এই মুহূর্তে জেলা

রচনা অধ্যায় অতীত,আমি চাই রচনাও দেবাংশুর হয়ে প্রচার করুক-অসিত।

হুগলি, ৩ এপ্রিল:- গত ২৯ মার্চ সাংবাদিক বৈঠক ডেকে দলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমন করেছিলেন। বলেছিলেন, দেবাংশু হারবে যদি রচনা ওর সঙ্গে প্রচারে ঘোরে।কাটমানি খাওয়া নিয়েও সরব হয়েছিলেন অসিত। খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন রচনার দম থাকলে নির্দল হয়ে দাঁড়াক আমিও নির্দল হয়ে দাঁড়াবো যদি না হারাতে পারি মাথা মুড়িয়ে হুগলি জেলায় ঘুরব। তার টিকিট না পাওয়ার পিছনে রচনারই হাত আছে বলে দাবী করেছিলেন অসিত। বলেছিলেন ও দিদির কান ভারি করেছে। তাই দল তাকে প্রার্থী করেনি। রচনা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ হেসে উড়িয়ে দিয়েছিলেন।

অসিতের অভিমান ভাঙাতে আসরে নামেন শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেমনটা আগেও নামতে হয়েছিল তাকে। অসিত মজুমদার দেবাংশু যুব নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী মহিলা সভানেত্রী মৌসুমি বসু চট্টোপাধ্যায়েদের নিয়ে বৈঠক করেন। তাতেই বরফ গলে। আজ দেবাংশুকে নিয়ে কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে নামেন অসিত মজুমদার। চুঁচুড়ার তৃনমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের উপর ফুল ছড়িয়ে মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয় তৃনমূল কর্মিদের তরফে। সেখানেই অসিত বলেন, রচনার সঙ্গে দ্বন্দ্ব অতিত।এখন প্রার্থী দেবাংশুকে জিতিয়ে আনাই মূল লক্ষ হবে।