এই মুহূর্তে জেলা

বিজেপিকে অনুকরণ করে বাকিরা, ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা প্রসঙ্গে ঝাড়গ্রামে বললেন দিলীপ ঘোষ।

ঝাড়গ্রাম, ১৮ জুলাই:- লকডাউনে এ ৯০০টি ভিডিও কনফারেন্স করেছি, ৭টি বড় ভার্চুয়াল সভা হয়েছে, মানুষের সেবা করেছি বলে শুক্রবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম পৌরসভার রঘুনাথপুরে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন মানুষের ক্ষতি হোক আমরা চাইনা তাই ঘরের মধ্যে থেকে ভিডিও কনফারেন্স করেছি […]

এই মুহূর্তে জেলা

কোন্নগরের কানাইপুরে পুকুর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার।

হুগলি , ১৮ জুলাই:- করোনা আবহে কোন্নগর কানাইপুরে একটি পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।শনিবার সকালে কানাইপুর পঞ্চায়েতের বারোয়ারীতলা এলাকার নৈটি রোডের পাশে একটি পুকুরে এক মহিলার দেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা।খবর দেওয়া হয় স্থানীয় কানাইপুর পুলিশ ফাঁড়িতে।কানাইপুর ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।স্থানীয়রা জানায় […]

এই মুহূর্তে জেলা

নবগ্রামে মধুচক্র চালানোর অভিযোগে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ বিজেপির।

হুগলি , ১৭ জুলাই:- হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম বি ব্লক এলাকায় চলতো মধুচক্র।একটি গেস্ট হাউসে অনলাইন বুকিং করে চলতো মধুচক্র। দুদিন আগে তা হতে নাতে ধরে ফেলে এলাকার বাসিন্দারা ও নবগ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। যারা এই মধুচক্রের সাথে যুক্ত তাদের কঠোর শাস্তির দাবিতে শুক্রবার কোন্নগর স্টেশন চত্বরে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা কর্মীরা। এদিন বিজেপির পক্ষ থেকে […]

এই মুহূর্তে জেলা

তোলাবাজির অভিযোগে শাসক দলের তিন স্থানীয় নেতা গ্রেফতার।

বাঁকুড়া, ১৭ জুলাই:- শাসক দলের তিন স্থানীয় নেতাকে তোলাবাজির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনাটি বাঁকুড়া বিষ্ণুপুর থানার উলিয়াড়া গ্রাম পঞ্চায়েত ঘটনা। ঐ তিন জন হলেন উলিয়াড়া অঞ্চল সভাপতি দোলগোবিন্দ পরামানিক,উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান উত্তম মাঝি,ও প্রাক্তন অঞ্চল সভাপতি গণেশ মুখার্জী। পুলিশ সূত্রের খবর, উলিয়াড়া অঞ্চলের এক গ্যাস ডিলারের কাছে সর্বভারতীয় […]

এই মুহূর্তে জেলা

ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় রেললাইনে টহলদারি শুরু করল সিআরপিএফ।

ঝাড়গ্রাম,১৭ জুলাই:- ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় রেললাইনে টহলদারি শুরু করল সিআরপিএফ। এদিন সকালে দক্ষিণ-পূর্ব রেলের ঝাড়গ্রাম-ঘাটশিলা ও ঝাড়গ্রাম-খড়গপুর লাইনে টহল দেন সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। এদিন বিকেলে সিআরপিএফের ২৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা জামনী ব্লকের টাডিয়া, দরখুলি, কাশিয়ায় রুটমার্চ করেন। সম্প্রতি, জেলার ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকাগুলিতে সিআরপিএফ ও পুলিসের টহলদারি বেড়েছে। গােয়েন্দা সূত্রে খবর, ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় […]

এই মুহূর্তে জেলা

মন্দিরে চুরির কিনারা। ধৃত ৩।

হাওড়া , ১৭ জুলাই:- হাওড়ার বালির নিশ্চিন্দায় তারা মায়ের মন্দিরে চুরির ঘটনায় দুই নাবালক সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রতিমার চুরি যাওয়া সোনা ও রূপোর গয়না। সোমবার রাতে গ্রিল ভেঙে মন্দিরে ঢুকে প্রতিমার সমস্ত গয়না লুট করে পালায় চোরেরা। পুলিশ তদন্ত শুরু করে। বৃহস্পতিবার রাতে বেলুড় এলাকা থেকে এই ঘটনায় […]

এই মুহূর্তে জেলা

আরামবাগে সাতদিন সম্পূর্ণ লক ডাউনের সির্ধান্ত নিলো পুরসভা।

হুগলি , ১৭ জুলাই:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ। করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এই মারণ ভাইরাসের মোকাবিলায় বিভিন্ন জেলায় নতুন করে লক ডাউনের সির্ধান্ত নিচ্ছে প্রশাসন। এবার হুগলি জেলার আরামবাগে নতুন করে সাতদিনের জন্য লক ডাউন ঘোষণা করলো প্রশাসন। শুক্রবার পুরসভায় এই নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে পুরসভার প্রশাসক স্বপন […]

এই মুহূর্তে জেলা

মধ্যমিকের পর উচ্চ-মাধ্যমিকেও হুগলির জয়জয়কার।

সুদীপ দাস , ১৭ জুলাই:- মধ্যমিকের পর উচ্চ-মাধ্যমিকেও জেলার জয়জয়কার। প্রথম ১০জনের মধ্যে হুগলি জেলার মোট ২১জন কৃতি জায়গা করে নিয়েছে। বছর দুই আগের মত এবারের উচ্চ মাধ্যমিকেও হুগলি কলিজিয়েট গর্ভমেন্ট স্কুলের ছাত্র সেরার সেরা শিরোপার পদ দখল করলো। এই বিদ্যালয়েরই করনিকের পদে কর্মরত সমরেশ ব্যানার্জীর একমাত্র সন্তান ঐক্য ৪৯৯ নম্বর পেয়ে সর্ব্বোচ্চ স্থান দখল […]

এই মুহূর্তে জেলা

উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফলাফল করল হুগলির মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম।

তরুণ মুখোপাধ্যায় , ১৭ জুলাই:- উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফলাফল করল হুগলির মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম। আজ ফলাফল প্রকাশ হলে দেখা যায় এই স্কুলের ১১২ জন ছাত্র পরীক্ষা দিয়েছিল সবাই এ গ্রেড পেয়েছেন। তাদের মধ্যে ৪৯৬ পেয়েছেন দুজন এরা হলো উত্তরপাড়া কোতরং এর বাসিন্দা শেখ আয়ান হামিন এবং শ্রীরামপুরের মাহেশের সম্প্রীত চক্রবর্তী ফলাফল অনুযায়ী সর্বোচ্চ চতুর্থ এরা। […]

এই মুহূর্তে জেলা

স্কুলে ফিজ মুকুবের দাবীতে বিধায়কের বাড়ির সামনে অবস্থানে অভিভাবকরা।

হুগলি , ১৭ জুলাই:- করোনা আবহে স্কুল বন্ধ থাকাকালীন সমস্ত ফিজ মুকুবের দাবীতে স্কুল গেটে বিক্ষোভ দেখিয়ে তালা বন্ধ করার পর বিধায়কের বাড়ির সামনে অবস্থানে অভিভাবকরা। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলির চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল বিক্রমনগরের। ওই এলাকার একটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে লকডাউন পিরিয়ডে ফিজ মুকুবের দাবী জানিয়ে আসছিলো অভিভাবকরা। এই মর্মে ম্যানেজিং কমিটি সহ জেলা […]