হাওড়া,১ জুন:- লকডাউনের নিয়মবিধি অমান্য করে অনেকদিন ধরেই স্থানীয় একটি দোকানে বেআইনিভাবে পামলিন তেল বিক্রি করছিলেন এক ট্যাঙ্কার চালক। হাওড়া সিটি পুলিশ ওই অভিযোগ পেয়ে বেলিলিয়াস রোডের বাড়ি থেকে গ্রেফতার করে ওই অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম পাপ্পু সাউ। হাওড়া থানা এলাকার বেলিলিয়াস রোডের বাসিন্দা তিনি। পাপ্পু ভোজ্য পামোলিন তেলের ট্যাঙ্কার চালক বলে পুলিশ জানিয়েছে। লকডাউনের সময় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে স্থানীয় একটি দোকানে ওই পামলিন তেল বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। অভিযোগ পেয়েই রবিবার রাতে বেলিলিয়াস রোডে বিশেষ অভিযান চালায় পুলিশের একটি দল। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় পাপ্পু সাউকে। পাপ্পু ভোজ্য পামোলিন তেল বিক্রির কোনও বৈধ নথি পুলিশকে দেখাতে পারেননি। ট্যাঙ্কারটি বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় ১৫ কেজির ৪৫০টি পামোলিনের টিন।
Related Articles
বাড়িতে কেউ না থাকার সুযোগে লিলুয়ায় নাবালিকার যৌন নিগ্রহ। প্রতিবেশী গ্রেপ্তার।
হাওড়া, ৮ ফেব্রুয়ারি:- প্রতিবেশী নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার হলেন প্রতিবেশী এক ব্যক্তি। ধৃতের নাম গোপাল সাহা (৪২) বলে পুলিশ জানিয়েছে। সোমবার ঘটনাটি ঘটে লিলুয়া থানার বীরাডিঙি পশ্চিমপাড়া এলাকায়। অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী গোপাল সাহা বাড়িতে ঢুকে চোদ্দ বছরের ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করে। জানাজানি হলে এলাকার মানুষ তাকে ধরে গণধোলাই […]
দুদিনের মধ্যে আবাস যোজনা প্রকল্পের বাড়ির অনুমোদন দিতে হবে জেলাগুলিকে।
কলকাতা, ২৮ ডিসেম্বর:- দু’দিনের মধ্যে আবাস যোজনা প্রকল্পের ৮৪ শতাংশ বাড়ির অনুমোদন দিতে হবে জেলাগুলিকে। আগামী শুক্রবারের মধ্যে এই প্রকল্পে সুবিধা প্রাপকদের নামের চূড়ান্ত তালিকা আবশ্যিকভাবে পাঠানোর জন্য সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।বুধবার আবাস প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যসচিব বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক […]
উট উদ্ধারের খবর সংগ্রহ করতে গিয়ে প্রহৃত সাংবাদিক।
হুগলি, ২০ অক্টোবর:- উট উদ্ধারের খবর সংগ্রহ করতে গিয়ে প্রহৃত সাংবাদিক। নাম, কেদারনাথ ঘোষ। তিনি বৈদ্যবাটির বাসিন্দা। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর থানার বৈদ্যবাটি এলাকায় নার্সারি রোডের এক দূর্গাপূজো মন্ডপে একটি উটকে মানুষের বিনোদনের জন্য বেঁধে রাখা হয়েছে বলে সমাজমাধ্যমে মন্তব্য করেন অভিনেতা তথাগত মুখার্জি। ঐ […]











