নদীয়া , ২৯ জুলাই:- আবারো গঙ্গা ভাঙন , অসহায় হয়ে বাড়িঘর ভেঙে গ্রাম ছাড়া শতাধিক পরিবার । নদীয়া শান্তিপুর থানা এলাকার ঘটনা । সূত্রের খবর , এই প্রথম নয় প্রতিবছর বর্ষা এলে গঙ্গা ভাঙ্গন শুরু হয় । বৃষ্টি হলে প্রবণতা আরো বেড়ে যায় । নদীয়া শান্তিপুর থানা এলাকার , হরিপুর গ্রাম পঞ্চায়েত , শান্তিপুর পৌরসভা […]
জেলা
কাউকে কান ধরে ওঠবোস , আবার কাউকে অটো-টোটো থেকে নামিয়ে পায়ে হেঁটেই বাড়ি পাঠালো পুলিশ।
হুগলি , ২৯ জুলাই:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় সাপ্তাহিক সার্বিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা রাজ্যে। আজ ২৯ জুলাই বুধবার গোটা রাজ্যে সকাল থেকেই পূর্ণ লকডাউন শুরু হয়েছে। সাপ্তাহিক লকডাউনের ৩য় দিনেও তৎপর পুলিশ । পান্ডুয়ার বিভিন্ন প্রান্তে দেখা গেলো সেই ছবি । পান্ডুয়ার তেলিপাড়া মোড়ে অযথা বাইরে বেড়িয়ে পুলিশের রোষের মুখে পড়লো অনেকেই। কাউকে […]
আজ পূর্ণ লকডাউন , হাওড়ায় সকাল থেকেই রাস্তায় নেমে সক্রিয় পুলিশ , হাওড়া ব্রিজে চলছে চেকিং।
হাওড়া , ২৯ জুলাই:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় সাপ্তাহিক সার্বিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা রাজ্যে । আজ ২৯ জুলাই বুধবার গোটা রাজ্যে সকাল থেকেই পূর্ণ লকডাউন শুরু হয়েছে । হাওড়ায় লকডাউন সফল করতে সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় পুলিশের তৎপরতা নজরে পড়ছে । প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ বের হলেই তাকে আটকানো হচ্ছে । হাওড়া […]
ডেঙ্গুতে প্রথম মৃত্যু হল হাওড়ায়।
হাওড়া , ২৮ জুলাই:- ডেঙ্গুতে প্রথম মৃত্যু হল হাওড়ায় । দ্বাদশ শ্রেণির ছাত্র সায়ন্তন ব্যানার্জি ( ১৭ ) জ্বর উপসর্গ নিয়ে ভর্তি ছিল শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে। রক্ত পরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে। ওই হাসপাতালেই রবিবার তার মৃত্যু হয়। মৃতের বাড়ি গোলাবাড়ির কিংগস রোডে। পরিবার সূত্রের খবর, সে গত মঙ্গলবার দিদার বাড়ি গিয়েছিল। সেদিনই […]
করোনা থাবায় কাবু শ্রীরামপুর থানা ।
হুগলি , ২৮ জুলাই:- করোনা থাবায় কাবু শ্রীরামপুর থানা । মঙ্গলবার বিকেলে শ্রীরামপুর থানার আই সি ও এক এস আই সহ বেশ কয়েকজনের স্বাস্থ পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ হতেই উব্দেগ ছড়িয়েছে পুলিশ মহলে । পুলিশ সূত্রে জানা গিয়েছে এখন পর্যন্ত শ্রীরামপুর থানার অফিসার ও কনস্টেবল মিলিয়ে প্রায় ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন । আক্রান্ত্রদের মধ্যে […]
প্রশাসনের অনুমতি ছাড়াই রাস্তায় ব্যারিকেট দিল মাথাভাঙ্গায় , প্রতিবাদ করায় আক্রান্ত সাংবাদিক।
কোচবিহার , ২৮ জুলাই:- করোনা আবহের মধ্যে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটল মাথাভাঙায়। আজ মাথাভাঙার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ওই ঘটনা ঘটে। আক্রমণের শিকার হন মাথাভাঙায় দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করে আসা বিশ্বজিৎ সাহা। ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে ইতিমধ্যেই মাথাভাঙা থানার সামনে অবস্থান আন্দোলন করছেন সেখানকার সাংবাদিকরা। জানা গিয়েছে, সাংবাদিক বিশ্বজিৎ […]
শিলিগুড়ির চম্পাসারির প্রধাননগর পোস্ট অফিসে পার্সেল ঘিরে বোমাতঙ্ক।
শিলিগুড়ি, ২৮ জুলাই:- মঙ্গলবার শিলিগুড়ির চম্পাসারির প্রধাননগর পোস্ট অফিসে পার্সেল ঘিরে বোমাতঙ্ক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন একটি পার্সেল সড়াতে গিয়ে মৃদ বিস্ফারণ হয়। তবে কি বিস্ফারণ হয়েছে সেইটা এখনও পর্যন্ত জানা যায়নি। এর পরেই আতঙ্কিক হয়ে পড়েন পোস্ট অফিসের কর্মীরা। এবং খবর দেন পুলিশকে। অপরদিকে এই ঘটনার খবর […]
রানাঘাটে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে বিক্ষোভ বাসিন্দাদের।
নদিয়া , ২৮ জুলাই:- খেলার মাঠ দখলকে কেন্দ্র করে চাপা ক্ষোভে সৃস্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর খেলার মাঠ এলাকায় । স্থানীয় সুত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ওই খেলার মাঠে স্থানীয় যুবকেরা খেলাধুলা থেকে পুজো পার্বন সব কিছুই করে আসছে। পাশে রয়েছে একটি কবরস্থান । অনেক মুসলিম […]
করোনা আক্রান্তের মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁশবেড়িয়ার গন্ধেশ্বরী ঘাটে।
হুগলি , ২৮ জুলাই:- করোনা আক্রান্তের মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁশবেড়িয়ার গন্ধেশ্বরী ঘাটে। সোমবার সন্ধ্যা থেকেই স্থানীয় বাসিন্দারা গন্ধেশ্বরী ঘাটে জড়ো হয়। করোনায় মৃতদের দাহ করা হচ্ছে ওই ঘাটে , অভিযোগ বাসিন্দাদের । চুঁচুড়া থানার পুলিশ গিয়ে বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করে । শুধু গন্ধেশ্বরী ঘাট নয় মহামারীতে মৃত্যু বাড়ছে , তাই বিভিন্ন পুরসভা […]
একটানা বৃষ্টিতে গাছ পরে যান চলাচল ব্যাহত তালান্ডু রেডিও সেন্টারের কাছে ।
হুগলি , ২৮ জুলাই:- দুপুরের ঝোড়ো হাওয়া ও একটানা বৃষ্টিতে গাছ পরে যানচলাচল ব্যাহত হলো জিটি রোডে । মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মগরা থানার তালান্ডু রেডিও সেন্টারের কাছে । এদিন বহু প্রাচীন একটি সুবিশাল গাছ রাস্তার এপার-ওপার বরাবার ঝুঁকে পরে । দুপুর আড়াইটা নাগাদের এই ঘটনায় জিটি রোডে যানচলাচল বন্ধ হয়ে যায় । বাইক , […]

