ঝাড়গ্রাম, ১৮ জুলাই:- লকডাউনে এ ৯০০টি ভিডিও কনফারেন্স করেছি, ৭টি বড় ভার্চুয়াল সভা হয়েছে, মানুষের সেবা করেছি বলে শুক্রবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম পৌরসভার রঘুনাথপুরে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন মানুষের ক্ষতি হোক আমরা চাইনা তাই ঘরের মধ্যে থেকে ভিডিও কনফারেন্স করেছি মানুষের সেবা করার জন্য যা যা প্রয়োজন তাই করেছি।দিলীপ ঘোষ বলেন ভার্চুয়াল সভা আগেই বিজেপি করেছে এখন তৃণমূল ভার্চুয়াল সভা করবে। উনাকে বুঝাবার লোকের অভাব রয়েছে, যাইহোক দেরিতে হলে উনি বুঝেছেন।তিনি সাংবাদিক সন্মেলন করে বলেন, তৃণমূলের এই সরকার যতদিন থাকবে বাংলায় জীবনহানি ঘটবে। বাংলার সংস্কৃতি নষ্ট হবে, আইন শৃঙ্খলা শুরু করে নৈতিকতা নষ্ট হয়ে যাচ্ছে। চারিদিকে হিংসায় ছেয়ে গেছে। বিজেপি বিভাজনের রাজনীতি করে না বলেও তিনি জানিয়েদেন। আমাদের সাংসদকে উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের উচিৎ নিরপেক্ষ থাকা।
Related Articles
পাত্রীর ‘সুপার ইম্পোজ’ করা ‘ফেক’ ভিডিও পাত্রের ফোনে , বিয়ে করতে অস্বীকার ,সাঁতরাগাছিতে চাঞ্চল্য।
হাওড়া , ২৪ ফেব্রুয়ারি:- পাত্রীর ভিডিও ছবি ‘সুপার ইম্পোজ’ করে বিয়ের দিনেই কেউ বা কারা সেই ভিডিও পাঠিয়ে দিয়েছিল পাত্রের ফোনে। সেই ভিডিও দেখেই বেঁকে বসে পাত্রপক্ষ। রাতে বিয়ে করতে আসেনি বর। বিয়ে ভেঙে যায়। হাওড়ার সাঁতরাগাছি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার এক পরিবারে মঙ্গলবার ছিল ওই শাদির অনুষ্ঠান। ওই দিন সকালেই পাত্রীর […]
জমি-বাড়ি রেজিস্ট্রেশনে ছাড়ের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হচ্ছে।
কলকাতা, ১ নভেম্বর:- একদিকে করোনা অতিমারী, সেইসঙ্গে ক্রম বর্ধমান বাজারদরে নাজেহাল সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে। জমি-বাড়ি রেজিস্ট্রেশনে ছাড়ের মেয়াদ ৩১ অক্টোবরের পরিবর্তে ছাড় মিলবে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে জানিয়ে রাজ্যের ভূমি দফতর আজ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। ১ কোটি টাকা পর্যন্ত সম্পত্তি কেনা-বেচায় ৪ […]
সিঙ্গুর থেকে রাজভবনের উদ্যেশ্যে কৃষকরা।
হুগলি,১৭ ডিসেম্বর:- সিঙ্গুরের প্রকল্প এলাকার জমিকে চাষযোগ্য করে দেওয়ার দাবিতে সিঙ্গুর বিজেপি মন্ডলের উদ্যোগে সিঙ্গুর থেকে রাজভবনের উদ্যেশ্যে বাসে রওনা। হাতে গোনা পাঁচজন কৃষক ছিল বাসে। সিঙ্গুর বাঁচাও এর ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যপাল কে শিল্পের দাবি জানানো হবে। আজ দুপুর একটায় রাজ্যপাল দেখা করার সময় দিয়েছেন। Post Views: 474







