হুগলি, ৬ জুন:- লকডাউনে শ্রমিকদের হাতে পয়সা নেই । তার ওপর বন্ধ রয়েছে কারখানার দরজা, তাই এবার রাস্তায় নামতে বাধ্য হল শ্রমিক সংগঠন গুলি। শনিবার সকাল থেকে রিষড়া ওয়েলিংটন জুট মিলের তিনটি শ্রমিক সংগঠন জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। সরকারি নির্দেশমত এক তারিখ থেকে খুলে দেওয়ার কথা চটকল গুলির। কেন্দ্রীয় সরকারের নিয়ম […]
জেলা
বিপদের দিনে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে তীব্র নিন্দা করলেন শ্রীরামপুরের বিধায়ক।
তরুণ মুখোপাধ্যায়, ৬ জুন:- মানুষ বিপদগ্রস্ত, মরণব্যাধী করোনার থাবা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে এই বিপদের বিরুদ্ধে কঠোর সংগ্রামে নেমেছেন,এর উপর কয়েকদিন আগে আমাদের রাজ্যের উপর দিয়ে যে প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল তাতে লন্ডভন্ড হয়েছে বাংলা।এই জোড়া বিপদে মানুষের জীবন অতিষ্ঠ অথচ এই সময়ে বিজেপি নেতৃত্ব এবং বিরোধীরা নোংরা […]
রক্তের চাহিদা মেটাতেই ডানকুনিতে যুব তৃণমূলের রক্তদান উৎসব।
চিরঞ্জিত ঘোষ, ৬ জুন:- আজ ডানকুনি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রতিবছর এই সময় রক্তের অভাব থাকে সেই রক্তের চাহিদা মেটানোর জন্যই আজকে এই প্রয়াস। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার , হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব , জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি […]
শিবপুরে শ্যুটআউটের ঘটনায় অভিযুক্ত সনাক্ত হলেও তাকে খুঁজছে পুলিশ।
হাওড়া, ৬ জুন:- হাওড়ার শিবপুরে ‘শ্যুটআউট’-এর ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ সূত্রের খবর। তবে, অভিযুক্তকে চিহ্নিত করে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ জানায়, তদন্তের স্বার্থে এখনই অভিযুক্তের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে এই ঘটনায় পরিচিত কেউ জড়িত রয়েছে বলে মনে করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। উল্লেখ্য, […]
হাওড়ার শালিমারে বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেফতার আরপিএফ কর্মী। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগোতে চায় পুলিশ।
হাওড়া, ৬ জুন:- হাওড়ার শালিমারে বৃদ্ধকে নৃশংস খুনের ঘটনায় গ্রেফতার করা হল অভিযুক্ত আরপিএফ জওয়ানকে। ধৃতের নাম সুকান্তকুমার সাউ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে ওই আরপিএফ কর্মীকে আটক করা হলেও পরে তাঁকে গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পুলিশ খুনের ধারায় (৩০২) মামলা রুজু করেছে। শনিবার অভিযুক্তকে হাওড়া আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। […]
অভিনব উদ্যোগ। হাওড়ার বালিতে পার্টি ফান্ড থেকে ভর্তুকি দিয়ে গণপরিবহনের ব্যবস্থা করল সিপিএম।
হাওড়া, ৬ জুন:- নিজেদের পার্টি ফান্ড থেকে ভর্তুকি দিয়ে গণ পরিবহনের ব্যবস্থা করল সিপিএম। বর্তমান পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের পাশে দাঁড়াতেই এই অভিনব উদ্যোগ নিয়েছেন হাওড়ার বালির সিপিএম কর্মীরা। আজ শনিবার সকালে বেলুড়ের নেতাজি পার্ক থেকে হাওড়া স্টেশন পর্যন্ত এই জনতা পরিবহন চালু করেন সিপিএম কর্মী সদস্যরা। প্রাথমিকভাবে একটি টোটোতে দু’জন করে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। […]
ব্যাঙ্ক ডাকাতির ৬ ঘন্টার মধ্যেই ডাকাতির মাষ্টার মাইন্ড সহ চারজন ধরা পড়লো পুলিশের জালে।
সুদীপ দাস, ৬ জুন:- ব্যাঙ্ক ডাকাতির ৬ঘন্টার মধ্যেই ডাকাতির মাষ্টার মাইন্ড সহ চারজন ধরা পড়লো পুলিশের জালে। ধৃতদের কাছ থেকে উদ্ধার ৫০ শতাংশের বেশী খোয়া যাওয়া নোট। ধৃতরা সকলেই উত্তরপাড়ার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে কোন পূর্ব অভিযোগ না থাকলেও ডাকাতির মাষ্টার মাইন্ড প্রীতম ঘোষ(৩২)-এর বিরুদ্ধে এরআগে বহু ব্যাঙ্ক, পেট্রোল পাম্প ও […]
রাজ্যে সাড়ে তিন কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
হুগলি, ৫ জুন:- রাজ্যে সাড়ে তিন কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। কলকাতায় লাগানো হবে ৫০ হাজার গাছ। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হরিশ পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন তিনি। ঝড়ে উপড়ে যাওয়া একটি গাছ পুনঃস্থাপন হয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে।আম্ফানের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে সবুজের। শুধু কলকাতাতেই […]
আমফানে ক্ষতিগ্রস্থ বটগাছের নতুন করে জন্ম দিলো চাকুন্দির মানুষ।
চিরঞ্জিত ঘোষ, ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ৫ই জুন বৃক্ষরোপন করল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ বিধস্ত আমফন ঝড়ে প্রচুর গাছ নষ্ট হয়েছে। এই রকম একটা পরিস্থিতে সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী। আমফন ঝড়ে চাকুন্দি হাওড়া ব্রিজ বাস স্টপেজে একটি বহু পুরাতন বটগাছ ছিল সেটি উপরে যায়, যথাস্থানে […]
করোনাকে ভয় না করেই দিনরাত জামাইবাবু কে খুঁজতে পথে ঘাটে শ্যালক দেবল মুখার্জি।
হুগলি, ৫ জুন:- করোনার আবহে উত্তরপাড়া কোতরং উদয়ন পল্লী এলাকা থেকে এক বৃদ্ধ নিখোঁজ।প্রতিদিনের মত গত ২৫ মে ভোর বেলায় পাড়ার মধ্যে প্রাতঃ ভ্রমণে বেরোয় দুলাল চ্যাটার্জি ৬১।ভোর বেলায় বেরোলেও বেলা হয়ে গেলে বাড়িতে না আসায় খোঁজা খুঁজি শুরু করে দেয় বাড়ির লোকজন।সকাল থেকে রাত গড়িয়ে গেলেও বাড়িতে না আসায় উত্তরপাড়া থানায় নিখোঁজের অভিযোগ জানান […]

