তরুণ মুখোপাধ্যায় , ১৭ জুলাই:- উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফলাফল করল হুগলির মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম। আজ ফলাফল প্রকাশ হলে দেখা যায় এই স্কুলের ১১২ জন ছাত্র পরীক্ষা দিয়েছিল সবাই এ গ্রেড পেয়েছেন। তাদের মধ্যে ৪৯৬ পেয়েছেন দুজন এরা হলো উত্তরপাড়া কোতরং এর বাসিন্দা শেখ আয়ান হামিন এবং শ্রীরামপুরের মাহেশের সম্প্রীত চক্রবর্তী ফলাফল অনুযায়ী সর্বোচ্চ চতুর্থ এরা। এছাড়াও ৪৯৫ পেয়েছেন অঙ্কিত দাস ফলাফল অনুযায়ী সর্বোচ্চ পঞ্চম স্থান পেয়েছেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও এই স্কুলেরই ছাত্র ঐশিক মুখার্জি সে ৪৯৪ নাম্বার সর্বোচ্চ ষষ্ঠ বলে মনে করা হচ্ছে। আজকের এই ফলাফলে খুশি মাহেশ শ্রীরামকৃষ্ণের স্কুলের প্রধান শিক্ষক সুমন চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষক থেকে ছাত্ররা।
Related Articles
আগামী আইপিএল ভারতেই , আশাবাদী মহারাজ
স্পোর্টস ডেস্ক , ৪ নভেম্বর:- এবারের আইপিএল শেষ হওয়ার আগেই পরের আইপিএলের দামামা বেজে গেল। আগামী বছর আইপিএল কি ভারতে হবে? বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অবশ্য আশাবাদী যে ২০২১ সালে এপ্রিল-মে মাসে আইপিএল ভারতেই অনুষ্ঠিত হবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ” আশা করি আগামী আইপিএলের আগে করোনাভাইরাসের ভ্যাকসিন এসে যাবে। আর আমরা ভারতেই টুর্নামেন্ট আয়োজন […]
ফুটপাতের ধারে খেতে বসে পাঁচিল চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির।
হাওড়া, ২৪ নভেম্বর:- ফুটপাতের ধারে খেতে বসে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বুধবার দুপুরে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার শানপুর ও ইছাপুরের মাঝে ড্রেনেজ ক্যানেল রোডে ঘটনাটি ঘটে। ফুটপাতের ধারে খেতে বসে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃত ব্যক্তি জগাছার অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে। মৃতের নাম বাপি। তাঁকে গুরুতর জখম অবস্থায় […]
স্বচ্ছতা অভিযানের কার্যক্রমে হাওড়ায় শুভেন্দু অধিকারী।
হাওড়া, ১ অক্টোবর:- রবিবার ১লা অক্টোবর পরিচ্ছন্নতা দিবস উপলক্ষ্যে মধ্য হাওড়ার ৪নং মন্ডলএর উদ্যোগে এক স্বচ্ছতা অভিযানের কার্যক্রম নেওয়া হয়। হাওড়া মধ্য বিধানসভার ৪২নং ওয়ার্ডে ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। Post Views: 321








