হুগলি , ১৭ জুলাই:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ। করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এই মারণ ভাইরাসের মোকাবিলায় বিভিন্ন জেলায় নতুন করে লক ডাউনের সির্ধান্ত নিচ্ছে প্রশাসন। এবার হুগলি জেলার আরামবাগে নতুন করে সাতদিনের জন্য লক ডাউন ঘোষণা করলো প্রশাসন। শুক্রবার পুরসভায় এই নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে পুরসভার প্রশাসক স্বপন নন্দী জানান আগামী সোমবার থেকে সাতদিন লক ডাউন চলবে আরামবাগে। শুধু ওষুধের দোকান সহ নিত্য প্রয়োজনীয় কিছু জায়গায় ছাড় দেওয়া হয়েছে।
Related Articles
মাওবাদী কার্যকলাপ সহ নানা সমস্যা নিয়ে বৈঠকে পূর্বাঞ্চলীয় পরিষদের স্থায়ী কমিটি।
কলকাতা, ২৬ এপ্রিল:- দেশের পূর্বাঞ্চলীয় রাজ্য গুলিতে মাওবাদি কার্যকলাপ সহ নানা সমস্যা নিয়ে আলোচনা করতে পূর্বাঞ্চলীয় পরিষদের স্থায়ী কমিটি আজ বৈঠকে বসেছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ কর্তারা ছাড়াও পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবরা ওই ভার্চুয়াল বৈঠকে উপস্থিতি রয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপ ছাড়াও, রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সমস্যা, আন্তঃরাজ্য নিরাপত্তা, […]
অনলাইনে টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত।
হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- অনলাইনে টাকা প্রতারণার অভিযোগ। হাওড়ার আন্দুলের চুনাভাটি এলাকা থেকে গ্রেফতার অভিযুক্ত। অনলাইনে টাকা প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হাওড়া চুনাভাটি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ হাওড়ার চুনাভাটি এলাকার রুবি পার্ক আবাসন থেকে ওই যুবককে করা হয়। জানা গেছে, শনিবার রাত্রি আনুমানিক সাড়ে ৮টা নাগাদ ওই […]
উত্তরপাড়ায় ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ এর মাস্ক ,স্যানিটাইজার বিতরণ ও করোনা থার্মল স্ক্রিনিং পরীক্ষা শিবির।
প্রদীপ সাঁতরা ,২৫ মার্চ:- করোনা ভাইরাস রুখতে মাস্ক ও স্যানিটাইজারের বিরাট আকাল তৈরি হয়েছে দেশজুড়ে। এখনও বহু মানুষ এগুলি সংগ্রহ করতে পারেনি । তার কথা চিন্তা করে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলো ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ (ইসলোক)।গত কদিন ধরে উত্তরপাড়ার আসে পাশে স্থানীয় মানুষদের সকাল থেকে মাস্ক, স্যানিটাইজার বিতরণ ও করোনা […]








