জেলা এই মুহূর্তে

বিশ্ব ব্যাংক রাজ্যের উন্নয়ন ও পুনর্গঠন এর জন্য ১৯৫০ কোটি টাকা ঋণ দিয়েছে – মুখ্যমন্ত্রী।

নবান্ন,হাওড়া, ৮ জুন:- করোনা অতিমারী ও ঘূর্ণিঝড় অম্পান পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্ব ব্যাংক রাজ্যের উন্নয়ন ও পুনর্গঠন এর জন্য ১৯৫০ কোটি টাকা ঋণ দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন এর মধ্যে পরিকাঠামো উন্নয়ন খাতে ১,১০০ কোটি টাকা ও সামাজিক প্রকল্পে ৮৫০ কোটি টাকা খরচ করা হবে। নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর তিনি একথা জানান।

এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ার ধারসা থেকে করুণাময়ী পর্যন্ত বাস সার্ভিস চালু হলো।

হুগলি, ৮ জুন:- আবার একটা প্রশংসনীয় কাজ শুরু করল পরিবহন দপ্তর। উত্তরপাড়া পুরসভার চিফ অ্যাডমিনিস্ট্রেটর দিলীপ যাদবের উদ্যোগে শুরু হলো উত্তরপাড়ার ধারসা থেকে করুণাময়ী পর্যন্ত বাস সার্ভিস। বহুদিন ধরে এখানকার বাসিন্দাদের একটা দাবি ছিল এখান থেকে একটি সরকারি বাসে রুটের। কারণ শ্রীরামপুর থেকে বাগবাজার এবং শ্রীরামপুর থেকে করুনাময়ী পর্যন্ত তিন নম্বর বাস রুট আজ প্রায় […]

এই মুহূর্তে জেলা

করোনা সংক্রমণ রুখতে রাজ্যে লকডাউন এর মেয়াদ ৩০ শে জুন পর্যন্ত বাড়ানো হচ্ছে।

নবান্ন,হাওড়া, ৮ জুন:- করোনা সংক্রমণ রুখতে রাজ্যে লকডাউন এর মেয়াদ ৩০ শে জুন পর্যন্ত বাড়ানো হচ্ছে। আর্থিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে দেওয়া প্রয়োজনীয় ছাড় গুলিকে বজায় রেখেই লকডাউন এর মেয়াদ বাড়ানো হলো বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে নবান্নে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা কর মুখ্যমন্ত্রী […]

এই মুহূর্তে জেলা

সত্তর শতাংশ কর্মচারী না এলেও অনেক কম সংখ্যক কর্মচারী দিয়েই চালু হয়ে গেলো জেলার বিভিন্ন সরকারি দপ্তরগুলি।

সুদীপ দাস, ৮ জুন:- সরকারি ঘোষণা অনুযায়ী সত্তর শতাংশ কর্মচারী না এলেও তার তুলনায় অনেক কম সংখ্যক কর্মচারী দিয়েই চালু হয়ে গেলো জেলার বিভিন্ন সরকারি দপ্তরগুলি। কর্মচারীদের দাবি ট্রেন চালু না হওয়ায় অনেকেই দূরদূরান্ত থেকে এসে আসতে পারে নি । মহকুমা শাসকের দপ্তরে ট্রেজারি ওয়ান এর কর্মী তুষার পন্ডিত জানালেন আমাদের মাননীয় মহকুমা শাসক বেশ […]

এই মুহূর্তে জেলা

সারা রাজ্যেই আজ থেকে খুলে গেল রেস্তোরাঁ , হোটেল।

তরুণ মুখোপাধ্যায়, ৮ জুন:- সারা রাজ্যেই আজ থেকে খুলে গেল রেস্তোরাঁগুলি । দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আবার রেস্তোরাঁগুলো খোলায় খুশি গ্রাহকরাও। শ্রীরামপুরের এমন একটি রেস্তোরার কর্ণধার দীপঙ্কর সরকার জানালেন যে তাদের রেস্তোরাঁয় ঢুকতে গেলে প্রথমেই কাস্টমারদের হ্যান্ড স্যানিটাইজ করা হচ্ছে করা হচ্ছে এবং তারপর তার থার্মাল স্ক্রিনিং করে তারপরই তারা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ […]

এই মুহূর্তে জেলা

আনলকে অফিসে যাওয়ার বাস ধরতে যাওয়ার সময় পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।

হুগলি, ৮ জুন:- আনলকে অফিসে যাওয়ার বাস ধরতে যাওয়ার সময় পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।মৃতের নাম শেখর চ্যাটার্জী(৩০)।শ্রীরামপুর গাঙ্গুলী বাগানের বাসিন্দা শেখর একটি বেসরকারী সংস্থার কর্মি ছিলো।আজ সকালে শ্রীরামপুর বাস টার্মিনাসে নিউটাউন যাওয়ার ২৮৫ নম্বর বাস ধরতে যাচ্ছিলেন এক আত্মীয়ের বাইকে চেপে। শ্রীরামপুর রেল ব্রীজ থেকে নামার সময় বাইকের পিছনে ধাক্কা মারে একটি গাড়ি।ওয়ালস […]

এই মুহূর্তে জেলা

ডানকুনি থেকে গ্রেপ্তার জামাত-উল-মুজাহিদিনের শীর্ষ জঙ্গি ৷

হুগলি, ৮ জুন:- কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পরল জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার অন্যতম শীর্ষ জঙ্গি । ডানকুনি থেকে ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর ।ধৃত জঙ্গির নাম শেখ রেজ়উল । জামাত-উল-মুজাহিদিনের আমের (শীর্ষ নেতা) সালাউদ্দিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিল এই রেজাউল ।রেজ়াউল জঙ্গি সংগঠনের একজন সক্রিয় সদস্য ৷ বিভিন্ন মিটিংয়ে সদর্থক ভূমিকা থাকত […]

এই মুহূর্তে জেলা

হাওড়া ব্রিজে উঠে পড়লেন মহিলা। উদ্ধারে পুলিশ , দমকল।

হাওড়া, ৭ জুন:- রবিবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন এক মহিলা। তিনি নিজেকে ডলি ঘোষ বলে পরিচয় দেন। এদিন সন্ধ্যে ৬-২০টা নাগাদ তিনি সকলের নজর এড়িয়ে ৪নং পিলার ধরে উপরে উঠতে শুরু করেন। ট্রাফিক পুলিশের কর্মীরা তা দেখেই থানায় খবর দেন। খবর পেয়ে ছুটে আসে নর্থ পোর্ট থানার পুলিশ। খবর পেয়ে ছুটে আসেন […]

এই মুহূর্তে জেলা

বিধায়কের উদ্যোগে ডানকুনিতে বসলো সব্জির হাট।

চিরঞ্জিত ঘোষ, ৭ জুন:- করোনা এবং আমফান এই জোড়া বিপর্যযে় বাংলার মানুষ আজ বিপর্যস্ত। এই সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য , এই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা মাথায় রেখে আজ ডানকুনির মনোহরপুর পূর্ব ক্লাব সংগঠনগুলি এবং সমৃদ্ধি ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় ৫০০ জন গরিব মানুষের মধ্যে সবজি এবং খাদ্য সামগ্রী বিতরণ […]

এই মুহূর্তে জেলা

দৃষ্টিহীন ভিক্ষুকের হাতে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট তুলে দিলো ব্যান্ডেলের স্বেচ্ছাসেবী সংস্থা।

সুদীপ দাস, ৭ জুন:- ট্রেনে ভিক্ষা করেই তাঁদের জীবন চলতো। করোনা সংক্রমন ঠেকাতে বন্ধ রয়েছে ট্রেন। ফলে তাঁদের কাজও বন্ধ। তাই যখন দু’বেলা ভাত জোগার করাই দূরহ হয়ে উঠছে তখন পয়সা দিয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যাবহার করা তাঁদের কাছে যেন বিলাসিতা। সেইসমস্ত ৫০ জন দৃষ্টিহীন ভিক্ষুকের হাতে দু’টি করে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট তুলে দিলো ব্যান্ডেলের স্বেচ্ছাসেবী […]