থকদের। বিজেপির স্থানীয় নেতা শুভজিৎ […]
ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দুয়ারে ত্রাণ পৌঁছাতে পর্যালোচনা বৈঠকে আগামীকাল বসছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ মে:- ঘূর্ণি ঝড় ইয়াস এর ধাক্কায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ‘ দুয়ারে ত্রাণ ‘ পৌঁছে দিতে সোমবার পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদি, অর্থ সচিব মনোজ পন্থ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সচিবরা। ঝড়ের পর চারদিন পেরিয়ে […]









