হাওড়া, ৬ জুন:- হাওড়ার শিবপুরে ‘শ্যুটআউট’-এর ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ সূত্রের খবর। তবে, অভিযুক্তকে চিহ্নিত করে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ জানায়, তদন্তের স্বার্থে এখনই অভিযুক্তের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে এই ঘটনায় পরিচিত কেউ জড়িত রয়েছে বলে মনে করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় হাওড়ার শিবপুরের পিএম বস্তি চার নম্বর বাই লেনের কাছে মহঃ আকবর আলি আনসারিকে দুষ্কৃতিরা খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তিনি এদিন বাইরে বসেছিলেন। তখনই ঘটে ঘটনা। এরপর আনসারিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রের খবর, মৃত আকবর আনসারি কলকাতার কালিন্স স্ট্রিটে একটি প্রসাধনী দোকানে কাজ করতেন। কেন তার ওপর গুলি চলল তা এখনও বুঝতে পারছেন না পরিবারের লোকজন।
Related Articles
দিদিমণি পাল্টিবাজ মুখ্যমন্ত্রী কটাক্ষ অর্জুনের।
ব্যারাকপুর , ১৮ অক্টোবর:- দিদিমণি পাল্টিবাজ মুখ্যমন্ত্রী। রবিবার বেলায় টিটাগড়ের মাতারঙ্গী মোড়ে এক রক্তদান শিবিরে এসে এভাবেই তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন সাংসদ অর্জুন সিং। অনুদান হিসেবে পুজো কমিটিকে ৫০ হাজার টাকা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, নেতাজি ইনডোর স্টেডিয়ামে টাক পিটিয়ে পুজো কমিটিগুলোকে টাকা দেবার কথা ঘোষণা করা হল। কিন্তু আদালতে দাঁড়িয়ে রাজ্যের এডভোকেট জেনারেল দাবি […]
হাওড়াতেও ব্যবসায়ীর কর্টেজেও আয়কর হানা।
হাওড়া, ১৫ ফেব্রুয়ারি:- কলকাতার পাশাপাশি হাওড়াতেও ব্যবসায়ীর কর্টেজে হানা আয়কর দপ্তরের। আয়কর অফিসাররা সেন্ট্রাল রিজার্ভ পুলিশকে সঙ্গে নিয়ে আজ সকালে হাওড়ার বি গার্ডেন থানা এলাকার পদ্মপুকুর ক্যারি রোডের একটি আবাসনে পাইকারি মাছ ব্যবসায়ীর কর্টেজে হানা দেন। দীর্ঘক্ষণ ধরে চলছে তল্লাশি। তবে এই বিষয়ে তদন্তকারীরা কেউ মুখ খোলেননি। এদিন একই কেসে কলকাতাতেও হানা দিয়েছেন আয়কর দফতরের […]
আকাশের মুখ ভার, তবুও বিশ্বকর্মা পুজোয় ঘুড়ির বাজার ভালোই।
হাওড়া, ১৬ সেপ্টেম্বর:- আকাশের মুখ ভার। তবু বিশ্বকর্মা পুজোয় এবার হাওড়ায় ঘুড়ির বাজার বেশ ভালোই। করোনা পরিস্থিতিতে গত প্রায় ২ বছর ধরে মানুষের অবসর সময় কাটানোর অন্যতম অবলম্বনই ছিল ঘুড়ি। কার্যত লকডাউনের সময়ে ঘুড়ি উড়িয়েই অবসর সময় কাটাতেন ছোট থেকে বড়ো অনেকেই। সেই থেকেই টানা ঘুড়ি ওড়ানোর রেওয়াজ আরও বেড়েছে। এ বছর বিশ্বকর্মা পুজোয় ঘুড়ির […]








