হাওড়া , ১৭ জুলাই:- হাওড়ার বালির নিশ্চিন্দায় তারা মায়ের মন্দিরে চুরির ঘটনায় দুই নাবালক সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রতিমার চুরি যাওয়া সোনা ও রূপোর গয়না। সোমবার রাতে গ্রিল ভেঙে মন্দিরে ঢুকে প্রতিমার সমস্ত গয়না লুট করে পালায় চোরেরা। পুলিশ তদন্ত শুরু করে। বৃহস্পতিবার রাতে বেলুড় এলাকা থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে নিশ্চিন্দা থানার পুলিশ। এদের জেরা করে প্রতিমার চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার হয়। প্রতিমার চুরি যাওয়া গয়না মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
Related Articles
জটু লাহিড়ীকে শেষ শ্রদ্ধা বিজেপি নেতা শমীক ভট্টাচার্য’।
হাওড়া, ১৬ ফেব্রুয়ারি:- জটু লাহিড়ীকে শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এদিন তিনি বলেন, চূড়ান্ত বিপরীত রাজনৈতিক মেরুকরণের মধ্যেও শিবপুর থেকে দোন্ডর্পপ্রতাপ সিপিএমের সামনেও তিনি বারবার জয়ী হয়েছে। মানুষের সঙ্গে তিনি ছিলেন। মানুষও তাঁর সঙ্গে ছিল। আজকে নি:সন্দেহে একজন প্রবীণ মানুষ যারা হাওড়ার জনজীবনকে শরীর দিয়ে মনন দিয়ে স্পর্শ করেছিলেন তিনি চলে গেলেন। […]
কোন্নগরে রাজরাজেশ্বরী মঠে নবরাত্রি উৎসব।
হুগলি ১৭ অক্টোবর:- রবিবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে শারদীয়া নবরাত্রি উৎসব শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত কোন্নগর রাজরাজেশ্বরী মঠে ও একই নিয়মে চলছে নবরাত্রি উৎসব। দুই বছর করোনার জন্য বহু ভক্তই মা রাজেশ্বরী ত্রিপুরা সুন্দরীর এই নবরাত্রি উৎসবে অংশ নিতে পারেননি। এবছর তাই ভক্তরা মন্দিরে মায়ের পূজোয় অংশ নিচ্ছেন। প্রতিবছর মহালয়ার পরের দিন শুক্লপক্ষের প্রতিপদ […]
জামশেদপুরের বিরুদ্ধে কী বদল করবেন ইস্টবেঙ্গল কোচ ?
প্রসেনজিৎ মাহাতো, ৯ ডিসেম্বর:- বৃহস্পতিবার তিলক ময়দানে জামশেদপুরের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া লিভারপুল কিংবদন্তি ফাউলার। সেইসঙ্গে প্রথম একাদশেও কয়েকটা বদল হবে। জেজে শুরু করবেন প্রথম একাদশে। বিপক্ষের অস্ত্র ভালস্কিসকে ভোঁতা করতে অ্যাটাকিং ফুটবলের পরিকল্পনা লাল–হলুদের। জয়ের ব্যপারে আশাবাদী ফাউলার বলেন, ‘আমাদের প্রথম গোল করতে হবে। গোল হজম করে গেলে লড়াইয়ে ফেরা কঠিন। কিন্তু প্রথমে গোল […]








