হাওড়া, ৬ জুন:- হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়ে চলায় জেলা প্রশাসনের উদ্যোগে এবার উত্তর হাওড়ার টি এল জয়সওয়াল হাসপাতালকে কোভিড হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার থেকেই এটি কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত হবে। ২৬০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে করোনা আক্রান্তদের চিকিৎসা হবে। ইতিমধ্যেই এনিয়ে সরকারি নির্দেশিকা জারি হয়েছে। টি এল জয়সওয়াল হাসপাতালের সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে অন্য কোনও রোগী ভর্তি না নেওয়ার জন্য।
Related Articles
শুভেন্দুর পদত্যাগ পত্র গৃহীত না হওয়া পর্যন্ত তিনি বিধানসভার নির্বাচিত সদস্য হিসাবেই থাকছেন।
কলকাতা , ১৮ ডিসেম্বর:- সাংবিধানিক সংস্থান ও বিধানসভার নিয়ম বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র এখনই গ্রহণ করা সম্ভব নয় বলে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। আজ বিধানসভা ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বিধানসভায় এসে শুভেন্দু যে ইস্তফাপত্র দিয়েছেন, তাতে কোনো তারিখ ছিল না। কিন্তু ইমেলে পাঠানো চিঠিতে ছিল। কোনটা আসল, […]
দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা হাওড়ার জগাছায়।
হাওড়া, ১৪ ডিসেম্বর:- হাওড়ায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটলো। জানা গেছে, জগাছা থানা এলাকার মৌড়ী পাকুড়তলায় স্বর্ণ ব্যবসায়িকে ধাওয়া করে ছিনতাই করা হয় কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও বেশ কিছু টাকা। শুক্রবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রশান্ত মল্লিক নামের ওই স্বর্ণ ব্যবসায়ী রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের কবলে পড়েন। […]
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল হুগলি ও হাওড়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩ আগস্ট:- বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল হুগলি ও হাওড়া যাচ্ছেন। আকাশপথে ব্লকের বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের পরে তিনি খানাকুলে নেমে পরিস্থিতি খতিয়ে দেখা ছাড়াও বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলবেন এবং তাদের অভাব অভিযোগ শুনবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি আকাশপথে হাওড়ার বিভিন্ন প্লাবিত এলাকাও মুখ্যমন্ত্রীর পরিদর্শন করার […]








