হুগলি, ৬ জুন:- লকডাউনে শ্রমিকদের হাতে পয়সা নেই । তার ওপর বন্ধ রয়েছে কারখানার দরজা, তাই এবার রাস্তায় নামতে বাধ্য হল শ্রমিক সংগঠন গুলি। শনিবার সকাল থেকে রিষড়া ওয়েলিংটন জুট মিলের তিনটি শ্রমিক সংগঠন জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। সরকারি নির্দেশমত এক তারিখ থেকে খুলে দেওয়ার কথা চটকল গুলির। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী লকডাউন সময়ে শ্রমিকদের চার হাজার টাকা করে অগ্রিম দেওয়ার কথাও বলা হয়। কিন্তু কারখানা খোলা তো দূর অস্ত, এক টাকাও পাননি শ্রমিকরা। এই সময়ে বহুবার ডেপুটি লেবার কমিশনার এর দপ্তর থেকে রাজ্য সরকার সব মহলে আবেদন করেও কোনো ফল হয়নি। ফলে এবার রাস্তায় নামা ছাড়া কোনো গতি নেই। প্রসঙ্গত লকডাউনের পর বিভিন্ন কারখানা এখনও খোলা সম্ভব হয়নি ফলে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন শ্রমিক রা। এই অবস্থায় কারখানা খোলাটাই আগে জরুরি বলেও মত শ্রমিক সংগঠন গুলির।
Related Articles
এম্বুলেন্স খারাপ হওয়ায় নিজের গাড়িতে মা ও সদ্যোজাতকে বাড়ি ফেরালেন সিউড়ি থানার অফিসার আশিস রায়।
বীরভূম,১৮ এপ্রিল:- সিউড়ি হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে অ্যাম্বুলেন্সে চড়ে বাড়ি ফিরছিলেন মহিলা। সিউড়ি বোলপুর রাস্তার উপার অ্যাম্বুলেন্সটি খারাপ হয়ে যায় । সেই সময় শহরের রাস্তায় লকডাউন ঠিকঠাক হচ্ছে কিনা তার তদারকিতে বেরিয়েছিল সাব-ইন্সপেক্টর আশিস রায়ের নেতৃত্বে পুলিশের একটি গাড়ী। রাস্তায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স দেখে তারা ড্রাইভার কে জিজ্ঞাসা করে জানতে পারেন অ্যাম্বুলেন্সটি ব্রেক ডাউন হয়ে […]
আমফান ঘূর্ণি ঝড়ের সব রকম সতর্কতা অবলম্বন করলো দীঘা থানা এবং দীঘা মোহনা থানা মন্দারমনি কোস্টাল থানা।
পূর্ব মেদিনীপুর, ১৮ মে:- আমফান ঘূর্ণি ঝড়ের সব রকম সতর্কতা অবলম্বন করলো জেলা প্রশাসন। ঘূর্ণিঝড়ের সর্তকতা পেয়েই বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূল এলাকাগুলিতে। ঘূর্ণিঝড় আমফান নিয়ে সতর্কবার্তা জারি করেছে জেলা প্রশাসন। রামনগর ১ , রামনগর ২ নম্বর ব্লকের সমুদ্র সৈকত এলাকায় মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করছে দীঘা থানা এবং […]
দিলীপ ঘোষকেও নোটিস কমিশনের।
কলকাতা , ১৩ এপ্রিল:- এদিকে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে দিলীপ ঘোষকেও নোটিশ দিল নির্বাচন কমিশন। আগামীকাল সকাল দশটার মধ্যে তাকে জবাব পাঠাতে বলা হয়েছে । Post Views: 395






