হাওড়া,১ জুন:- তিন দিন ধরে বিদ্যুৎ নেই। প্রতিবাদে অবরোধ হল হাওড়ায়। বেলুড়ের লালবাবা কলেজের সামনে সোমবার দুপুরে জিটি রোড অবরোধ করেন বেলুড়ের পালঘাট লেনের বাসিন্দারা। রাস্তায় মই ফেলে অবরোধে সামিল হন প্রায় শ’খানেক মানুষ। যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে বালি থানার পুলিশ। প্রায় এক ঘন্টা পর পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ ওঠে।
Related Articles
পর্যটন নিগমের শীর্ষপদে এলেন ইন্দ্রনীল সেন।
কলকাতা, ২৭ জুলাই:- রাজ্য পর্যটন নিগমের শীর্ষপদে এলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। এতদিন এই পদে ছিলেন আমলা নন্দিনী চক্রবর্তী। পাশাপাশি পর্যটন দফতরের সচিবের পদেও ছিলেন নন্দিনী চক্রবর্তী। যদিও ওই দায়িত্বে তিনি থাকছেন। এদিন পর্যটন দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, নন্দিনী চক্রবর্তীর জায়গায় পর্যটন নিগমের চেয়ারপার্সন করা হয়েছে ইন্দ্রনীল […]
ডেঙ্গু রুখতে হাওড়া পুরসভা এলাকায় ড্রেনে ছাড়া হবে গাপ্পি মাছ।
হাওড়া, ৩১ জুলাই:- ডেঙ্গু রুখতে হাওড়া পুরসভা এলাকায় ড্রেনে ছাড়া হবে গাপ্পি মাছ। মশার বংশবৃদ্ধি ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ। বুধবার সকালে পুরসভার তরফ থেকে প্রথম দফায় প্রায় সাড়ে ১২ লক্ষ গাপ্পি মাছ তুলে দেওয়া হয় বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীদের হাতে। এরা নিজ নিজ ওয়ার্ডের জমা জলে ও ড্রেনে এই গাপ্পি মাছ ছাড়ার কাজ […]
নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় তদন্ত ভার নিলো সি,আই, ডি।
কলকাতা ,২০ মার্চ:- সিআইডি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনার তদন্তভার গ্রহণ করেছে। ওই ঘটনার তদন্তের জন্য সাত সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে।আগামীকালই তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত শুরু করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। স্থানীয় পুলিশের পাশাপাশি তারা এলাকার মানুষের সঙ্গেও কথা বলবেন।উল্লেখ্য গত 10 ই মার্চ মুখ্যমন্ত্রী […]








