শিলিগুড়ি, ২৮ জুলাই:- মঙ্গলবার শিলিগুড়ির চম্পাসারির প্রধাননগর পোস্ট অফিসে পার্সেল ঘিরে বোমাতঙ্ক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন একটি পার্সেল সড়াতে গিয়ে মৃদ বিস্ফারণ হয়। তবে কি বিস্ফারণ হয়েছে সেইটা এখনও পর্যন্ত জানা যায়নি। এর পরেই আতঙ্কিক হয়ে পড়েন পোস্ট অফিসের কর্মীরা। এবং খবর দেন পুলিশকে। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। এর পাশাপাশি পুলিশ কুকুরও নিয়ে যায় হয়। এবং ঘটনাস্থলে যায় বোম স্কোয়াড। এরপর পোস্ট অফিসে রাখা পার্সেলগুলো বাইরে বের করা হয়েছে। তা ইতিমধ্যেই খতিয়ে দেখছেন। এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (জোন ২,পশ্চিম) কুনওয়ার ভূষণ সিং জানান যে অমৃতসর থেকে পার্সেলটি এসেছে। যে ব্যক্তি ওই পার্সেলটি নিতে এসেছিলেন তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related Articles
মগরায় ডাকাতির আগেই ধৃত চার দুষ্কৃতি, উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র ও মোটরবাইক
হুগলি, ১১ মে:- বিটিপিএস ছাইখাদ সংলগ্ন এসটিকেকে রোডের পাশে ডাকাতির উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল কয়েকজন দুষ্কৃতি। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চার দুষ্কৃতিকে গ্রেফতার করে মগরা থানার পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মগরা থানার আইসি দীপঙ্কর সরকার। গ্রেফতার হওয়া দুষ্কৃতিদের কাছ থেকে একটি দেশি পাইপগান, দু’টি তাজা কার্তুজ, একটি ভোজালি, একটি লোহার রড, একটি […]
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক পরীক্ষার্থীকে গ্রেফতার করলো রতুয়া থানার পুলিশ।
মালদা,১৯ ফেব্রুয়ারি:- মাধ্যমিকের দ্বিতীয় দিনের ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক পরীক্ষার্থীকে গ্রেফতার করলো রতুয়া থানার পুলিশ। রীতিমতো মোবাইলে ছবি তুলে সেই ইংরেজি প্রশ্নপত্রের সঙ্গে হিন্দি গান এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাচোল মহাকুমার রতুয়া থানার সামসি গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর হাইস্কুলে। ধৃত মাধ্যমিক পরীক্ষার্থীকে […]
ক্রমশ স্কুলে কমছে ছাত্রের সংখ্যা, কারণ খুঁজতে প্রাক্তনীদের বৈঠক চন্দননগরের স্কুলে।
প্রদীপ বসু, ২১ ফেব্রুয়ারি:- চন্দননগরের নামি কয়েকটা স্কুলের মধ্যে অন্যতম ছিল একটি নাম দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয় সাল ১৮৮৫ খ্রিস্টাব্দে স্থাপিত হয় এই বিদ্যালয়! অনেক নামি কৃত ছাত্র দিয়েছে এই বিদ্যালয়, এই বিদ্যালয়ের একটি বিল্ডিং হেরিটেজ তকমা পায় এই দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয়! কিন্তু বর্তমানে সেটা রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নপ্রায় দশা চেয়ার টেবিল থেকে শুরু করে […]








