বাঁকুড়া, ১৭ জুলাই:- শাসক দলের তিন স্থানীয় নেতাকে তোলাবাজির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনাটি বাঁকুড়া বিষ্ণুপুর থানার উলিয়াড়া গ্রাম পঞ্চায়েত ঘটনা। ঐ তিন জন হলেন উলিয়াড়া অঞ্চল সভাপতি দোলগোবিন্দ পরামানিক,উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান উত্তম মাঝি,ও প্রাক্তন অঞ্চল সভাপতি গণেশ মুখার্জী। পুলিশ সূত্রের খবর, উলিয়াড়া অঞ্চলের এক গ্যাস ডিলারের কাছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে রসিদ ছাপিয়ে 5000 টাকা দাবী করেন ঐ তিন ব্যাক্তি। ঐ ঘটনার পর অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ উলিয়াড়া অঞ্চল সভাপতি দোলগোবিন্দ প্রামানিক,বর্তমান উপপ্রধান উত্তম মাঝি,ও প্রাক্তন অঞ্চল সভাপতি গণেশ মুখার্জী নামে তিন জনকে পুলিশ গ্রেফতার করে। ঐ তিন অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। এবং বিচারক ঐ তিন অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেন।
Related Articles
পরীক্ষা দিয়ে পুকুরে স্নান, হুগলিতে ডুবে মৃত্যু দুই স্কুল ছাত্রের।
হুগলি, ৯ আগস্ট:- ছাত্র সায়ন নাথ ও উজান ঘোষ কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র। আজ প্রথমার্ধে ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রের সঙ্গে স্থানীয় একটি পুকুরে স্নান করতে যায় তাঁরা। স্থানীয়রা জানান বাকিরা স্নান করে উঠে গেলেও ওই দুজন তলিয়ে যায়। দুজনকে ডুবে যেতে দেখে স্থানীয়দের খবর দেয় স্কুলেরই ছাত্ররা। পরে দুই ছাত্রকে […]
দুর্গারত্ন পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা রাজভবনের।
কলকাতা, ২৫ অক্টোবর:- পূর্ব ঘোষণা মতো রাজভবনের পক্ষ থেকে দুর্গা রত্ন পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। আলো আলো ও ছায়ার সৃজনমূলক ব্যবহারের জন্য কলকাতা টালা প্রত্যয়ের মন্ডপকে বেছে নেওয়া হয়েছে। জাঁক জমক ও বিশালত্বর নিরিখে পুরস্কৃত করা হচ্ছে কল্যাণী আইটিআই পূজা মন্ডপ কে। পরিবেশ সচেতনতা জন্য বরানগরের বন্ধু দল পোর্টিং ক্লাব এবং থিনের ভাবনায় […]
সাত সকালেই ভোট দিলেন শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা।
হাওড়া, ২০ মে:- শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ভোট দিলেন চিত্তরঞ্জন বিদ্যালয়ে। ডোমজুড় বিধানসভা কেন্দ্রে নিজের এলাকায় ভোট দিয়ে তিনি জানান জেতার ব্যাপারে তিনি আশাবাদী। তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় এজেন্টকে বসতে দেওয়া হয়নি। হাওড়া বাঁকড়া অঞ্চলে অশান্তির খবর পেয়ে সেখানেও ছুটে যান দীপ্সিতা। Post Views: 446











