সুদীপ দাস , ১৭ জুলাই:- মধ্যমিকের পর উচ্চ-মাধ্যমিকেও জেলার জয়জয়কার। প্রথম ১০জনের মধ্যে হুগলি জেলার মোট ২১জন কৃতি জায়গা করে নিয়েছে। বছর দুই আগের মত এবারের উচ্চ মাধ্যমিকেও হুগলি কলিজিয়েট গর্ভমেন্ট স্কুলের ছাত্র সেরার সেরা শিরোপার পদ দখল করলো। এই বিদ্যালয়েরই করনিকের পদে কর্মরত সমরেশ ব্যানার্জীর একমাত্র সন্তান ঐক্য ৪৯৯ নম্বর পেয়ে সর্ব্বোচ্চ স্থান দখল করেছে। পড়াশুনার পাশাপাশি ঐক্য ছবি আঁকতে ভালোবাসে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্কলারশিপ পাওয়া ঐক্যর ইচ্ছা আগামি দিনে কল্যানীতে আইজার (ইন্ডিয়ান জার্নাল অফ অ্যাপলায়েড রিসার্চ)-এ গবেষনা করা। ঐক্যর এই ফলে খুশি তাঁর পরিবার। অন্যদিকে চুঁচুড়ারই আর এক কৃতি সরোজিত ধর। চুঁচুড়া দেশবন্ধু বয়েজ হাই স্কুলের ছাত্র সরোজিতের প্রাপ্ত নম্বর ৪৯৭। রাজ্য যা ৩য় সর্বোচ্চ। সরোজিতের মা পেশায় স্কুল শিক্ষিকা স্বাতী দত্ত(বিবাহ বিচ্ছিন্না)। সরোজিতের ছোটবেলা থেকে কঠিন পরিশ্রম করে তাঁর মা তাঁকে বড় করে তুলেছেন। পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনা করতে চায় সরোজিত। সম্প্রতি দেশের ২য় মঙ্গল অভিযান দেখেই অনুপ্রাণিত হয়েছে সে। ইচ্ছা ইসরোর হয়ে কাজ করা।
Related Articles
ভাইফোঁটার দিন থেকে নিজেদের বাড়ির দরজাতেই রেশন পাবেন রাজ্যবাসী।
কলকাতা, ২০ আগস্ট:- ভাইফোঁটার দিন থেকে নিজেদের বাড়ির দরজাতেই রেশন পাবেন রাজ্যবাসী। ওই দিন থেকে সারা রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু হচ্ছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে ব্যস্ত রাজ্যের খাদ্য দপ্তর। প্রতিটি বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য কেনা হচ্ছে বিশেষ ধরনের গাড়ি। […]
পুরানো স্কুল ভেঙ্গে নতুন স্কুল করার উদ্যোগ ভদ্রেশ্বর পৌরসভার।
হুগলি , ১৪ ডিসেম্বর:- পুরনো স্কুল ভেঙে সেই স্কুল নতুন ভাবে তৈরি করার উদ্যোগ গ্রহণ করল ভদ্রেশ্বর পৌরসভা। ভদ্রেশ্বর তেলিনিপাড়ার মুকারাম গলি লেনের ১২ নং ওয়ার্ড এ ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত স্কুল জহরলাল নেহেরু বিদ্যাপীঠ এত দিন প্রাইমারি স্কুলে প্রায় ২০০ জন ছাত্র ছাত্রীরা পড়াশুনা করছিল।কিন্তু স্কুলটি সংস্কার না হওয়ায় যে কোনো সময় বিপদ হতে পারত। […]
বিবাহ বহির্ভূত সম্পর্ক, ত্রিবেনীতে যুবক খুন! গ্রেফতার বধু।
হুগলি, ১৭ অক্টোবর:- স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বলাগড় থানার শেরপুর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে মগড়া থানার ত্রিবেনীর গৃহবধূ পার্বতী বিশ্বাসের প্রণয়ের সম্পর্ক ছিল। বছর চৌত্রিশের বিশ্বজিৎ ভীন রাজ্যে রাজমিস্ত্রীর কাজ করত। পুজোর সময় দিন দুয়েক আগে উড়িষ্যা থেকে বাড়ি ফেরে সে।গতকাল দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে আর বাড়ি ফেরেনি।আজ সকালে […]










