হুগলি , ১৮ জুলাই:- করোনা আবহে কোন্নগর কানাইপুরে একটি পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।শনিবার সকালে কানাইপুর পঞ্চায়েতের বারোয়ারীতলা এলাকার নৈটি রোডের পাশে একটি পুকুরে এক মহিলার দেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা।খবর দেওয়া হয় স্থানীয় কানাইপুর পুলিশ ফাঁড়িতে।কানাইপুর ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।স্থানীয়রা জানায় মৃত মহিলার পরিচয় জানা যায়নি।তবে ওই মহিলার আনুমানিক বয়স ৪৫।ওই মহিলার বয়স ও কিভাবে ওই মহিলা পুকুরের জলে তলিয়ে গেল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।করোনা আবহে হটাৎ পুকুরে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Related Articles
অনলাইনে রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে নাম নথিভুক্ত করার মেয়াদ বাড়ানো হলো।
কলকাতা, ৭ এপ্রিল:- রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে অনলাইনে নাম নথিভুক্ত করার সময় আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। অর্থ দফতরের মেডিক্যাল সেল এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পের সুবিধা নিতে আগ্রহী অনেক সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক এখনও স্বাস্থ্য প্রকল্পের বিশেষ পোর্টালের মাধ্যমে অনলাইনে নাম নথিভুক্ত করাননি। আগের […]
দীনেশ কার্তিক এর অগ্নিপরীক্ষা , শনিবার নাইটদের কামব্যাক চ্যালেঞ্জ
স্পোর্টস ডেস্ক , ২৬ সেপ্টেম্বর:- শনিবাসরীয় আইপিএল ব্লকবাস্টারে ফের নাইটশো দেখার অপেক্ষায় সমর্থকরা। তবে কলকাতার আবেগ, প্রত্যাশা, সমর্থনকে ভেঙে চুরমার করে দিয়েছে কেকেআর এর প্রথম ম্যাচই। মুম্বই এর কাছে নিজেদের অসহায় চেহারা তুলে ধরেছিল দীনেশ কার্তিক এর টিম। ফলে শনিবারের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড়সড় চ্যালেঞ্জ সামলাতে হবে নাইট অধিনায়ককে। কারণ বার-বারই তাঁর অধিনায়কত্ব […]
মাখলায় বেআইনি ভাবে মদ বিক্রি বহিরাগত ছেলেদের , ভিড় জমছে করোনার আতংকে স্থানীওরা।
হুগলি, ৩১ মে:- বেআইনি ভাবে বাড়ি থেকে মদ বিক্রির অভিযোগ, অভিযুক্তর পাশে থাকার অভিযোগে স্থানীয় কাউন্সিলরের নামে পড়লো পোষ্টার।করোনা ভাইরাসের জন্য রাজ্যে সরকার ও কেন্দ্রীয় সরকার প্রতিদিন সাধারণ মানুষের উদ্যেশে বলছেন সোস্যাল ডিস্টেনসিং মেন্টেন করতে হবে।কিন্তু উত্তরপাড়া মাখলার ২১ নম্বর ওয়ার্ডে বেআইনি ভাবে মদ বিক্রি তো চলছেই তাঁর সাথে সোশ্যাল ডিস্টেনসিং পযন্ত মানছে না এমন […]







