হাওড়া , ২৯ জুলাই:- পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩০তম প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার বি.গার্ডেন ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে শিবপুর আইআইইএসটি ক্যাম্পাসে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এই মহামানবকে শ্রদ্ধা জানান অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাপস দাস, মীরা মুখোপাধ্যায় এবং ডঃ তরুণ কুমার সিংহ। এদিন আইআইইএসটি কর্তৃপক্ষকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
Related Articles
স্কুলের ফিস বৃদ্ধির প্রতিবাদে নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলে ব্যাপক উত্তেজনা
হুগলি , ১৫ জানুয়ারি:- স্কুলের ফিস বৃদ্ধির প্রতিবাদে নবগ্রামের নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলে এসএফআই এর ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকাজুড়ে।এদিন স্কুলের অস্বাভাবিক হারে ফিস বৃদ্ধির প্রতিবাদে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল এসএফআই এর।কিন্তু সেই ডেপুটেশন স্কুল গ্রহণ করছেনা বলে অভিযোগ করে এসএফআই।এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়।স্কুলের ছাত্রদের অভিভাবকদের সাথে নিয়ে স্কুলের গেটে অবস্থান বিক্ষোভ করে এসএফআই।অপরদিকে […]
কেন্দ্রের আদলে রাজ্যেও পৃথক যোজনা কমিশন গড়ে তোলা হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ জানুয়ারি:- নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তা ধারাকে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় যোজনা কমিশনেরর আদলে রাজ্যে পৃথক যোজনা কমিশন গড়ে তোলা হবে। ময়দানে আজ নেতাজির মূর্তিতে মাল্যদান করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। তিনি বলেন,নেতাজি যোজনা কমিশনের পরিকল্পনা করেছিলেন। মোদী সরকার ক্ষমতায় এসে যোজনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ তৈরি করেছে। এই সিদ্ধান্ত লজ্জার। একইসঙ্গে […]
১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের কাজে গতি আনতে উদ্যোগী হচ্ছে সরকার।
কলকাতা,১৮ জানুয়ারি:- রাজ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকাকরণের কাজে আরও গতি আনতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। এই বয়সী ছেলেমেয়েরা যাতে ভয় কাটিয়ে সার্বিক ভাবে টিকাকরণ কর্মসূচিতে অংশ গ্রহণ করে সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৮ উর্দ্ধদের করোনা টিকাকরণে যথেষ্ঠ সাফল্যের সঙ্গেই এগিয়েছে রাজ্যে। কিন্তু চলতি মাসের গোড়ায় শুরু হওয়া ১৫-১৮ বয়সীদের টিকাকরণের কর্মসূচি চলছে […]








