কোচবিহার , ১ মে:- একের পর এক করোনা আক্রান্ত হয়ে পড়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে থানা, গ্রাম পঞ্চায়েত দফতর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সেনিটাইজেশন করার কাজ শুরু হয়েছে কোচবিহার জেলা জুড়ে। এদিন শীতলখুচি থানা ও গ্রাম পঞ্চায়েত দফতর সেনিটাইজ করে স্থানীয় দমকল কেন্দ্রের কর্মীরা।কোচবিহার জেলায় এদিন বিকেল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮৭। এঁদের প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক। ওই আক্রান্তদের জন্য বিভিন্ন জেলার প্রায় ৫১ টি এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি চলছে সেনিটাইজেশনের কাজও।মূলত সম্প্রতি পরিযায়ী শ্রমিকরা যখন ফিরতে শুরু করেন। তখন শীতলখুচি এলাকায় ক্যাম্প করে তাঁদের থার্মাল স্ক্রিনিং করা হয়। এরপরে একের পর এক করোনা পজেটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসতে শুরু করে। আর তারপরেই শীতলখুচিতে সেনিটাইজেশন করার ওই প্রশাসনিক তৎপরতা বলে মনে করা হচ্ছে।
Related Articles
প্রশংসনীয় উদ্যোগ নিলেন বৈদ্যবাটি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ।
হুগলি, ৭ মার্চ:- বরাবরের মতো এবছরও প্রশংসনীয় উদ্যোগ নিলেন বৈদ্যবাটি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল তথা হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অভিভাবকদের সুবিধার্থে নানাবিধ সুবন্দোবস্ত করেছেন। ইতিমধ্য গরম শুরু হয়ে গেছে এই গরমের হাত থেকে বাঁচাতে তাদের সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন সংলগ্ন শেওড়াফুলি ক্লাবের বিভিন্ন কক্ষ খুলে দেয়া হয়েছে। […]
চন্দননগর রক্ষিত স্কুলে আরশাদ আলির বাগদেবীর আরাধনা।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- রক্ষিত স্কুলে সরস্বতী পুজো হয় প্রতিবছর। এবারও হল। তবে এবার সরস্বতী পুজো হল একটু অন্য রকম। কলুপুকুর কবরস্থান এলাকার বাসিন্দা স্কুলেরই ক্লাস সিক্সের ছাত্র আরশাদ আলি এবার সরস্বতী পুজো করে। স্কুলের দিদিদের সঙ্গে সংস্কৃত মন্ত্রোচ্চারণ করে। অংকের স্যারের সঙ্গে সরস্বতী পুজো সম্পন্ন করে। অংকের স্যার অসীম বটব্যাল বলেন, সরস্বতী হচ্ছেন বিদ্যা শিল্পকলার […]
মাথাভাঙ্গা ২৭০টি বুথে ত্রান পৌঁছে দেবার উদ্যোগ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।
কোচবিহার,২৮ মার্চ:- করোনা সংক্রমণকে ঠেকাতে লক ডাউন গোটা দেশ। এই অবস্থায় আর্থিক সংকটে বেশির ভাগ মানুষ। দীর্ঘ লক ডাউনের ফলে কর্মহীন হয়ে দুঃস্থ হয়ে পড়েছেন বহু দিন মজুর। এই অবস্থায় তাঁদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিলেন রাজ্যের মন্ত্রী তথা মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মন। তিনি তার নিজস্ব তহবিল থেকে বিধানসভার ২৭০টি বুথের দুঃস্থ মানুষদের […]








