কোচবিহার, ৬ জুন:- শেষ পর্যন্ত বেসরকারি যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে কোচবিহারে। আজ কোচবিহার জেলা শাসকের কনফারেন্স হলে একটি বৈঠক করে সোমবার থেকেই রাস্তায় বেসরকারি বাস নামানোর সিধান্ত নেওয়া হয়। এদিনের বৈঠক জেলা শাসক পবন কাদিয়ান ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, জেলা আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিক, মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। জেলা শাসক জানিয়েছেন, “বেসরকারি বাস মালিক, ড্রাইভার, শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি বৈঠক হয়েছে। সকলে সোমবার থেকে যাত্রী পরিষেবা চালু করতে রাজি হয়েছে।” আইএনটিটিইউসির জেলা সভাপতি প্রানেশ ধর জানিয়েছেন, “পুরানো ভাড়াতেই জেলার ভিতরে বড়-মাঝারি-ছোট সব ধরনের যাত্রী পরিষেবা বেসরকারি যানবাহন পথে নামবে। চলবে আন্তঃ জেলা বাস পরিষেবাও। শ্রমিকদের নিরাপত্তা।
Related Articles
শেষ দুই পর্যায়ের ভোট একসঙ্গে করার দাবিতে মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করলো তৃণমূলের প্রতিনিধি দল।
কলকাতা , ২০ এপ্রিল:- সপ্তম ও অষ্টম পর্যায়ের ভোট একসঙ্গে করার দাবিতে আজ ফের কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করলো তৃণমূলের প্রতিনিধি দল। লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল বলেন, সাধারণ মানুষ এবং ভোট কর্মীদের জীবনের সুরক্ষা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সংক্রমণ মোকাবিলায় তিনি একাধিক পদক্ষেপ নিয়েছেন। শেষ দুটি পর্যায়ের ভোট একসঙ্গে নেওয়ার […]
বাবাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে ছেলেও। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুজনের।
হাওড়া, ১০ মে:- বাবাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে ছেলেও। কারখানার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুজনের। হাওড়ার ইছাপুরে চাঞ্চল্য। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বাবা ও ছেলে দুজনেই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হাওড়ার জগাছা থানা এলাকার ইছাপুর পূর্বপাড়া অঞ্চলে। এদিন সকালে নিজের বাড়ির হিট ট্রিটমেন্ট এর কারখানায় কাজ করছিলেন ৬০ বছরের শৈলেন হাজরা। আচমকাই ইলেকট্রিক শর্ট সার্কিটে […]
বীক্ষণ ও অণুবীক্ষণ নতুন দুটি মোবাইল অ্যাপের সূচনা করল রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম।
কলকাতা, ১৪ মার্চ:- বীক্ষণ এবং অণুবীক্ষণ নতুন দুটি মোবাইল অ্যাপের সূচনা করল রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম। আজ সল্টলেকে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম ভবনে মোবাইল অ্যাপ দুটির সূচনা করলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এস সুরেশ কুমার ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের সিএমডি ডক্টর পি বি সালিম। বীক্ষণ মোবাইল […]








