নদীয়া, ৬ জুন:- শনিবার বেলা একটা নাগাদ বামেদের শ্রমিক সংগঠন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের হরিপুর অঞ্চল কমিটির উদ্যোগে হরিপুর পঞ্চায়েতে এক ডেপুটেশন জমা দিলেন তারা।এদিন পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে সরব হয় তারা। তাদের ডেপুটেশনের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হল 100 দিনের কাজ বন্টন, আমপান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ করা সহ শ্রমিকদের একাউন্টে পাঠাতে হবে এমনই বেশকিছু […]
জেলা
আগামী সোমবার থেকে কোচবিহারে চালু হবে বেসরকারি বাসের যাত্রী পরিষেবা।
কোচবিহার, ৬ জুন:- শেষ পর্যন্ত বেসরকারি যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে কোচবিহারে। আজ কোচবিহার জেলা শাসকের কনফারেন্স হলে একটি বৈঠক করে সোমবার থেকেই রাস্তায় বেসরকারি বাস নামানোর সিধান্ত নেওয়া হয়। এদিনের বৈঠক জেলা শাসক পবন কাদিয়ান ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, জেলা আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিক, মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। জেলা শাসক জানিয়েছেন, […]
জাঙ্গিপাড়ায় তৃণমূল থেকে বিজেপি তে যোগদান।
মহুয়া চক্রবর্তী,চৌধুরী, ৬ জুন:- জাঙ্গিপাড়া বিধানসভার প্রায় ৩৫০ তৃণমূল সমর্থক আজ বিজেপিতে যোগদান করল। শ্রীরামপুর জেলা বিজেপি সভাপতি শ্যামল বোস ও বিজেপির রাজ্য নেতা আজ এদের হাতে দলীয় পতাকা তুলে দেন । জাঙ্গীপাড়া এলাকার রসিদপুর ও পূর্বপাড়া গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষের দীর্ঘ দিন ধরেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপর ক্ষোভ তৈরি হচ্ছিল। আমপান পরবর্তী পর্যায়ৈ ক্ষয়ক্ষতি […]
কোভিড চিকিৎসা হবে হাওড়ার জয়সওয়াল হাসপাতালে।
হাওড়া, ৬ জুন:- হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়ে চলায় জেলা প্রশাসনের উদ্যোগে এবার উত্তর হাওড়ার টি এল জয়সওয়াল হাসপাতালকে কোভিড হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার থেকেই এটি কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত হবে। ২৬০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে করোনা আক্রান্তদের চিকিৎসা হবে। ইতিমধ্যেই এনিয়ে সরকারি নির্দেশিকা জারি হয়েছে। টি এল জয়সওয়াল হাসপাতালের সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে […]
বন্ধ কারখানা , মেলেনি বকেয়া পাওনা , বাধ্য হয়েই রাস্তা অবরোধে জুট মিলের শ্রমিকরা।
হুগলি, ৬ জুন:- লকডাউনে শ্রমিকদের হাতে পয়সা নেই । তার ওপর বন্ধ রয়েছে কারখানার দরজা, তাই এবার রাস্তায় নামতে বাধ্য হল শ্রমিক সংগঠন গুলি। শনিবার সকাল থেকে রিষড়া ওয়েলিংটন জুট মিলের তিনটি শ্রমিক সংগঠন জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। সরকারি নির্দেশমত এক তারিখ থেকে খুলে দেওয়ার কথা চটকল গুলির। কেন্দ্রীয় সরকারের নিয়ম […]
বিপদের দিনে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে তীব্র নিন্দা করলেন শ্রীরামপুরের বিধায়ক।
তরুণ মুখোপাধ্যায়, ৬ জুন:- মানুষ বিপদগ্রস্ত, মরণব্যাধী করোনার থাবা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে এই বিপদের বিরুদ্ধে কঠোর সংগ্রামে নেমেছেন,এর উপর কয়েকদিন আগে আমাদের রাজ্যের উপর দিয়ে যে প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল তাতে লন্ডভন্ড হয়েছে বাংলা।এই জোড়া বিপদে মানুষের জীবন অতিষ্ঠ অথচ এই সময়ে বিজেপি নেতৃত্ব এবং বিরোধীরা নোংরা […]
রক্তের চাহিদা মেটাতেই ডানকুনিতে যুব তৃণমূলের রক্তদান উৎসব।
চিরঞ্জিত ঘোষ, ৬ জুন:- আজ ডানকুনি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রতিবছর এই সময় রক্তের অভাব থাকে সেই রক্তের চাহিদা মেটানোর জন্যই আজকে এই প্রয়াস। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার , হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব , জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি […]
শিবপুরে শ্যুটআউটের ঘটনায় অভিযুক্ত সনাক্ত হলেও তাকে খুঁজছে পুলিশ।
হাওড়া, ৬ জুন:- হাওড়ার শিবপুরে ‘শ্যুটআউট’-এর ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ সূত্রের খবর। তবে, অভিযুক্তকে চিহ্নিত করে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ জানায়, তদন্তের স্বার্থে এখনই অভিযুক্তের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে এই ঘটনায় পরিচিত কেউ জড়িত রয়েছে বলে মনে করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। উল্লেখ্য, […]
হাওড়ার শালিমারে বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেফতার আরপিএফ কর্মী। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগোতে চায় পুলিশ।
হাওড়া, ৬ জুন:- হাওড়ার শালিমারে বৃদ্ধকে নৃশংস খুনের ঘটনায় গ্রেফতার করা হল অভিযুক্ত আরপিএফ জওয়ানকে। ধৃতের নাম সুকান্তকুমার সাউ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে ওই আরপিএফ কর্মীকে আটক করা হলেও পরে তাঁকে গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পুলিশ খুনের ধারায় (৩০২) মামলা রুজু করেছে। শনিবার অভিযুক্তকে হাওড়া আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। […]
অভিনব উদ্যোগ। হাওড়ার বালিতে পার্টি ফান্ড থেকে ভর্তুকি দিয়ে গণপরিবহনের ব্যবস্থা করল সিপিএম।
হাওড়া, ৬ জুন:- নিজেদের পার্টি ফান্ড থেকে ভর্তুকি দিয়ে গণ পরিবহনের ব্যবস্থা করল সিপিএম। বর্তমান পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের পাশে দাঁড়াতেই এই অভিনব উদ্যোগ নিয়েছেন হাওড়ার বালির সিপিএম কর্মীরা। আজ শনিবার সকালে বেলুড়ের নেতাজি পার্ক থেকে হাওড়া স্টেশন পর্যন্ত এই জনতা পরিবহন চালু করেন সিপিএম কর্মী সদস্যরা। প্রাথমিকভাবে একটি টোটোতে দু’জন করে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। […]

